Ajker Patrika
Add

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি

সকল লেখা
চাঁদা না দিলে গাজীপুরে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১

চাঁদা না দিলে গাজীপুরে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় হাজি আব্দুর রহিম পাইকারি মার্কেটে আগুন ও হত্যার হুমকি দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবির মামলায় জুয়েল আহমেদকে গ্রেপ্তার করেছে পিবিআই। তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, আদালতে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

৪ দিন আগে
জমি নিয়ে বিরোধ, শ্রীপুরে ভাশুরের লাঠির আঘাতে আহত নারীর মৃত্যু

জমি নিয়ে বিরোধ, শ্রীপুরে ভাশুরের লাঠির আঘাতে আহত নারীর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাশুরের লাঠির আঘাতে আহত ফিরোজা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পুলিশ বলছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে এবং অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

১১ দিন আগে
কাপাসিয়ায় সমিতির ৩ কোটি টাকা নিয়ে সভাপতি উধাও, বিপাকে হাজারো সদস্য

কাপাসিয়ায় সমিতির ৩ কোটি টাকা নিয়ে সভাপতি উধাও, বিপাকে হাজারো সদস্য

গাজীপুরের কাপাসিয়ায় শুভেচ্ছা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি আবুল হাসেম প্রায় তিন কোটি টাকা নিয়ে উধাও হয়েছেন বলে অভিযোগ করেছেন সদস্যরা। সমিতির কার্যালয় তালাবদ্ধ থাকায় টাকা ফেরত না পেয়ে বিপাকে পড়েছেন প্রায় এক হাজার সদস্য। এ ঘটনায় থানায় ও আদালতে দুটি মামলা হয়েছে।

১৮ দিন আগে
প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজার’ পলায়ন: ৫ পুলিশ সদস্য বরখাস্ত

প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজার’ পলায়ন: ৫ পুলিশ সদস্য বরখাস্ত

ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে শৌচাগারে যাওয়ার কথা বলে ২৫ মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ...

১৯ দিন আগে
বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে মহাসড়ক অবরোধ, আহত ৪ শ্রমিক

বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে মহাসড়ক অবরোধ, আহত ৪ শ্রমিক

গাজীপুরের শ্রীপুরে আগস্টের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন ওশিন স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকেরা। পুলিশ তাঁদের সরিয়ে দিলে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে চার শ্রমিক আহত হয়েছেন বলে শ্রমিকদের দাবি। পুলিশ লাঠিপেটার অভিযোগ অস্বীকার করেছে।

২০ দিন আগে
গাজীপুরে আগুনে পুড়ল দুই কলোনির ২৩ কক্ষ ও ৫ দোকান

গাজীপুরে আগুনে পুড়ল দুই কলোনির ২৩ কক্ষ ও ৫ দোকান

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হরিণহাটি এলাকায় দুটি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কলোনি দুটির ২৩টি কক্ষ ও পাঁচটি দোকান পুড়ে গেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে হরিণহাটি এলাকার রাসেল আহমেদ ও আমিনুল ইসলামের মালিকানাধীন দুটি কলোনিতে আগুনের সূত্রপাত হয়।

২৩ দিন আগে
গাজীপুরে রেললাইনে নারী-পুরুষের মরদেহ উদ্ধার

গাজীপুরে রেললাইনে নারী-পুরুষের মরদেহ উদ্ধার

গাজীপুরের জয়দেবপুর ও কালিয়াকৈরে রেললাইনের পাশ থেকে এক পুরুষ ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে আলাদা স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

২২ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরে ভাইকে না পেয়ে বোনকে ছুরিকাঘাত, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

গাজীপুরে ভাইকে না পেয়ে বোনকে ছুরিকাঘাত, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার আমবাগ আতাউর মার্কেট এলাকায় সাজ্জাদ হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে তাঁকে খুঁজে না পেয়ে তাঁর বোনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে এক যুবক পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পথে ওই তরুণীর মৃত্যু হয়।

২০ সেপ্টেম্বর ২০২৬
বিরোধী দলের লংমার্চ নিয়ে পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিরোধী দলের লংমার্চ নিয়ে পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিরোধী দলের ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে গাজীপুরের ভোগরা বাইপাস এলাকায় আয়োজিত পথসভা নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দেওয়ার ঘটনায় এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

২০ সেপ্টেম্বর ২০২৬
পোলট্রি শিল্পে উৎপাদন খরচ কমাতে উদ্যোগ নিচ্ছে সরকার: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

পোলট্রি শিল্পে উৎপাদন খরচ কমাতে উদ্যোগ নিচ্ছে সরকার: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

পোল্ট্রি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ফিডসহ উৎপাদন উপকরণের খরচ কমানোর উদ্যোগ নিচ্ছে সরকার বলে জানিয়েছেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। গাজীপুরে এক মতবিনিময় সভায় খামারিরা ফিড ও এক দিন বয়সী বাচ্চার দাম কমানোর দাবি জানান।

১৭ সেপ্টেম্বর ২০২৬
পাওনা দাবিতে গাজীপুরে লিথি গ্রুপের শ্রমিকদের অবস্থান কর্মসূচি

পাওনা দাবিতে গাজীপুরে লিথি গ্রুপের শ্রমিকদের অবস্থান কর্মসূচি

গাজীপুরের নতুন বাজার এলাকায় লিথি গ্রুপের পাঁচ কারখানার শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ৬ জুলাইয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন, ২৩ জুলাইয়ের স্থগিত সভা দ্রুত আহ্বান এবং শ্রম আইন অনুযায়ী পূর্ণ পাওনা নির্ধারণ ও পরিশোধের দাবি জানান তারা।

০৬ আগস্ট ২০২৬
কারাগার থেকে পালানো সেই নারী কয়েদি রাজধানীতে গ্রেপ্তার

কারাগার থেকে পালানো সেই নারী কয়েদি রাজধানীতে গ্রেপ্তার

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দী মোছা. রিম্পা (২১) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন। আজ রোববার র‍্যাব অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

১৯ জুলাই ২০২৬
গাজীপুরে তিন শিশুসন্তান, স্ত্রী ও শ্যালককে হত্যা: ফোনকলে স্বীকারোক্তি দিয়ে পলাতক অভিযুক্ত

গাজীপুরে তিন শিশুসন্তান, স্ত্রী ও শ্যালককে হত্যা: ফোনকলে স্বীকারোক্তি দিয়ে পলাতক অভিযুক্ত

নির্মম এই হত্যাকাণ্ড ঘটেছে কাপাসিয়া উপজেলার কাপাসিয়া ইউনিয়নের রাউৎকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়িতে। ফোরকান চার মাস ধরে স্ত্রী-সন্তানসহ প্রবাসী মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

০৯ মে ২০২৬
শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: অগ্নিদগ্ধ অধ্যক্ষ শাহেদা মারা গেছেন

শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: অগ্নিদগ্ধ অধ্যক্ষ শাহেদা মারা গেছেন

গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ অধ্যক্ষ শাহেদা আহমেদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রোববার (২৯ মার্চ) সকালে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়। নিহত শাহেদা আহমেদ (৫০) উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের মো. জসিম উদ্দিনের স্ত্রী।

২৯ মার্চ ২০২৬
শ্রীপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের ইঞ্জিন বিকল, ভোগান্তি

শ্রীপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের ইঞ্জিন বিকল, ভোগান্তি

গাজীপুরের শ্রীপুরে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছে। ঢাকা-ময়মনসিংহ রেলপথে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটি গন্তব্যে নিয়ে যাবে বলে জানিয়েছে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ।

২২ মার্চ ২০২৬
সুদের টাকা আদায় করতে নির্যাতন ও খুন, গ্রেপ্তার ৬

সুদের টাকা আদায় করতে নির্যাতন ও খুন, গ্রেপ্তার ৬

সুদের টাকা আদায়ের জন্য গাজীপুরের শ্রীপুরে আতিকুল ইসলাম নামে এক মাছ বিক্রেতাকে মোটরসাইকেলে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন করে হত্যা করা হয়। হত্যার আলামত নষ্ট করতে গভীর জঙ্গলে নিয়ে মরদেহ জ্বালিয়ে দেয় খুনিরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

১৭ মার্চ ২০২৬