
বরিশালের হিজলায় মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালানোর সময় কোস্ট গার্ডের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় কোস্ট গার্ডের সহায়তায় এগিয়ে যাওয়া মৎস্য অধিদপ্তরের স্পিডবোটেও হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্ট গার্ড ১১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
ইলিশ ধরায় নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার বিকেলে উপজেলার চরজানপুর এলাকার মেঘনা নদীর ৭ নম্বর ঘাটে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে নিয়মিত টহল দিচ্ছিল কোস্ট গার্ড। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের চেষ্টাকারী একদল জেলে সংঘবদ্ধ হয়ে টহল দলের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আত্মরক্ষায় কোস্ট গার্ড সদস্যরা সতর্ক অবস্থান নেন এবং ১১ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার প্রথম দিনে মেঘনা নদীতে জেলেদের তৎপরতা তেমন দেখা না গেলেও দ্বিতীয় দিনে কিছু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের চেষ্টা করেন। ইতিমধ্যে নৌ পুলিশের অভিযানে ১০ জন জেলেকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আটটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
কোস্ট গার্ডের ওপর হামলা ও উত্তেজনার বিষয়ে মাহফুজুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। এ বিষয়ে বিস্তারিত জেনে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, কোস্ট গার্ড ও জেলেদের মধ্যে উত্তেজনার বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে অবগত নয়। এ ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়নি।
উল্লেখ্য, প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে গত ৮ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে, যা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। এ সময়ে নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে হিজলা নৌ পুলিশ, কোস্ট গার্ড ও মৎস্য বিভাগ যৌথভাবে নিয়মিত অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা।

মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের পরানধর এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
৩৬ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় ঢেকে গেছে রাস্তাঘাট, মাঠঘাট ও লোকালয়। শনিবার (১০ অক্টোবর) ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়ে চারপাশ। সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ায় হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সঙ্গে চলাচল করছেন যানবাহনের চালকেরা। ঘন কুয়াশার সঙ্গে হালকা বাতাস ও ভোরের শীত প্রকৃতিতে শীতের আগমনী বার্তা
৩৯ মিনিট আগে
বরগুনার আমতলীতে কলেজের নবীনবরণ অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে চার শিক্ষার্থীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জালাল উদ্দীন ফকির ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। গতকাল শুক্রবার আমতলী উপজেলা বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে...
৪৪ মিনিট আগে
শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তুলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
১ ঘণ্টা আগে