নওগাঁর রাণীনগরে ছাত্রীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়া সেই শিক্ষক সাদেকুল ইসলাম পিটুকে অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে নিরাপদ সমাজ চাই (নিসচা) ব্যানারে এই মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি দেওয়া হয়েছে।
এদিন সকাল সাড়ে ১০টায় নিরাপদ সমাজ চাই (নিসচা) ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে রাণীনগর-আবাদপুকুর সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিসচার উপজেলা কমিটির আহ্বায়ক মেজবাউল হক লিটন সভাপতিত্ব করেন। এতে কমিটির যুগ্ম আহ্বায়ক মোস্তাক হোসেন, পাভেল রহমান, সদস্য জিল্লুর রহমান, সচেতন সমাজের পক্ষে রকি আহম্মেদ, মোস্তফা হোসেন, এমদাদ ইসলাম, প্রভাষক জাকির হোসেনসহ এলাকার লোকজন মানববন্ধনে অংশ নেয়।
প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধন শেষে সহকারী শিক্ষক সাদেকুল ইসলাম পিটুকে অপসারণসহ তাঁর বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারক লিপি দেওয়া হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষক পিটুর অনৈতিক ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে ইজ্জত সম্ভ্রম হারানোর ভয়ে শঙ্কিত হয়ে পরেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। তাই বিদ্যালয়ের ছাত্রীদের নিরাপদ পরিবেশে ফিরে দিতে শিক্ষক পিটুকে অপসারণ ও বিচারের দাবি জানান।
বক্তারা আরও বলেন, আগামী ৭ দিনের মধ্যে অপসারণ করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হলে বিদ্যালয়ের ছাত্রীদের বৃহত্তর স্বার্থে আরও কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
এর আগে গত এক মাস আগে ওই শিক্ষককে অপসারণ পূর্বক বিচারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
শিক্ষক সাদেকুল ইসলাম পিটু বলেন, ‘অনৈতিক কর্মকাণ্ডের ভিডিওটিতে কে বা কাহারা আমার ছবি আর ওই ছাত্রীর ছবি ব্যবহার করে ফেক আইডির মাধ্যমে প্রচার করেছিল। তার পরেও এ ঘটনায় ২০২১ সালেই তদন্তে কোনো প্রমাণ পায়নি। এর পরেও আমাকে হয়রানি করতেই একের পর এক এসব মানববন্ধন বা অভিযোগ করা হচ্ছে।’
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাইমেনা শারমীন বলেন, একটি স্মারক লিপি পেয়েছি। এ ছাড়া আগের দায়ের করা অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২০২১ সালের মে মাসে একটি উচ্চবালিকা বিদ্যালয়ের ছাত্রী ও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গ্রন্থাগারিক) সাদেকুল ইসলাম পিটুর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পরে।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
২ মিনিট আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
৮ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
২২ মিনিট আগে
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা সড়কটি পাকা করার প্রতিশ্রুতি দিলেও পরে আর কোনো উদ্যোগ দেখা যায় না। শুষ্ক মৌসুমে হেঁটে চলাচল করা গেলেও বর্ষাকালে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। এতে দুর্ঘটনায় অনেকেই আহত হন। দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা করার জন্য জনপ্রতিনিধিসহ সরকারি দপ্তরে দফায়...
৪৩ মিনিট আগে