
নওগাঁর আত্রাই উপজেলার সাত প্রবাসীর মরদেহ সৌদি আরব থেকে দেশে ফেরার পর আজ শুক্রবার দাফন করা হয়েছে। সৌদি আরবের একটি সোফা কারখানায় আগুনে নিহত ১১ বাংলাদেশির মধ্যে তাঁরা ছিলেন। আজ সকাল ১০টায় আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে একসঙ্গে জানাজা শেষে মরদেহগুলো নিজ নিজ গ্রামে নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে আত্রাই উপজেলার সাতজনসহ মোট নয় প্রবাসীর মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশে আসে। সেখান থেকে লাশবাহী গাড়িগুলো রাত ১টার দিকে আত্রাই থানায় পৌঁছে।
আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে সাতজনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় সংসদ সদস্য, নওগাঁ জেলা প্রশাসক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা জামায়াতের আমিরসহ বিভিন্ন রাজনৈতিক নেতা এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।
জানাজা শেষে উদনপৈ গ্রামের ময়েন উদ্দীনের ছেলে ফরিদ উদ্দীন, গন্ডগোয়ালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রামাণিক, একই গ্রামের আব্দুল গফ্ফারের দুই ছেলে সুমন ও মোহন, বজলুর রহমানের ছেলে কলিমউদ্দীন, ডুবাই গ্রামের বাদল তালুকদারের ছেলে সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের তমেজ উদ্দীন সরদারের ছেলে আব্দুল জলিল সরদারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কলেজ মাঠ থেকে লাশবাহী গাড়িগুলো হুইসেল বাজিয়ে নিজ নিজ গ্রামের উদ্দেশে রওনা হয়। মরদেহ গ্রামে পৌঁছালে স্বজন, গ্রামবাসী ও বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ শেষবারের মতো তাঁদের দেখতে ভিড় করেন।
স্বজনদের আহাজারিতে শোকাবহ পরিবেশ তৈরি হয় সেখানে। সন্তান, স্বামী ও বাবাকে শেষবার স্পর্শ করতে অনেকে কফিনের ওপর ঝাঁপিয়ে পড়েন। কয়েকজন শোক সহ্য করতে না পেরে অচেতন হয়ে যান।
জুমার নামাজের পর দ্বিতীয় দফা জানাজা শেষে সাতজনকে নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে নিহতদের প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও ৩ লাখ টাকা করে দেওয়ার প্রক্রিয়া চলছে।
৯ আগস্ট সৌদি আরবের একটি সোফা কারখানায় আগুনে ১৬ বাংলাদেশি নিহত হন। তাঁদের মধ্যে আত্রাই উপজেলার একই গ্রামের চারজনসহ মোট ১১ জন ছিলেন। গতকাল বৃহস্পতিবার সাতজনের মরদেহ দেশে আসার পর আজ তাঁদের দাফন করা হয়।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরোনো গবেষণার মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তাঁদের দাবি, কৃষি গবেষণার জন্য ব্যবহৃত এই মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দিতে হবে। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।
১৭ মিনিট আগে
বরিশালের মুলাদীতে মাদক ও জুয়ার আসর বন্ধের ঘোষণা দেওয়াকে কেন্দ্র করে হামলার শিকার শুক্কুর আলী ব্যাপারী (৪০) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় তাঁর মৃত্যু হয়। এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার
২৩ মিনিট আগে
জুলাই আন্দোলন চলাকালে ঢাকার মিরপুর ১০ গোলচত্বর এলাকায় দশম শ্রেণির শিক্ষার্থী মাহফুজুর রহমান নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
৩৮ মিনিট আগে
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর সপ্তম দিনে চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে ২১ জেলেকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। জব্দ করা হয়েছে ১০ মণ ইলিশ, ১২ হাজার মিটার কারেন্ট জাল ও ৬টি ইঞ্জিনচালিত নৌকা। করা হয়েছে ৬টি মামলা।
৪১ মিনিট আগে