Ajker Patrika
Add

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি 

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি 

সকল লেখা
সোনাগাজীতে বিধবা নারী ও তাঁর প্রতিবন্ধী ছেলেকে উচ্ছেদচেষ্টা, তদন্তে পুলিশ

সোনাগাজীতে বিধবা নারী ও তাঁর প্রতিবন্ধী ছেলেকে উচ্ছেদচেষ্টা, তদন্তে পুলিশ

ফেনীর সোনাগাজীতে এক বিধবা নারী ও তাঁর প্রতিবন্ধী ছেলেকে ভিটেমাটি থেকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘর পুনর্নির্মাণে বাধা ও হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেছে পরিবারটি। প্রতিপক্ষ মালিকানার দাবি করে আদালতে মামলা চলমান থাকার কথা জানিয়েছে।

১৮ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদকসেবীকে ধরে পুকুর পরিষ্কার করালেন যুবদল নেতা

দুই মাদকসেবীকে ধরে পুকুর পরিষ্কার করালেন যুবদল নেতা

ফেনীর সোনাগাজীতে মাদক সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে বাজারের ময়লা পুকুর পরিষ্কার করিয়েছেন যুবদল নেতা দাউদুল ইসলাম মিনার। সকালে মঙ্গলকান্দি ইউনিয়নের ডাকবাংলো-সংলগ্ন জসিম ব্রিকস ফিল্ড এলাকায় দুই যুবক মাদক সেবন করছিলেন। খবর পেয়ে জেলা যুবদলের যুগ্ম সম্পাদক দাউদুল ইসলাম মিনার স্থানীয়দের সঙ্গে নিয়ে...

১৭ সেপ্টেম্বর ২০২৬
সোনাগাজীতে ‘পরকীয়ার’ অপবাদে নারী-পুরুষকে খুঁটিতে বেঁধে নির্যাতন

সোনাগাজীতে ‘পরকীয়ার’ অপবাদে নারী-পুরুষকে খুঁটিতে বেঁধে নির্যাতন

ফেনীর সোনাগাজীতে পরকীয়ার অভিযোগ তুলে এক নারী ও পুরুষকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ১৬ ঘণ্টারও বেশি সময় নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। ঘটনার একপর্যায়ে স্থানীয় কয়েক ব্যক্তি ওই নারীর বৈবাহিক সম্পর্ক ছিন্নের ‘ফরমান’ জারি করেন বলে জানা গেছে...

২৬ আগস্ট ২০২৬
নুসরাত হত্যা মামলার রায় আজ, বাড়িতে পুলিশের নিরাপত্তা জোরদার

নুসরাত হত্যা মামলার রায় আজ, বাড়িতে পুলিশের নিরাপত্তা জোরদার

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার আপিলের রায়কে কেন্দ্র করে তাঁর বাড়িতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। আজ সোমবার হাইকোর্টে মামলাটির আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণার কথা রয়েছে...

২৪ আগস্ট ২০২৬
নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ, এলাকায় চাঞ্চল্য

নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ফেনীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর সিদরাতুল মুনতাহা আয়াত (৩) নামে এক শিশুর মরদেহ বাড়ির পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। তবে শিশুটির বাবা ও মায়ের পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক না থাকায় মৃত্যুর রহস্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

২১ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ড শুমারিতে ছাত্রলীগ নেতা, তদন্তের আশ্বাস ইউএনওর

ফ্যামিলি কার্ড শুমারিতে ছাত্রলীগ নেতা, তদন্তের আশ্বাস ইউএনওর

ফেনীর সোনাগাজী উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমে তথ্য সংগ্রহকারী হিসেবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার নাম চূড়ান্ত তালিকায় আসায় স্থানীয় পর্যায়ে ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

১৮ আগস্ট ২০২৬
ফেনীতে পদযাত্রায় মারামারির ঘটনায় দুই এনসিপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা

ফেনীতে পদযাত্রায় মারামারির ঘটনায় দুই এনসিপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা

ফেনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে বিশৃঙ্খলা, মারামারির ঘটনায় দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। তাঁদের মধ্যে আকবর হোসেন নামে একজনকে সাময়িক অব্যাহতি এবং সুজাউদ্দিন সজীব নামে আরেকজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

২১ জুলাই ২০২৬
‘জুলাইয়ের পক্ষের শক্তি হিসেবে আমরা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারিনি’: সোনাগাজীতে হাসনাত আবদুল্লাহ

‘জুলাইয়ের পক্ষের শক্তি হিসেবে আমরা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারিনি’: সোনাগাজীতে হাসনাত আবদুল্লাহ

ফেনীর সোনাগাজীতে এনসিপির জুলাই পদযাত্রার উদ্বোধনী সভায় হাসনাত আবদুল্লাহ বর্তমান সরকারের সমালোচনা করে মাদক, দুর্নীতি, চাঁদাবাজি, বেকারত্ব ও দ্রব্যমূল্য নিয়ে বক্তব্য দেন। সভা চলাকালে সমর্থকদের মধ্যে হট্টগোল, পরে হাতাহাতি এবং অন্তত পাঁচটি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

০৯ জুলাই ২০২৬
হাসনাত আবদুল্লাহর উপস্থিতিতে এনসিপির জুলাই পদযাত্রার সভামঞ্চে হট্টগোল, হাতাহাতি

হাসনাত আবদুল্লাহর উপস্থিতিতে এনসিপির জুলাই পদযাত্রার সভামঞ্চে হট্টগোল, হাতাহাতি

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, বিদ্যুৎ-সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) ফেনীর সোনাগাজী থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় জুলাই পদযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

০৯ জুলাই ২০২৬
সোনাগাজীতে বৃহস্পতিবার এনসিপির দক্ষিণাঞ্চলীয় জুলাই পদযাত্রা শুরু, থাকছেন কেন্দ্রীয় নেতারা

সোনাগাজীতে বৃহস্পতিবার এনসিপির দক্ষিণাঞ্চলীয় জুলাই পদযাত্রা শুরু, থাকছেন কেন্দ্রীয় নেতারা

ফেনীর সোনাগাজীতে বৃহস্পতিবার বিকেলে এনসিপির দক্ষিণাঞ্চলীয় জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা হবে। কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণ উপলক্ষে বুধবার সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেয় উপজেলা শাখা। আয়োজকেরা সর্বস্তরের সহযোগিতা চান, নিরাপত্তায় একাধিক টিম মোতায়েনের কথা জানিয়েছে পুলিশ।

০৮ জুলাই ২০২৬
জুলাই শহীদ বোরহানের মরদেহ উত্তোলনে পরিবারের আপত্তি

জুলাই শহীদ বোরহানের মরদেহ উত্তোলনে পরিবারের আপত্তি

ফেনীর সোনাগাজীতে জুলাই শহীদ আবদুল গণি বোরহানের লাশ উত্তোলনে পরিবারের সদস্যদের আপত্তিতে কবর থেকে মরদেহ উত্তোলন করতে গিয়ে খালি হাতে ফিরল পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

২৪ জুন ২০২৬
সোনাগাজীতে বিএনপির অনুষ্ঠানে দুই ওসির উপস্থিতি ঘিরে আলোচনা-সমালোচনা

সোনাগাজীতে বিএনপির অনুষ্ঠানে দুই ওসির উপস্থিতি ঘিরে আলোচনা-সমালোচনা

ফেনীর সোনাগাজীতে উপজেলা বিএনপির এক আলোচনা সভায় দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উপস্থিতিকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

০১ জুন ২০২৬
আইনশৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি নিয়ন্ত্রণ সম্ভব নয়: পরিবেশমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি নিয়ন্ত্রণ সম্ভব নয়: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। সরকারের কাজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা, অপরাধ দমন করা, কিশোর গ্যাং দমন করা, অবৈধ বালু উত্তোলন বন্ধ করা। তবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সবার সহযোগিতা থাকা দরকার।

৩০ মে ২০২৬
কিশোর অপরাধে জড়িত সন্দেহে আটকের জের, বিএনপি নেতাদের বিক্ষোভ

কিশোর অপরাধে জড়িত সন্দেহে আটকের জের, বিএনপি নেতাদের বিক্ষোভ

ফেনীর সোনাগাজী পৌর শহরে কিশোর অপরাধে জড়িত সন্দেহে আটককে কেন্দ্র করে বিএনপি নেতা সৈয়দ আলম ভূঁইয়া ও যুবদল নেতা জাবেদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ মে) রাতে এ ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

২৩ মে ২০২৬
সোনাগাজীতে ছোট ফেনী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সোনাগাজীতে ছোট ফেনী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ফেনীর সোনাগাজীতে ছোট ফেনী নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

২১ মে ২০২৬
বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত

ফেনীর সোনাগাজীতে স্কুলছাত্রী বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ইমাম হোসেন মাহিম নামের এক যুবককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। আহত মাহিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত তাহসীনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী যুবকের পরিবার।

২০ মে ২০২৬