
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
সকল লেখা

আত্রাইয়ে একে একে দাফন করা হলো ৭ রেমিট্যান্স যোদ্ধার মরদেহ
সৌদি আরবের একটি সোফা কারখানায় আগুনে নিহত নওগাঁর আত্রাই উপজেলার সাত প্রবাসীর মরদেহ দেশে ফেরার পর আজ শুক্রবার দাফন করা হয়েছে। উপজেলা সদরে একসঙ্গে জানাজা শেষে মরদেহগুলো নিজ নিজ গ্রামে নেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারগুলোকে ৩ লাখ টাকা করে অনুদান দেওয়ার প্রক্রিয়া চলছে ।

‘ছেলেরা বারবার হোয়াটসঅ্যাপে কল দিয়েছিল, কথা হয়নি’ গোফফার প্রামাণিকের কাছে নেই কোনো সান্ত্বনা
সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরের একটি সোফা কারখানায় আগুনে নিহত ১৬ জনের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১১ জন রয়েছেন। রোববারের এ ঘটনায় উপজেলাজুড়ে শোক নেমে এসেছে। প্রশাসন নিহতদের পরিবারে খোঁজখবর নিচ্ছে এবং আর্থিক সহায়তার কথা জানিয়েছে।

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি
নওগাঁর রাণীনগরে পৃথক তিনটি চুরির ঘটনায় দুই ধান ব্যবসায়ীর ১০ লাখের বেশি টাকা এবং এক কৃষকের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়েছে। গতকাল শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত এসব ঘটনা ঘটে। উপজেলার একডালা গ্রামের মসলিম উদ্দীনের ছেলে এবং আবাদপুকুর হাট এলাকার হক ট্রেডার্সের মালিক মোজাম্মেল হকের ছোট ভাই

নওগাঁয় ট্রাকচাপায় সেনাসদস্য নিহত
নওগাঁর আত্রাইয়ে ট্রাকচাপায় বায়েজিদ হোসেন (২৫) নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন। গতকাল সোমবার (২৪ নভেম্বর) রাতে মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়ি যাওয়ার পথে উপজেলার চৌরবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাণীনগরে ফসলের মাঠে পড়েছিল বৃদ্ধের মরদেহ
নওগাঁর রাণীনগরে ফসলের মাঠ থেকে মজিবর রহমান আকন্দ (৮৪) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের জয়সার গ্রামের ফসলের থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

বছর না ঘুরতেই সড়ক ধসে গেল খালে, নির্মাণকাজে অনিয়মের অভিযোগ
নওগাঁর আত্রাইয়ে পাকা সড়ক দেবে প্রায় তিন ফিট গভীর হয়ে খালের মধ্যে ধসে গেছে। আজ শনিবার ভোরে সড়কের শলিয়া নামকস্থানে গাইড ওয়ালসহ ভেঙে ধসে যায়। এতে যানবাহন চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, সড়কের কাজ করার সময় গোড়া থেকেই মাটি তুলে সড়ক নির্মাণসহ নানা অনিয়মের কারণে সড়কটি ধসে যাচ্ছে।

রাণীনগরের সেই শিক্ষক পিটুকে অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন
নওগাঁর রাণীনগরে ছাত্রীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়া সেই শিক্ষক সাদেকুল ইসলাম পিটুকে অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে নিরাপদ সমাজ চাই (নিসচা) ব্যানারে এই মানববন্ধন করা হয়।

ব্যাংক থেকে ফেরার পথে জ্ঞান হারান ব্যবসায়ী, খোয়া গেল ৯ লাখ টাকা
নওগাঁর রাণীনগরে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে জ্ঞান হারিয়ে ৯ লাখ টাকা খোয়া গেছে এক ব্যবসায়ীর। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আত্রাইয়ে পুকুরে ভাসছিল যুবকের মরদেহ
নওগাঁর আত্রাইয়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার আত্রাই-বান্দাইখাড়া সড়কের শুটকিগাছা স্লুইসগেটের অদূরে পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

রাণীনগরে যুবককে ছুরিকাঘাতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
নওগাঁর রাণীনগরে শহিদুল ইসলাম তুহিনকে ছুরিকাঘাতের ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে আহত তুহিনের স্ত্রী রাণী বিবি বাদী হয়ে এ মামলা করেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আবাদপুকুর হাটে এসে ৩ জনকে ছুরিকাঘাত
নওগাঁর রাণীনগরে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে আবাদপুকুর বাজার গো-হাটি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলায় ঘটনায় অভিযুক্ত এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

রাণীনগরে বিদ্যুতায়িত হয়ে ভ্যানচালকের মৃত্যু
নওগাঁর রাণীনগরে বিদ্যুতায়িত হয়ে মনির উদ্দীন (২৩) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার একডালা ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনির উদ্দীন একই গ্রামের মকবুল হোসেন মকুর ছেলে।

রাণীনগরে বিলে নৌকা ডুবে ২ জনের মৃত্যু
নওগাঁর রাণীনগরে নৌকা ডুবে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আজ রোববার দুপুরে উপজেলার রক্তদহ বিলের রমজান আলীর ঘাটের অদূরে এ ঘটনা ঘটে।

কাফনের কাপড় ও চিরকুট পাঠিয়ে যুবলীগ নেতাকে হত্যার হুমকি
নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস ছালামকে (৩৪) কাফনের কাপড় ও চিরকুট পাঠিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুস ছালাম আজ শুক্রবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ছালাম উপজেলার হাতিয়াপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে।

ভেঙে গেল বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং সকাপ, বগি রেখেই ছেড়ে যায় ট্রেন
নওগাঁর রাণীনগরে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের পেছনের বগির স্প্রিং সকাপ ভেঙে প্রায় দেড় ঘণ্টা চলাচল বন্ধ ছিল। পরে ত্রুটিপূর্ণ বগি রেখেই রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি।

আত্রাইয়ে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩
নওগাঁর আত্রাইয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
