Ajker Patrika
Add

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

সকল লেখা
কাঠালিয়ায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

কাঠালিয়ায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার লতাবুনিয়া গ্রামে সাপের কামড়ে নুসরাত আক্তার (৩) নামের এক শিশু মারা গেছে। সে ওই গ্রামের মো. ইমাম হোসেনের মেয়ে। স্থানীয় ও পারিবার সূত্রে জানা গেছে, গতকাল রোববার বিকেলে বাড়ির উঠানে খেলছিল নুসরাত। একপর্যায়ে উঠানের একটি গর্তে হাত দিলে সেখানে লুকিয়ে থাকা একটি সাপ তাকে কামড়...

১৩ জুলাই ২০২৬
অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ অফিসের অনিয়মের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ অফিসের অনিয়মের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

ঝালকাঠিতে তীব্র গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিং, বিদ্যুৎ বিভ্রাট, গ্রাহক হয়রানি ও বিদ্যুৎ অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। রোববার সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচি থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, অনিয়মের তদন্ত ও হয়রানি বন্ধের দাবি জানানো হয়।

২৮ জুন ২০২৬
নলছিটিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নলছিটিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝালকাঠির নলছিটি উপজেলায় পানিতে ডুবে শামিম হাওলাদার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার সুবিদপুর ইউনিয়নের পশ্চিম গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শামিম হাওলাদার উপজেলার সুবিদপুর ইউনিয়নের পশ্চিম গোপালপুর গ্রামের সুমন হাওলাদারের ছেলে।

২৭ জুন ২০২৬
ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৭ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৭ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

ঝালকাঠি সদর উপজেলার গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের বিপরীতে অবস্থিত গুহদের হাটে অগ্নিকাণ্ডে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত সোয়া ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

২৬ জুন ২০২৬
ঝালকাঠিতে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত

ঝালকাঠিতে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গেলে গণপিটুনিতে মো. রাজ্জাক বয়াতি (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২০ মে) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আমুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাশবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজ্জাক বয়াতি ওই এলাকার সুলতান বয়াতির ছেলে।

২১ মে ২০২৬
ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আলোচিত শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তাঁর শিক্ষাপ্রতিষ্ঠান ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার ২০২৬ ব্যাচের দাখিল পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১০টায় বিক্ষোভ মিছিলটি বাসন্ডা কলেজের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ...

১৪ মে ২০২৬
ঝালকাঠিতে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠিতে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠিতে ঘর থেকে ঝুলন্ত অবস্থায় কিশোর দাস (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। শনিবার (২৫ এপ্রিল) বেলা পৌনে ৩টার দিকে ঝালকাঠি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব চাঁদকাঠি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কিশোর ওই এলাকার ভাড়াটিয়া বাসিন্দা কৃষ্ণ দাসের ছেলে।

২৫ এপ্রিল ২০২৬
মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কুপিয়ে হত্যা

মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কুপিয়ে হত্যা

ঝালকাঠির নলছিটি উপজেলায় দুর্বৃত্তের হামলায় ইকবাল হোসেন (৪৫) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার (১২ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার খাগড়াখানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দুর্বৃত্তরা...

১৩ এপ্রিল ২০২৬
ঝালকাঠিতে বাসে অতিরিক্ত ভাড়া আদায়, দুই কাউন্টারকে জরিমানা

ঝালকাঠিতে বাসে অতিরিক্ত ভাড়া আদায়, দুই কাউন্টারকে জরিমানা

ঝালকাঠিতে ঢাকাগামী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই পরিবহন কাউন্টারে অভিযান চালিয়ে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় ঝালকাঠি বাসস্ট্যান্ডে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ঢাকাগামী লাবিবা ও বলেশ্বর বাস কাউন্টারকে যথাক্রমে পাঁচ ও ছয় হাজার টাকা করে...

২৩ মার্চ ২০২৬
রাজাপুরে নৌবাহিনী কর্মকর্তার প্রাইভেট কার খাদে, শিশু নিহত

রাজাপুরে নৌবাহিনী কর্মকর্তার প্রাইভেট কার খাদে, শিশু নিহত

ঝালকাঠির রাজাপুরে নৌবাহিনীর এক কর্মকর্তার প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দেড় বছরের শিশু মেহেরিমা নিহত হয়েছে। এ সময় গাড়িতে থাকা নৌবাহিনীর কর্মকর্তা দম্পতি আহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার বাগড়ি বাজার এলাকায় খুলনা-বরিশাল মহাসড়কে ব্র্যাক অফিস-সংলগ্ন...

১৪ মার্চ ২০২৬
ঝালকাঠির দুটি আসনেই এগিয়ে বিএনপি প্রার্থীরা

ঝালকাঠির দুটি আসনেই এগিয়ে বিএনপি প্রার্থীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির দুটি সংসদীয় আসনে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। আজ বৃহস্পতিবার রাতে কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে ঝালকাঠি-১ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিললেও ঝালকাঠি-২ আসনে বড় ব্যবধানে এগিয়ে আছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী।

১২ ফেব্রুয়ারি ২০২৬
ভাই হত্যার বিচারের প্ল্যাকার্ড নিয়ে ভোটকেন্দ্রে মাসুমা হাদি

ভাই হত্যার বিচারের প্ল্যাকার্ড নিয়ে ভোটকেন্দ্রে মাসুমা হাদি

ভাই ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্ল্যাকার্ড হাতে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন তার বোন মাসুমা হাদি। আজ বৃহস্পতিবার সকালে ঝালকাঠির সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে যান তিনি। মাসুমার হাতের প্ল্যাকার্ড চলমান উৎসবমুখর ভোটকেন্দ্রের পরিবেশকে মুহুর্তেই থম থমে করে তোলে...

১২ ফেব্রুয়ারি ২০২৬
ঝালকাঠিতে জামায়াতের নির্বাচনী কার্যালয় ও সমর্থকদের দোকানে অগ্নিসংযোগ

ঝালকাঠিতে জামায়াতের নির্বাচনী কার্যালয় ও সমর্থকদের দোকানে অগ্নিসংযোগ

মঙ্গলবার ভোরে ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আমতলা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী কার্যালয় ও একই স্থানে থাকা এক সমর্থকের গুদামঘরে আগুন লাগে। কাঠের তৈরি ওই ঘরে একসঙ্গে নির্বাচনী কার্যালয় ও গুদাম পরিচালিত হতো। আগুনে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।

১০ ফেব্রুয়ারি ২০২৬
হাদি হত্যার বিচার চাইলেই বলা হচ্ছে, নির্বাচন বানচাল করতে চাই: মাসুমা

হাদি হত্যার বিচার চাইলেই বলা হচ্ছে, নির্বাচন বানচাল করতে চাই: মাসুমা

হাদি হত্যার বিচার দাবি করলেই একটি পক্ষ আমাদের বিরুদ্ধে নির্বাচন বানচালের অপচেষ্টা করার অভিযোগ তোলে। তাদের স্পষ্ট করে বলতে চাই—আমরা নই, তারাই নির্বাচন বানচাল করতে চায়। ভারত চায় না, এ দেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক। রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার বিজয় উল্লাস...

০৮ ফেব্রুয়ারি ২০২৬
ঝালকাঠিতে সুগন্ধা নদীর তীর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

ঝালকাঠিতে সুগন্ধা নদীর তীর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

ঝালকাঠি জেলা শহরের পৌরসভার খেয়াঘাট-সংলগ্ন নতুন চর এলাকার সুগন্ধা নদীর তীর থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম নিলুফা বেগম (৬২)। তিনি ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নতুন চর এলাকার মৃত মো. শুক্কর আলী হাওলাদারের স্ত্রী।

২০ জানুয়ারি ২০২৬
‘আমার ওসমানকে আমি রেখেছিলাম দেশের জন্য’—বললেন হাদির বোন

‘আমার ওসমানকে আমি রেখেছিলাম দেশের জন্য’—বললেন হাদির বোন

ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।

১২ জানুয়ারি ২০২৬