
পূর্ব সুন্দরবনে বনদস্যু মজনু বাহিনীর হাতে চার জেলেকে অপহরণের খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে শরণখোলা রেঞ্জের আমবাড়িয়া ও কটকার কালামিয়ার ভারানী এলাকা থেকে তাঁদের অপহরণ করা হয়।
অপহৃত জেলেদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তাঁরা হলেন রিপন (২৬), ফরিদ ও রিপন (২৮)। তাঁদের বাড়ি খুলনার কয়রা, বাগেরহাটের শরণখোলা ও রামপাল এলাকায়।
জেলেদের মহাজনেরা জানান, বনদস্যু মজনু বাহিনীর ১০ থেকে ১২ জন সশস্ত্র দস্যু একটি ট্রলারযোগে এসে জেলেবহরে হানা দেয়। তারা চারটি নৌকা থেকে চারজনকে তুলে নিয়ে যায়। এ সময় জেলেদের ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন, একটি নৌকাসহ বিভিন্ন মালামাল লুটে নিয়ে যায় দস্যুরা। তবে মুক্তিপণের বিষয়ে দস্যুরা এখন পর্যন্ত কোনো মহাজনের সঙ্গে যোগাযোগ করেনি।
জেলে মহাজন লিটন গাজী বলেন, চারজন জেলেকে অপহরণের ঘটনায় সুন্দরবনসংলগ্ন উপকূলীয় এলাকার জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিল্টন রায় জানিয়েছেন, জেলে অপহরণের খবর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। জেলেদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তাসফিয়া খানম ইভা (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যা ৬টায় উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
গাজীপুরের পূবাইল থানার পূবাইল রিসোর্ট ক্লাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় রিসোর্টের দক্ষিণ পাশের লেকের ভেতরে পূর্বমুখী ‘টিউবরোজ’ নামের ২ কক্ষবিশিষ্ট কটেজ তল্লাশি করে টিউবরোজ–১ কক্ষ থেকে কোকেন ও এমডিএমসহ মো. মনিরুজ্জামান তানজিমকে আটক...
১৫ মিনিট আগে
নোয়াখালীর হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার তমরদ্দি বেজুগালিয়া গ্রাম থেকে তাঁদের আটক করা হয়।
১৯ মিনিট আগে
খুলনা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান পদে মো. জহিরুল হককে দায়িত্ব দেওয়াকে কেন্দ্র করে কর্মবিরতিতে যান ইন্টার্ন চিকিৎসকেরা। পরে রাত ৭টার পর হুইপ রকিবুল ইসলাম বকুলের মধ্যস্থতায় কর্মবিরতি প্রত্যাহার করেন তাঁরা।
২১ মিনিট আগে