গাজীপুরের জয়দেবপুর ও কালিয়াকৈরে রেললাইনের পাশ থেকে এক পুরুষ ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে আলাদা স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক হোসেন বলেন, জয়দেবপুর রেল জংশনের আউটার সিগন্যাল এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি বলেন, নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
অপর দিকে, কালিয়াকৈর পৌরসভার পাকার মাথা এলাকায় ভোরে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। তাঁরও বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এবায়েদ উল্যাহ অভিযোগ করে বলেন, ২০-২৫ দিন আগে তাঁর মেয়ের নতুন করে বিয়ে হয়। এরপর নাঈমের বাবা ইব্রাহীম খলিল তাঁর মেয়ে সুমি আক্তারকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়েছেন। নাঈমের মৃত্যুর ঘটনায় তার বাবা জড়িত থাকতে পারেন বলে পরিবারের পক্ষ থেকে সন্দেহ করা হচ্ছে।
৩ মিনিট আগে
আবেদনে বলা হয়, আবু হেনা রহমাতুল মুনীম, ঈদতাজুল ইসলাম ও অন্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ কমিশনে অনুসন্ধানে আছে।
১৮ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীর তীরে গড়ে ওঠা ‘জলবিলাস’ হোটেল ও নির্মাণাধীন ‘হাওয়া বদল’ হোটেলের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়।
২০ মিনিট আগে
খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আয়মান মো. আজমুল হোসেন হত্যা মামলার অন্যতম অভিযুক্ত হাসনাত হাবিব রিফাতকে (৩০) গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল। পেশায় তিনি একজন ব্যাংক কর্মকর্তা। ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে আজমুলকে মারধরে অংশ নেওয়া
১ ঘণ্টা আগে