
বরিশালের মুলাদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শ্বাসরুদ্ধকর ম্যাচে নির্ধারিত সময় শেষে ১-১ গোলে ড্র হলে দুই দলকেই যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব ঘোষেরচর মুন্সীরহাট বাজারসংলগ্ন এতিমখানা মাঠে এ খেলার আয়োজন করে পূর্ব ঘোষেরচর মুন্সীরহাট যুব সমাজ।
ফাইনালে কালাম মৃধার ‘গামছা একাদশ’ ও খবির ব্যাপারীর ‘পূর্ব ঘোষেরচর একাদশ’ মুখোমুখি হয়। খেলায় জাতীয় কাবাডি দলের সাবেক অধিনায়ক তুহিন তরফদার, হায়না মামুন, বিমান ইকবাল, কামরুলসহ দেশের খ্যাতনামা খেলোয়াড়েরা অংশ নেন।
নির্ধারিত সময় শেষে ১-১ গোলে সমতা থাকায় এবং দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পর আয়োজক কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করেন।
পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. হেমায়েত উদ্দীন খোকন। বিশেষ অতিথি ছিলেন জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আল আমিন খান, মুলাদী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান কেনান সরদার, পাতারচর লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম রুবেল ও নাজিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ইয়ামিন।

মো. জুয়েল হাওলাদারের সভাপতিত্বে এবং মো. শহীদ সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়ানুরাগী ও সমাজসেবকেরা উপস্থিত ছিলেন। অতিথিরা দুই দলের অধিনায়কের হাতে যৌথ চ্যাম্পিয়নশিপের ট্রফি ও এলইডি টিভি তুলে দেন।
হাডুডুর এ আয়োজন ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। খেলা শুরুর প্রায় এক থেকে দেড় ঘণ্টা আগেই মাঠ ও আশপাশের এলাকা দর্শকে পূর্ণ হয়ে যায়। উপচে পড়া ভিড়ে পুরো এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
এলাকাবাসী বলেন, গ্রামবাংলার বিলুপ্তপ্রায় এই ঐতিহ্যবাহী খেলা ধরে রাখতে এবং তরুণদের মাদক থেকে দূরে রাখতে নিয়মিত এমন আয়োজন করা প্রয়োজন।

চাঁদপুরের মতলব পৌর এলাকায় নিখোঁজের চারদিন পর রিকাবি বেগম (১০৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১২টার দিকে পৌরসভার উত্তর বাইশপুর এলাকার ধনাগোদা নদীর পূর্ব পাড়ের একটি ফসলি জমি থেকে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়...
১৯ মিনিট আগে
সুগন্ধা নদীর ভাঙনে রাতের আঁধারে বরিশালের বাবুগঞ্জ বাজারসংলগ্ন প্রায় ২০০ গজ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের কবলে পড়েছে মসজিদ, খেয়াঘাটের গণশৌচাগার, দুটি বসতভিটা, দুটি দোকানসহ গাছপালা। একই এলাকায় আরও কয়েকটি স্থাপনা নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
২০ মিনিট আগে
গত ১১ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিশাল একটি মিছিল করে। সেই মিছিলটি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। গুলশানের মতো একটি নিরাপদ এলাকায় আওয়ামী লীগের এমন শোডাউন ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।
২৪ মিনিট আগে
কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর জন প্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এফবিএইচআরও এর প্রেসিডেন্ট ড. মোশাররফ হোসেন।
৩৪ মিনিট আগে