নওগাঁর আত্রাইয়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার আত্রাই-বান্দাইখাড়া সড়কের শুটকিগাছা স্লুইসগেটের অদূরে পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
আত্রাই থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আত্রাই-বান্দাইখাড়া সড়কের শুটকিগাছা স্লুইসগেটের অদূরে একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে থানায় খরব দেন স্থানীয়রা। পরে দুপুরে পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। শরীরে প্রাথমিকভাবে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। অপমৃত্যুর মামলা দায়ের শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ছাড়া যুবকের পরিচয় শনাক্তে চেষ্টা করা হচ্ছে।

ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
৩ মিনিট আগে
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা সড়কটি পাকা করার প্রতিশ্রুতি দিলেও পরে আর কোনো উদ্যোগ দেখা যায় না। শুষ্ক মৌসুমে হেঁটে চলাচল করা গেলেও বর্ষাকালে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। এতে দুর্ঘটনায় অনেকেই আহত হন। দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা করার জন্য জনপ্রতিনিধিসহ সরকারি দপ্তরে দফায়...
২৪ মিনিট আগে
ফুলবাড়ি বাজার-সংলগ্ন একটি জমি নিয়ে চয়ন রাজভর ও একই গ্রামের আমিনুর ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার তারাবির নামাজের পর রাত সাড়ে ৯টার দিকে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন সেখানে জড়ো হলে সংঘর্ষের মধ্যে কে বা কারা চয়ন রাজভর ও আমিনুর ফকিরকে ছুরিকাঘাত করে।
১ ঘণ্টা আগে
স্থানীয় বাসিন্দা রহিম দেওয়ান বলেন, ‘প্রায় দুই বছর ধরে এই কার্যক্রম চললেও তা বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। উপজেলা ও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অবিলম্বে কারখানাটি বন্ধ করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’
১ ঘণ্টা আগে