
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
সকল লেখা

লোকালয়ে বাঘের পায়ের ছাপ ঘিরে আতঙ্ক, সতর্ক করতে মাইকিং
বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনসংলগ্ন লোকালয়ে বাঘের পায়ের ছাপ দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজ সোমবার সকালে উপজেলার সোনাতলা গ্রামে ভোলা নদীর চরে ও ঝোপের মধ্যে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

সুন্দরবনে চার জেলেকে অপহরণ মজনু বাহিনীর
পূর্ব সুন্দরবনে বনদস্যু মজনু বাহিনীর হাতে চার জেলেকে অপহরণের খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে শরণখোলা রেঞ্জের আমবাড়িয়া ও কটকার কালামিয়ার ভারানী এলাকা থেকে তাঁদের অপহরণ করা হয়।

নিষেধাজ্ঞা শেষ: দ্বার খুলছে সুন্দরবনের, নজরদারি জোরদার
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও খুলছে সুন্দরবন। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর (১ সেপ্টেম্বর) শত শত বনজীবী নৌকার বহর নিয়ে বনে প্রবেশ করার কথা। এ ছাড়া তিন শতাধিক পর্যটক নিয়ে সুন্দরবনে যাচ্ছে সাতটি পর্যটকবাহী জাহাজ।

বনের জলে বিষ, বাড়ছে ঝুঁকি
সুন্দরবনের ভেতরে কিংবা এর আশপাশের নদীগুলোয় মাছ ধরার জন্য যত জাল ব্যবহার করা হচ্ছে, তার চেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে বিষাক্ত রাসায়নিক। মাছের শুঁটকি বানাতেও বনের ভেতরে দেওয়া হচ্ছে কীটনাশক। এতে মারাত্মক হুমকির মুখে পড়েছে সুন্দরবনের জলজ বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য।

শরণখোলায় শিশুকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার
বাগেরহাটের শরণখোলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. এহসাক মৃধা নামের এক ব্যক্তিকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

দুই সপ্তাহেও খোঁজ মেলেনি মাদ্রাসাছাত্র আরিফের
ঢাকা থেকে নিখোঁজ বাগেরহাটের শরণখোলার মাদ্রাসাছাত্র মাদ্রাসাছাত্র আমানুল ইসলাম আরিফের (১০) এখনো সন্ধান মেলেনি। এ ঘটনায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে শিশুটির পরিবার...

শরণখোলায় বাড়ছে সাপের আনাগোনা, এক সপ্তাহে উদ্ধার ৫
বাগেরহাটের শরণখোলা উপজেলায় গত এক সপ্তাহে লোকালয় থেকে বিভিন্ন প্রজাতির পাঁচটি সাপ উদ্ধার করা হয়েছে। পরে বন বিভাগের সহযোগিতায় উদ্ধার করা এসব সাপ সুন্দরবনের নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়।

পূর্ব সুন্দরবনে ট্রলারসহ ১২ জেলে অপহরণ, দস্যুদের খোঁজে অভিযান
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ এলাকায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনী একটি মাছ ধরার ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে। মঙ্গলবার গভীর রাতে ফুসফুসেরচর এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃতদের উদ্ধারে বনরক্ষীরা অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে বন বিভাগ।

ছাত্রদল নেতা সোহেল হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার
বাগেরহাটের শরণখোলায় ছাত্রদল নেতা আরিফুল ইসলাম সোহেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ইব্রাহিম বয়াতিকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) র্যাব-১০-এর সহায়তায় শরণখোলা থানা-পুলিশ রাজধানী ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

কম পরিশ্রমে বেশি লাভের পরও শরণখোলায় কমেছে কলাইয়ের চাষ
বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ তাফালবাড়ী গ্রামের উদ্যমী যুবক মেহেদী হাসান এবার পাঁচ বিঘা জমিতে কলাইয়ের (খেসারি ডাল) চাষ করেছেন। প্রতি বিঘা জমিতে বীজ ও সার বাবদ তাঁর খরচ হয়েছে মাত্র দুই হাজার টাকা।

১১ দিনেও সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি
সুন্দরবনে অপহরণের ১১ দিন পরেও খোঁজ মেলেনি ২০ জেলের। মহাজনেরা জানান, দস্যুরা জেলেপ্রতি সাড়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। সেই টাকা না দিলে জেলেদের ভাগ্যে করুণ পরিণতি ঘটবে বলে হুমকি দেওয়া হয়েছে।

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা
পূর্ব সুন্দরবনের টিয়ারচর এলাকা থেকে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী দুই জেলেকে অপহরণ করেছে বলে জানা গেছে। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।

সুন্দরবন থেকে শুঁটকি পাচারে বাধা, দুর্বৃত্তদের হামলায় ৪ বনরক্ষী আহত
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে দুর্বৃত্তদের হামলায় চার বনরক্ষী আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। সুন্দরবন থেকে শুঁটকি পাচার করে নিয়ে যাওয়ার সময় বনরক্ষীরা আটকাতে গেলে গতকাল রোববার ভোররাতে দুর্বৃত্তরা হরিণটানা এলাকায় এই হামলা করে।

পূর্ব সুন্দরবনে হরিণ ধরার ফাঁদসহ একজন আটক
পূর্ব সুন্দরবনে হরিণশিকারিদের অপতৎপরতা থেমে নেই। আজ সোমবার সুন্দরবনের কচিখালী অভয়ারণ্য এলাকায় ফাঁদ পেতে হরিণ শিকারের সময় একজনকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় অপর দুই শিকারি পালিয়ে যায়। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ ফাঁদ।

শরণখোলায় বলেশ্বর নদের চর থেকে গৃহবধূর লাশ উদ্ধার
বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদের চর থেকে সাহিদা বেগম (৫০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী গ্রামসংলগ্ন নদের চর থেকে লাশটি উদ্ধার করা হয়।

সুন্দরবনে তিন মাস মাছ ধরা ও পর্যটক প্রবেশ নিষিদ্ধ, বিপাকে জেলে-পর্যটন খাত
শরণখোলা গ্রামের জেলে খলিল হাওলাদার, বগী গ্রামের সোবাহান ও বকুলতলা গ্রামের লিটন মাতুব্বরসহ অনেকেই বলেন, “আমরা মহাজনের কাছ থেকে দাদন নিয়ে সারা বছর নদী-খালে মাছ ধরে জীবিকা চালাই। এখন তিন মাস মাছ ধরা বন্ধ থাকলে আমাদের চলবে কীভাবে?”
