নওগাঁর রাণীনগরে ফসলের মাঠ থেকে মজিবর রহমান আকন্দ (৮৪) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের জয়সার গ্রামের ফসলের থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বৃদ্ধ মজিবর রহমান ওই গ্রামের লাগর আলী আকন্দের ছেলে।
মজিবর রহমান আকন্দের ছেলে ওমর আলী আকন্দ বলেন, ‘মঙ্গলবার রাতে খাবার খেয়ে আমরা সবাই ঘুমিয়ে পরি। সকালে প্রতিবেশির মাধ্যমে জানতে পারি গ্রামের দক্ষিন পাশের জমির মধ্যে মরদেহ পরে আছে।’
তবে কেন, কখন তিনি বাড়ি থেকে বের হয়েছে এ ব্যাপারে কিছু বলতে পারেননি ওমর আলী আকন্দ।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মজিবর আকন্দের শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে এটি জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি আপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
১৮ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
২১ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি খেয়াঘাটের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির নেতা-কর্মীদের মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে