
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
সকল লেখা

বকশীগঞ্জে মাদকসেবী যুবকের ৬ মাসের কারাদণ্ড
জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে খোরশেদ আলম (২৮) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বকশীগঞ্জে ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ
জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে আনা ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের নতুন বাজার এলাকায় তিন রাস্তার মোড়ে অভিযানটি চালানো হয়।

বকশীগঞ্জে আগুনে ৮ দোকান পুড়ে ৩৫ লাখ টাকার ক্ষতি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের নতুন বাজারে আগুনে আট দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

বকশীগঞ্জে নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ গ্রেপ্তার ২
জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর মৃত্যুতে নারী চিকিৎসককে মারধর, অনির্দিষ্টকালের কর্মবিরতি
জামালপুরের বকশীগঞ্জে চিকিৎসকের অবহেলায় রজব আলী (৩৫) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগে এক নারী চিকিৎসককে মারধর করা হয়েছে। এর প্রতিবাদে চিকিৎসক ও কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন।

জামালপুর কারা বিদ্রোহে গুলিবিদ্ধ হাজতির ঢাকায় মৃত্যু
জামালপুরে কারাবিদ্রোহের ঘটনায় গুলিবিদ্ধ হাজতি আবু সুফিয়ানের (২০) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সিএমএইচ হাসপাতালে তার মৃত্যু হয়।

বকশীগঞ্জে কলেজের অধ্যক্ষসহ ৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
জামালপুরের বকশীগঞ্জে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে কর্মসূচি পালনের সময় শিক্ষক-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ২৫ আগস্ট হামলার ঘটনায় গত বুধবার থানায় মামলা করা হ

পাটকলের মূল্যবান যন্ত্রাংশ পাচারের সময় তিন ট্রাক জব্দ, আটক ৬
জামালপুরের বকশীগঞ্জে পাটকলের মূল্যবান যন্ত্রাংশ ও মালামাল পাচারের সময় তিনটি ট্রাক জব্দ করেছে সেনাবাহিনী ও থানা-পুলিশ। এ সময় যানবাহনগুলির তিন চালক ও চালকের তিন সহকারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে পৌর এলাকার বাবুল চিশতি ইন্ডাস্ট্রিয়াল পার্কের পাটকলে এ ঘটনা ঘটে। বক

বকশীগঞ্জে গাড়ি উল্টে যুবক নিহত
জামালপুরের বকশীগঞ্জে চাকা ফেটে ভটভটি গাড়ি উল্টে মো. বাপ্পী মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার রাত ৯টার দিকে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বকশীগঞ্জে গোয়াল থেকে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামালপুরের বকশীগঞ্জে গোয়াল ঘর থেকে শরিফুল বেগম (৫০) নামের এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার বগারচর ইউনিয়নের বালুরচর দক্ষিণ পাড়া গ্রামের পাশের বাড়ির গোয়াল ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বকশীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে জুলিয়া (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের টেংরামারি গ্রামে এ ঘটনা ঘটে।

বকশীগঞ্জে ট্রাকচাপায় আইনজীবী নিহত
জামালপুরের বকশীগঞ্জে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় আজাদ (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় আইনজীবী। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার মালীবাগ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বকশীগঞ্জে ছেলের দায়ের কোপে মায়ের মৃত্যু, গ্রেপ্তার ১
জামালপুরের বকশীগঞ্জে ছেলের দায়ের কোপে রাবিয়া খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরের পৌর এলাকার মালিরচর সরকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বকশীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
জামালপুরের বকশীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে গোলাম ফারুক লিটন (৫৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৯টার দিকে বকশীগঞ্জ-জামালপুর মহাসড়কের পাখিমারা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

বকশীগঞ্জে স্বামীর কবর দেখে ফেরার পথে স্ত্রীর মৃত্যু
জামালপুরের বকশীগঞ্জে স্বামীর কবর দেখে ফেরার পথে এক নারীর (৬৫) মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে বাট্টাজোড় ইউনিয়নের মধ্য পলাশতলা গ্রামে একটি সেচপাম্পের সঙ্গে ওই নারীর কাপড় জড়িয়ে যায়। এ সময় পা পিছলে পড়ে মাথায় আঘাত পেয়ে তাঁর মৃত্যু হয়।

বকশীগঞ্জ পৌর নির্বাচন: মেয়র পদে ৪ জনের মনোনয়নপত্র জমা
জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দেন তারা।
