বাগেরহাটের শরণখোলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. এহসাক মৃধা নামের এক ব্যক্তিকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
শরণখোলা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, শরণখোলা উপজেলায় ওই শিশুর (৭) মা-বাবা বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী মো. এহসাক মৃধা গত বৃহস্পতিবার সন্ধ্যায় রুটি খাওয়ানোর প্রলোভন দিয়ে শিশুটিকে তাঁর ঘরে নিয়ে যান। ঘরে নিয়ে শিশুর মুখ ও হাত বেঁধে এহসাক মৃধা ধর্ষণ করেন। এ সময় শিশুটি চিৎকার দিলে ছেড়ে দেন এবং বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেন এহসাক। ভয়ে শিশুটি কাউকে ধর্ষণের কথা বলেনি।
গতকাল বিকেলে শিশুটি ব্যথায় কাতর হলে ঘটনাটি তার মা ও প্রতিবেশীদের জানায় সে। খবর পেয়ে শরণখোলা থানা-পুলিশ গতকাল রাতে বিধানসাগর গ্রামের বাড়ি থেকে ধর্ষণের অভিযোগে মো. এহসাক মৃধাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, ভুক্তভোগীর মা বাদী হয়ে মো. এহসাক মৃধাকে আসামি করে শরণখোলা থানায় একটি মামলা করেছেন। আজ সকালে আসামিকে আদালতে চালান দেওয়া হয়েছে এবং শিশুটিকে মেডিকেল টেস্টের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রামের পটিয়ায় মহাসড়ক পার হওয়ার সময় লেগুনার ধাক্কায় তাসপিয়া (৮) নামের এক শিশু নিহত হয়েছে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে লেগুনাটি উল্টে গিয়ে আরও তিনজন আহত হন...
৯ মিনিট আগে
পঞ্চগড়ে এক নারীর পোশাক পরিবর্তনের গোপন ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে শারীরিক সম্পর্কে বাধ্য করার চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে রাতে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়।
১১ মিনিট আগে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অচলাবস্থা ১৮তম দিনে গড়িয়েছে। সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি অব্যাহত রয়েছে।
২৫ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদ্যালয়-সংলগ্ন জমির আইল থেকে উদ্ধার হওয়া হাত বাঁধা গৃহবধূর মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। তাঁর নাম চন্দনা রানী শীল (২২)। পরিবারের অভিযোগ, যৌতুকের জন্য স্বামী শিমুল শীল তাঁকে হত্যা করেছেন। তবে হত্যার কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
২৯ মিনিট আগে