
বরিশালের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ২০ বছর পর আবারও চালু হয়েছে এক্স-রে সেবা। আজ বুধবার বেলা ১১টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলার একটি কক্ষে ডিজিটাল এক্স-রে মেশিন স্থাপনের মাধ্যমে এ সেবা চালু করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০৬ সালে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরোনো এক্স-রে যন্ত্রটি বিকল হয়ে পড়লে সেবাটি বন্ধ হয়ে যায়। তখন হাসপাতালে এক্স-রে অপারেটর কর্মরত থাকলেও যন্ত্রটি অচল থাকায় রোগীরা এ সেবা থেকে বঞ্চিত হন।
পরে ২০০৮ সালে হাসপাতালটিতে প্রায় এক কোটি টাকা মূল্যের একটি নতুন এক্স-রে মেশিন বরাদ্দ দেওয়া হয়। তবে সেটি হাসপাতালের নির্ধারিত কক্ষে স্থাপন করা হয়নি। ফলে দীর্ঘদিন ধরে এক্স-রে পরীক্ষার জন্য রোগীদের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ওপর নির্ভর করতে হয়েছে।
এদিকে হাসপাতালের এক্স-রে অপারেটর মো. মনির হোসেন ছুটি নিয়ে বিদেশে চলে যান। প্রায় এক যুগ প্রবাসে থাকার পর আদালতে মামলা করে ২০২৫ সালের ডিসেম্বরে তিনি পুনরায় চাকরিতে যোগ দেন। অপারেটরের অনুপস্থিতিতে বরাদ্দ পাওয়া এক্স-রে মেশিনটি দীর্ঘদিন হাসপাতালের বারান্দায় পড়ে ছিল। পরে সেটি পাশের একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করা হয়।
পরবর্তী সময়ে বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বী দায়িত্ব নেওয়ার পর এক্স-রে সেবা চালুর উদ্যোগ নেন। এর ধারাবাহিকতায় কিছুদিন আগে হাসপাতালটিতে একটি ডিজিটাল এক্স-রে মেশিন বরাদ্দ দেওয়া হয়। পরে আজ মেশিনটি স্থাপনের মাধ্যমে সেবা কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বী বলেন, ‘দীর্ঘদিন ধরে হাসপাতালে এক্স-রে সেবা চালু ছিল না কেন, তা আমার জানা নেই। তবে দায়িত্ব নেওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি। এরপর দ্রুততম সময়ে মেশিন বরাদ্দ পাওয়া যায় এবং সেবা চালু করা সম্ভব হয়।’
তিনি আরও বলেন, ‘রোগীরা ১৫০ থেকে ২০০ টাকার মধ্যে হাসপাতালে এক্স-রে করাতে পারবেন। পর্যায়ক্রমে প্যাথলজি বিভাগও পূর্ণাঙ্গভাবে চালু করার চেষ্টা চলছে।’

রাজধানী সেগুনবাগিচায় দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লাগানোর ঘটনায় গ্রেপ্তার আল নূর মোহাম্মদ আয়াস (২৭) ও মো. সাকিবুস হাসানকে (১৯) কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন...
৫ মিনিট আগে
নেত্রকোনার পূর্বধলায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলের করা অভিযোগ তদন্ত করে গতকাল মঙ্গলবার মামলাটি নথিভুক্ত করেছে পুলিশ।
৮ মিনিট আগে
রাজধানীর পল্লবীতে বিদেশি পিস্তল, এক রাউন্ড তাজা গুলি, ইয়াবা ও নগদ টাকাসহ ‘ফোর স্টার’ গ্রুপের আট সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৪। গত মঙ্গলবার রাতে পল্লবী থানার সিরামিকস ও ১২ নম্বর ঝিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
১৭ মিনিট আগে
দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) আসন্ন নিরাপত্তা নিরীক্ষার প্রস্তুতি নিতে দেশজুড়ে ‘অ্যাভিয়েশন সিকিউরিটি উইক–২০২৬’ শুরু করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশের সব অভ্যন্তরীণ...
২৬ মিনিট আগে