
গাজীপুরের শ্রীপুরে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছে। ঢাকা-ময়মনসিংহ রেলপথে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটি গন্তব্যে নিয়ে যাবে বলে জানিয়েছে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ।
আজ রোববার (২২ মার্চ) বেলা ১১টার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনে এসে বিকল হয়ে যায় কমিউটার ট্রেনটি। বেলা ১টায় প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেনটি স্টেশনে থেমে রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. সাইদুর রহমান বলেন, বেলা ১১টার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনে এসে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রেনের কর্মচারীরা বিকল ইঞ্জিন সরানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। বিকল্প ইঞ্জিন না আসা পর্যন্ত ট্রেন যাওয়ার কোনো ব্যবস্থা নেই। তিনি আরও জানান, ট্রেনের যাত্রীদের ভোগান্তি হচ্ছে। বিকল্প ইঞ্জিন পাঠানোর জন্য খবর দেওয়া হয়েছে। বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

তিশা পরিবহন নামে একটি বাস লালমনিরহাট বিজিবি ক্যান্টিন মোড়ের চৌরাস্তায় ঘুরাচ্ছিল। এ সময় কালীগঞ্জ উপজেলার শিয়ালখোয়া থেকে আসা যাত্রীবাহী একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের ধাক্কায় ইজিবাইকবাইটি দুমড়ে-মুচড়ে যায়।
২৩ মিনিট আগে
আদালত সূত্রে জানা যায়, মদ্যপ অবস্থায় এলাকায় উশৃঙ্খল আচরণ করার অভিযোগ পেয়ে শনিবার রাতে কাশিমপুর সরদারপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় থানা-পুলিশের সহযোগিতায় স্থানীয়দের সহায়তায় বাবা-ছেলেকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়।
২৪ মিনিট আগে
নিহত হৃদয়ের চাচা জামাল উদ্দীন জানান, শনিবার ঈদুল ফিতরের নামাজ শেষে গ্রামের ২০-২৫ জন কিশোর ভটভটি ভাড়া করে দুটি সাউন্ডবক্স নিয়ে গান বাজিয়ে বিভিন্ন এলাকা ঘুরছিল। রাত পৌনে ৯টার দিকে বাড়ি ফেরার পথে এলাকার ভাটকৈ গ্রামের খগেনের মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে সড়কের পাশে খালে পড়ে যায়।
২৮ মিনিট আগে
কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষের পর দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন কৃষি, প্রাণিসম্পদ ও খাদ্যমন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন।
৩৪ মিনিট আগে