Ajker Patrika

ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 
ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

বরিশালের হিজলায় বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি মো. ফারুক ভূঁইয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে তাঁর মেয়েজামাইয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ফারুক ভূঁইয়া হিজলা উপজেলার বাসিন্দা।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, ভিক্ষা করে জীবিকা নির্বাহ করা বৃদ্ধা মা কিছুদিন আগে তাঁর বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ের শারীরিক পরিবর্তন লক্ষ করেন। পরে চিকিৎসকের কাছে নিলে ওই তরুণীর সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এরপর ওই তরুণী তাঁর মায়ের কাছে ইঙ্গিতে অভিযুক্তদের নাম জানান।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর ভুক্তভোগী পরিবার বিচারের আশায় প্রায় ১৫ দিন ধরে স্থানীয় গণ্যমান্যদের দ্বারে দ্বারে ঘুরেছে। কিন্তু বিষয়টি নিয়ে দরকষাকষি ও ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল।

পরবর্তীতে গত ২৪ সেপ্টেম্বর আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে। ২৫ সেপ্টেম্বর ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে হিজলা থানায় একটি মামলা করেন।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা দায়েরের পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারনামীয় প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত