
ভোক্তাদের জন্য ন্যায্য মূল্যে পোল্ট্রি পণ্য সরবরাহ নিশ্চিত করতে সরকার উৎপাদন খরচ কমানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ফিডসহ অন্যান্য উৎপাদন উপকরণের ব্যয় কমানো গেলে খামারি ও ভোক্তা—উভয় পক্ষই উপকৃত হবে বলে তিনি জানান।
আজ বৃহস্পতিবার সকালে গাজীপুর মহানগরের রাজবাড়ী এলাকার পিটিআই ভবনে আয়োজিত মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রাণিসম্পদ আইন-২০১০ মাঠপর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে সভাটির আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, খামারিরা যাতে কম খরচে পোল্ট্রি উৎপাদন করতে পারেন, সে জন্য ফিডসহ অন্যান্য উৎপাদন উপকরণের ব্যয় কমানোর বিষয়ে সরকার কাজ করছে।
মতবিনিময় সভায় গাজীপুরের বিভিন্ন উপজেলা থেকে পোল্ট্রি শিল্প ও এগ্রো ফার্মের প্রতিনিধিরা অংশ নেন। খামারি ও উদ্যোক্তারা পোল্ট্রি শিল্পের বর্তমান সংকট এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির বিভিন্ন কারণ তুলে ধরেন।
খামারি ও উদ্যোক্তারা জানান, ফিডের উচ্চমূল্য, এক দিন বয়সী বাচ্চার দাম এবং অন্যান্য উৎপাদন উপকরণের ব্যয় বেড়ে যাওয়ায় পোল্ট্রি খাতে উৎপাদন খরচ দিন দিন বাড়ছে। এতে খামারিরা নানা ধরনের লোকসানের মুখে পড়ছেন। উৎপাদন ব্যয় বৃদ্ধির প্রভাব বাজারমূল্যেও পড়ছে।
খামারি ও শিল্প উদ্যোক্তারা ফিডের দাম কমানো, বাচ্চার দাম সহনীয় পর্যায়ে রাখা এবং অন্যান্য উৎপাদন উপকরণের মূল্য কমানোর দাবি জানান। পোল্ট্রি খাতকে টেকসই ও লাভজনক করতে সরকারের কার্যকর সহযোগিতাও কামনা করেন তাঁরা।
প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষের জন্য নিরাপদ ও সাশ্রয়ী মূল্যে পোল্ট্রি পণ্য নিশ্চিত করতে হলে উৎপাদন পর্যায়ে ব্যয় কমাতে হবে। ফিডসহ পোল্ট্রি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন উপকরণের ব্যয় কমানোর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রাণিসম্পদ আইন-২০১০ মাঠপর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে এ খাতের শৃঙ্খলা ও মানোন্নয়ন নিশ্চিত করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। খামারি ও উদ্যোক্তাদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
সভায় গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া, পুলিশ সুপার মো. জসিম উদ্দিনসহ প্রাণিসম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পোল্ট্রি শিল্পের প্রতিনিধি ও খামারিরা উপস্থিত ছিলেন।

দেনার টাকা পরিশোধ এড়াতে নিজের অপহরণের নাটক সাজিয়ে সাড়ে চার বছর আত্মগোপনে থাকার অভিযোগে পটুয়াখালীর হোটেল মালিক আবদুল মান্নান প্যাদাকে মাদারীপুরের কালকিনির একটি বেদেপল্লি থেকে উদ্ধার করেছে পটুয়াখালী ডিবি। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে...
৭ মিনিট আগে
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সমিতির নির্বাচন ঘিরে এক প্রার্থীসহ দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। আহত দুজনের মধ্যে একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন
২০ মিনিট আগে
বরিশালের মুলাদীতে মাদক সেবন ও অস্বাভাবিক আচরণ করায় অনিক ফরাজি (২২) নামের এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে এ দণ্ড দেওয়া হয়। অনিক ফরাজি মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামের মো. রিপন ফরাজির ছেলে।
২৩ মিনিট আগে
সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় টুটুল শেখ (৬০) ও খালিদ হাসান (৩৫) নামের দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বলিদহে তেলবাহী লরি ও পিকআপের সংঘর্ষে টুটুল শেখ এবং দুপুরে উল্লাপাড়ার বাখুয়া ওয়াপদা এলাকায় ট্রাক, কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে খালিদ হাসান নিহত হন।
২৯ মিনিট আগে