
ফেনীর সোনাগাজীতে মাদক সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে বাজারের ময়লা পুকুর পরিষ্কার করিয়েছেন যুবদল নেতা দাউদুল ইসলাম মিনার।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের বক্তারমুন্সী বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মঙ্গলকান্দি ইউনিয়নের ডাকবাংলো-সংলগ্ন জসিম ব্রিকস ফিল্ড এলাকায় দুই যুবক মাদকসেবন করছিলেন। খবর পেয়ে জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার স্থানীয়দের সঙ্গে নিয়ে তাঁদের আটক করেন। পরে তাঁদের বক্তারমুন্সী বাজারে এনে বাজারের মাঝখানে অবস্থিত দীর্ঘদিনের নোংরা পুকুর পরিষ্কারের কাজে নামিয়ে দেওয়া হয়।
পুকুর পরিষ্কারকারী যুবকেরা হলেন উপজেলার বগাদানা ইউনিয়নের বগাদানা গ্রামের কালা সর্দার বাড়ির দুলাল মিয়ার ছেলে মোহাম্মদ সাকিব (৪০) এবং আমিরাবাদ ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের আব্দুল হাদির ছেলে জাহেদ আলম (৩৮)।
স্থানীয়রা জানান, এলাকায় মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধের অংশ হিসেবে তাঁদের আটক করা হয়। পরে স্থানীয়ভাবে সচেতনতা তৈরির উদ্দেশে তাঁদের দিয়ে দীর্ঘদিনের ময়লা-আবর্জনায় ভরা পুকুরটি পরিষ্কার করানো হয়।
এ বিষয়ে যুবদল নেতা দাউদুল ইসলাম মিনার জানান, দুজন গাঁজা সেবন করছে শুনে আমরা গিয়ে তাঁদের হাতেনাতে ধরি। তাঁদের পুলিশে সোপর্দ করলে জামিনে বের হয়ে এসে আবার একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। তাই স্থানীয়দের পরামর্শে এবার তাঁদের দিয়ে পুকুর পরিষ্কার করানো হয়েছে।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলমকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশ। গ্রেপ্তার শাহ আলম ভাটারা পূর্বপাড়া এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
১৩ মিনিট আগে
রিফাত হোসেনের বিরুদ্ধে ২০২৪ সালে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। শুভ ও ইলিয়াসের বিরুদ্ধে ২০২২ সালে দণ্ডবিধির বিভিন্ন ধারায় মোহাম্মদপুর থানায় মামলা হয়। এর মধ্যে ইলিয়াস মোহাম্মদপুর থানায় ২০২৪ সালের ২০ জুলাইয়ে একটি ঘটনায় পুলিশ অ্যাসল্ট মামলারও আসামি।
১৮ মিনিট আগে
প্রায় ছয় মাস বন্ধ থাকার পর গ্যাস সরবরাহ পেয়ে উৎপাদনে ফিরেছিল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। কিন্তু এক দিন না যেতেই আবারও কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে গেছে। কারিগরি ত্রুটির কারণে আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উৎপাদন বন্ধ হয়ে যায়।
২০ মিনিট আগে
চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসেন্স ছাড়া ও অনিয়মের অভিযোগে রেনেসাঁ মেডিকেল সেন্টার ও সেবা ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২২ মিনিট আগে