Ajker Patrika

বকশীগঞ্জে মাদকসেবী যুবকের ৬ মাসের কারাদণ্ড

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বকশীগঞ্জে মাদকসেবী যুবকের ৬ মাসের কারাদণ্ড
জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে খোরশেদ আলমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে খোরশেদ আলম (২৮) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের দাসপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।

দণ্ডপ্রাপ্ত খোরশেদ আলম দাসপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ রাতে দাসপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে খোরশেদ আলমকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত