
মুলাদী (বরিশাল) প্রতিনিধি
মুলাদী (বরিশাল) প্রতিনিধি
সকল লেখা

মাদক-জুয়ার আসর বন্ধের ঘোষণা দিয়ে হামলার শিকার বিএনপি নেতা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু
বরিশালের মুলাদীতে মাদক ও জুয়ার আসর বন্ধের ঘোষণা দেওয়াকে কেন্দ্র করে হামলার শিকার শুক্কুর আলী ব্যাপারী (৪০) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় তাঁর মৃত্যু হয়। এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার

২০ বছর পর মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে চালু এক্স-রে সেবা
বরিশালের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ২০ বছর পর আবারও চালু হয়েছে এক্স-রে সেবা। আজ বুধবার বেলা ১১টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলার একটি কক্ষে ডিজিটাল এক্স-রে মেশিন স্থাপনের মাধ্যমে এ সেবা চালু করা হয়।

মেহেন্দীগঞ্জে সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
বরিশালের মেহেন্দিগঞ্জে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গোবিন্দ শিকারি (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার বিদ্যানন্দপুর ইউনিয়নের পশ্চিম রতনপুর গ্রামে এই ঘটনা ঘটে।

মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ দরপত্রে অনিয়ম, কার্যাদেশ বাতিল ও পুনর্মূল্যায়নের নির্দেশ
দরপত্র মূল্যায়নে অসন্তুষ্ট হয়ে ‘দি গ্রেট ইন্টারন্যাশনাল’-এর স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম রিভিউ প্যানেলে আপিল করেন। তাঁর অভিযোগ ছিল, কার্যাদেশ পাওয়া প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স, আয়কর ও ভ্যাট-সংক্রান্ত কাগজপত্র এবং অনলাইন অডিট রিপোর্ট যথাযথভাবে যাচাই করা হয়নি।

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা: মেঘনায় অভিযানে জেলেদের হামলা, কোস্ট গার্ডের গুলি
বরিশালের হিজলায় মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালানোর সময় কোস্ট গার্ডের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় কোস্ট গার্ডের সহায়তায় এগিয়ে যাওয়া মৎস্য অধিদপ্তরের স্পিডবোটেও হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্ট গার্ড ১১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

ইলিশ শিকারের দায়ে হিজলায় ১০ জেলে আটক
গতকাল বৃহস্পতিবার রাত ১১টা থেকে আজ শুক্রবার ভোর ৬টা এবং আজ সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে নৌ পুলিশ। অভিযানে ইলিশ ধরার সময় হাতেনাতে ১৭ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ৭ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়....

ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
ভিক্ষা করে জীবিকা নির্বাহ করা বৃদ্ধা মা কিছুদিন আগে তাঁর বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ের শারীরিক পরিবর্তন লক্ষ করেন। পরে চিকিৎসকের কাছে নিলে ওই তরুণীর সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এরপর ওই তরুণী তাঁর মায়ের কাছে ইঙ্গিতে অভিযুক্তদের নাম জানান।

মেহেন্দীগঞ্জে ভাসমান হাসপাতাল ‘জাহাজ কিং আবদুল্লাহ’, দুই মাস বিনা মূল্যে মিলবে চিকিৎসাসেবা
বরিশালের মেহেন্দীগঞ্জের চিকিৎসাবঞ্চিত ও অবহেলিত চরাঞ্চলবাসীর দোরগোড়ায় পৌঁছেছে আধুনিক চিকিৎসাসেবা। নদীবেষ্টিত এই জনপদের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এসেছে অত্যাধুনিক ভাসমান হাসপাতাল-জাহাজ।

ধর্ষণের শিকার বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধামাচাপার চেষ্টার অভিযোগ
বরিশালের হিজলা উপজেলায় এক বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার হয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িতদের নাম প্রকাশ্যে আসার পর বিষয়টি ধামাচাপা দিতে ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে বলেও স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক মো. নুরুজ্জামানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল বুধবার রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনির পর অব্যাহতি
বরিশালের মুলাদীতে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. হেলাল উদ্দীন (২১) নামে এক মাদ্রাসাশিক্ষক ও মসজিদের ইমামকে গণপিটুনি দিয়েছে স্থানীয় ক্ষুব্ধ জনতা। পরে চাকরি থেকে অব্যাহতির শর্তে মুচলেকা নিয়ে তাঁকে উদ্ধার করা হয়।

কৃষক কবির হত্যা: প্রধান আসামির সহযোগী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি
বরিশালের মেহেন্দীগঞ্জের কাজীরহাটে কৃষক কবির ব্যাপারী (৫৫) হত্যাকাণ্ডের ঘটনায় ইউসুফ ফরাজী (২৩) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার আসামিকে বরিশাল আদালতে তোলা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

যৌতুকের জন্য শারীরিক নির্যাতন, প্রতিবাদ করায় স্ত্রীর বড় ভাইকে হাতুড়িপেটার অভিযোগ
বরিশালের মুলাদীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে খলিল হাওলাদার (৩০) নামের এক যুবক ও তাঁর পরিবারের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ করায় স্ত্রীর বড় ভাই হারেছ সিকদারকে হাতুড়িপেটা করে গুরুতর জখম এবং তাঁর সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে...

স্বামী মাদক মামলায় কারাগারে যাওয়ার এক সপ্তাহ পর স্ত্রী ইয়াবাসহ আটক
বরিশালের মুলাদীতে মাদক মামলায় স্বামী কারাগারে যাওয়ার পর তাঁর ইয়াবার কারবার করছিলেন স্ত্রী রুবী বেগম (৪৫)। তবে শেষ রক্ষা হয়নি। ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ পুলিশের হাতে আটক হয়েছেন তিনি।

জাতীয় কাবাডি তারকাদের নিয়ে হাডুডুর ফাইনাল, চ্যাম্পিয়ন দুই দল
বরিশালের মুলাদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শ্বাসরুদ্ধকর ম্যাচে নির্ধারিত সময় শেষে ১-১ গোলে ড্র হলে দুই দলকেই যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব ঘোষেরচর মুন্সীরহাট...

রাসায়নিক মিশ্রিত ৭০০ কেজি পোয়া মাছ জব্দ, অর্ধলাখ টাকা অর্থদণ্ড
বরিশালের মুলাদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৭০০ কেজি ওষুধ মেশানো পোয়া মাছ জব্দ করা হয়েছে। পরে জব্দ করা মাছ মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়। এ সময় মজিবুর রহমান নামের এক মাছ ব্যবসায়ীকে আটক করেছে প্রশাসন।
