
গাজীপুরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাশুরের লাঠির আঘাতে আহত এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এর আগে গত বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামে হামলার ঘটনা ঘটে।
নিহত ফিরোজা বেগম (৬৫) মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত বানিয়া আমিনের স্ত্রী।
নিহত ফিরোজার মেয়ের জামাই মোহাম্মদ রমজান আলী জানান, দীর্ঘদিন ধরে ফিরোজা বেগমের সঙ্গে তাঁর ভাশুর জয়নাল আবেদীনের জমি নিয়ে বিরোধ চলছিল। চলতি মাসের ১ তারিখ সকালে জয়নাল আবেদীন লোকজন নিয়ে এসে এলোপাতাড়ি মারধর শুরু করেন। একপর্যায়ে তাঁর হাতে থাকা লাঠি দিয়ে ফিরোজা বেগমের মাথায় সজোরে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় আশপাশের বেশ কয়েকজনকে পিটিয়ে আহত করা হয়।
গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান মোহাম্মদ রমজান আলী। তিনি বলেন, গতকাল সোমবার হাসপাতালের চিকিৎসক তাঁকে পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শে তাঁকে বাড়িতে এনে পঙ্গু হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
আজ দুপুরের পর ফিরোজা বেগমের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত জয়নাল আবেদীনের বক্তব্য জানতে তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ওই নারীকে মৃত অবস্থায় স্বজনেরা হাসপাতালে নিয়ে আসেন। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকাবাইচ প্রতিযোগিতা চলাকালে দুই প্রতিযোগী নৌকার লোকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় নৌকার প্রায় ২২–২৫ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল ৬টার দিকে উপজেলার সোনতলা করতোয়া নদীতে নৌকাবাইচ চলাকালে এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
জনস্বাস্থ্য অধিদপ্তরের ড্রাফটম্যান শাহিন আলমকে গ্রেপ্তার করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম মডেল থানা-পুলিশ। চৌদ্দগ্রাম বাজারে জামায়াত নেতা ফজলুল হকের পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় আজ মঙ্গলবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
১২ মিনিট আগে
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের যান্ত্রিক ত্রুটির কারণে সচল দুটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর আগে ২০২০ সালে ২ নম্বর ইউনিটটিও পুরোপুরি অচল হয়ে পড়ে আছে। এতে করে কেন্দ্রটির উৎপাদন একেবারে বন্ধ হয়ে গেল। তাতে উত্তরাঞ্চলের জেলাগুলোতে মারাত্মক বিদ্যুৎ বিপর্যয়ের
২০ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা, জাহাজ ও কার্গো ব্যবস্থাপনা, সংরক্ষিত এলাকা ও অপারেশনাল তথ্য, স্কেচ, অবকাঠামোর ছবি, ভিডিও অনুমতি ছাড়া প্রকাশ না করার নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
২৪ মিনিট আগে