
জামালপুরের বকশীগঞ্জে চিকিৎসকের অবহেলায় রজব আলী (৩৫) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগে এক নারী চিকিৎসককে মারধর করা হয়েছে। এর প্রতিবাদে চিকিৎসক ও কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন।
আজ মঙ্গলবার সকাল থেকে তাঁরা কর্মবিরতি শুরু করেন। কর্তব্যরত অবস্থায় ভেতরে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। এতে অসংখ্য রোগী বহির্বিভাগে চিকিৎসা সেবার জন্য গেলেও তাঁরা ফিরে যেতে বাধ্য হন।
জানা গেছে, গতকাল সোমবার বিকেল ৫টার দিকে বুকে ব্যথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন রজব আলী (৩৫)। তিনি পৌর এলাকার চরকাউরিয়া সীমারপাড় গ্রামের বাসু মিয়ার ছেলে। এর কিছুক্ষণ পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হলে রজব আলীর স্বজন ও স্থানীয়রা উত্তেজিত হয়ে ওঠেন।
এ সময় রজব আলীর স্বজন ও তাঁদের লোকজন হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) ডা. আসমা লাবনীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং তাঁকে মারধর করেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল বলেন, কর্তব্যরত অবস্থায় চিকিৎসকদের ওপর যারা হামলা করেছেন তাঁদের গ্রেপ্তার না করা পর্যন্ত কর্মবিরতি চলবে। শুধু জরুরি বিভাগ ও অন্তবিভাগের সেবা চালু থাকবে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের মাহমুদ কর্মকর্তা বলেন, হাসপাতালে হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন। বাকিদের ধরতে প্রচেষ্টা চলছে।

কুষ্টিয়ার ভেড়ামারায় দুটি পৃথক স্থান থেকে এক প্রতিবন্ধী কিশোর ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
৫ মিনিট আগে
নাটোরের লালপুরে এবার পুলিশের জালে ধরা পড়েছেন কথিত ‘হ্যাকিং সম্রাট’ ওহিদুল মোল্লা ওরফে ওহিদ। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগে তাকেসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে লালপুর থানা-পুলিশ।
৮ মিনিট আগে
গত ১৮ জুন সকাল ৯টা ৫০ মিনিটে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা অবৈধ মিছিল এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। ওই ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ...
৯ মিনিট আগে
গাইবান্ধার পলাশবাড়ীতে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তিনমাথা এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেন বাস-মিনিবাস মালিক সমিতির নেতা কর্মীরা।
১২ মিনিট আগে