
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হরিণহাটি এলাকায় দুটি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কলোনি দুটির ২৩টি কক্ষ ও পাঁচটি দোকান পুড়ে গেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে হরিণহাটি এলাকার রাসেল আহমেদ ও আমিনুল ইসলামের মালিকানাধীন দুটি কলোনিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের কলোনিতে ছড়িয়ে পড়লে বাসিন্দারা আতঙ্কিত হয়ে ওঠে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে একটি কলোনিতে আগুনের সূত্রপাত হয়। পরে তা পার্শ্ববর্তী কলোনিতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৩টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া এলাকায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হাসান শেখ (৪৫) মারা গেছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২৫ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় এক ব্যক্তির বিরুদ্ধে মেয়েকে অপহরণ ও গুমের অভিযোগে মামলা করেছিলেন মজিবুর রহমান (৫৫)। ওই মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ৯ মাস কারাগারে ছিলেন খোকন মিয়া (৪৫)। পরে মজিবুর রহমানের মেয়ে নিজেই বাড়িতে ফিরে এসে জানান, তাঁকে কেউ অপহরণ করেনি।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের কর্ণফুলী নদী তলদেশের টানেল সংযোগ সড়কের জন্য অধিগ্রহণ করা ৩৫০ বছরের পুরোনো একটি কেন্দ্রীয় জামে মসজিদ ও কবরস্থান আইন অনুযায়ী স্থানান্তর ও পুনর্নির্মাণের নির্দেশ দিয়েছেন আদালত। সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষকে জমি বরাদ্দ ও স্থাপনাটি পুনর্নির্মাণের আদেশ দিয়ে এই রায় ঘোষণা করা হয়...
২ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি প্রথম বর্ষের ভর্তি ফরমে শেখ মুজিবুর রহমানের ছবি, ‘মুজিব শতবর্ষ’ লোগো এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলের রাজনৈতিক স্লোগান ও লোগো ব্যবহার করে ভর্তি কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগে