
পূর্ব সুন্দরবনের টিয়ারচর এলাকা থেকে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী দুই জেলেকে অপহরণ করেছে বলে জানা গেছে। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।
পূর্ব সুন্দরবন বন বিভাগের শেলারচর থেকে অপহৃত জেলেদের মহাজন মো. মিজান বহদ্দার আজ রোববার দুপুরে মোবাইল ফোনে জানান, গতকাল রাত সাড়ে ১১টার দিকে সুন্দরবনের টিয়ারচর এলাকায় নদীতে মাছ ধরারত তাঁর জেলেদের নৌকায় চড়াও হয় বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। তাঁর দুই জেলেকে দস্যুরা তাদের ট্রলারে উঠিয়ে নিয়ে যায়। দস্যুরা মুক্তিপণের জন্য তাদের সঙ্গে যোগাযোগের জন্য অন্য জেলেদের কাছে মোবাইল ফোন নম্বর দিয়ে গেছে। অপহৃত জেলেরা হচ্ছেন মো. আবু হানিফ (৩২) ও খায়রুল ইসলাম (৩০)। তাঁদের বাড়ি সাতক্ষীরার আশাশুনির খাজুরা এলাকায়। জেলে অপহরণের ঘটনায় শেলারচরের জেলেদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে বলে মিজান বহদ্দার জানিয়েছেন।
শেলারচরের মৎস্য ব্যবসায়ী খুলনার আরিফ হোসেন মিঠু জানান, গোটা সুন্দরবনে বনদস্যুদের তাণ্ডবে এখন জেলে মৎস্যজীবীরা দিশেহারা। দস্যুদের নীরবে বিকাশের মাধ্যমে চাঁদার টাকা দিয়ে জেলেদের মাছ ধরতে হচ্ছে। দস্যুদের আগে টাকা না দিলে জেলেদের অপহরণ করা হচ্ছে। গত মাসে তাঁর চার জেলেকে অপহরণ করে জাহাঙ্গীর বাহিনী। দুই লাখ টাকা মুক্তিপণ দিয়ে তাঁর জেলেদের মুক্ত করে এনেছেন জানিয়ে ব্যবসায়ী মিঠু সুন্দরবনে দস্যু দমনে র্যাব ও কোস্ট গার্ডের অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শেলারচর ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আব্দুস সবুর টিয়ারচরে দুই জেলেকে অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের নবাগত রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম টিয়ারচরে জেলে অপহরণের বিষয়টি শুনেছেন বলে জানিয়েছেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৪ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে