
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি প্রতিনিধি
সকল লেখা

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস খাদে, সুপারভাইজার নিহত
ঝালকাঠির নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে গেছে। এ সময় বাসটির সুপারভাইজার নিহত হয়েছেন। এই ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য আহত হলেও তাঁদের কাউকে হাসপাতালে ভর্তি করতে হয়নি। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য বরিশাল–পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ...

পুত্রবধূকে যৌন হয়রানির অভিযোগে শ্বশুর গ্রেপ্তার
ঝালকাঠির নলছিটি উপজেলায় পুত্রবধূকে যৌন হয়রানির অভিযোগে মো. নুরুল ইসলাম নুরু সরদার (৬৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি পেশায় কৃষক।

ঝালকাঠিতে আমুর বাসভবনের গেট কেটে ঘরে ভাঙচুর
ঝালকাঠি শহরের রোনালস সড়কে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বর্তমানে কারাবন্দি আমির হোসেন আমুর বাসভবনের প্রধান লোহার গেট কেটে ফেলার পাশাপাশি ভাঙচুরের ঘটনা ঘটেছে। একই সঙ্গে ফটক ও জানালায় স্থাপন করা টিনের বেড়া অপসারণ করে সেখানে ব্যানার টানিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে।

রাজাপুরে পুলিশ কনস্টেবলের স্ত্রীর মরদেহ উদ্ধার
পরিবারের ভাষ্যমতে, ঘটনার রাতে নুর উদ্দিন নিহতের পরিবারকে ফোন করে বলেন, ‘মনি আর নেই, আপনারা দ্রুত বাসায় আসেন।’ পরে তাঁরা ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পান। ভেতরে প্রবেশ করে তাঁরা মনি আক্তারকে মেঝেতে মৃত অবস্থায় দেখতে পান। কিন্তু ঘরের ফ্যানের সঙ্গে একটি ওড়না ঝুলন্ত অবস্থায় ছিল।

ঝালকাঠিতে শিশুসন্তানের লাশ কোলে নিয়ে বিচার চাইলেন এক মা
ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের পূর্ব ভাওতিতা এলাকায় ভুক্তভোগী এক মা তাঁর ১৩ মাস বয়সী সন্তানের লাশ নিয়ে প্রেমিক হৃদয় ব্যাপারীর বিচারের দাবি জানিয়েছেন। সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের পূর্ব ভাউতিতা গ্রামে মানববন্ধনের মাধ্যমে এই দাবি জানান।

ঝালকাঠিতে ইউনিয়ন বিএনপি নেতাকে শোকজ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মো. মিজানুর রহমান কালাম নামের এক বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

আইনজীবী পরিচয়ে প্রতারণা, এক ব্যক্তি আটক
আইনজীবী পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছেন ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সদস্যরা। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে আদালত চত্বর থেকে তাঁকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মনজুরুল আলম। বাড়ি ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের বেরপাশা গ্রামে।

ঝালকাঠিতে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যু
ঝালকাঠির নলছিটিতে বিদ্যুতায়িত হয়ে নাজমুল ইসলাম (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার বৈচন্ডী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

এনসিপির প্রার্থী ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতুকে পুড়িয়ে ও কুপিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।

নদী থেকে সবজি বিক্রেতার লাশ উদ্ধার
ঝালকাঠি শহরে বাসন্ডা নদী থেকে দুলাল খান (৬০) নামের এক সবজি বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে স্থানীয়রা বাদামতলা খেয়াঘাট-সংলগ্ন নদীতে ভাসমান অবস্থায় তাঁর লাশটি পাওয়া যায়।

নলছিটিতে অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খাদে, বিজিবি সদস্য নিহত
ঝালকাঠির নলছিটি উপজেলা ব্যাটারি ও সিএনজিচালিত দুটি অটোরিকশায় ধাক্কা দিয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আজ শুক্রবার বিকেলে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে

চাঁদাবাজির অভিযোগ: রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ স্থগিত
দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দর্শানোর নোটিশ প্রদানের পর সন্তোষজনক জবাব না পাওয়ায় ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত এক প্রেস...
