
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
সকল লেখা

দৌলতদিয়া যৌনপল্লিতে ৬০ বোতল মদসহ নারী আটক
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে অভিযান চালিয়ে মদসহ নার্গিস বেগম (৫৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

রাজবাড়ীতে প্রায় কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৩
রাজবাড়ীর গোয়ালন্দে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ঝুটবোঝাই একটি ট্রাক ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ টাকা।

রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ যুবক আটক
রাজবাড়ীর পাংশায় বসতঘরে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার ও আট রাউন্ড গুলিসহ আরাফাত হোসেন ওরফে কালা মানিক (৩১) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার হরিণাডাঙ্গা গ্রামে এ অভিযান চালানো হয়।

রাজবাড়ীতে আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার
রাজবাড়ীর পাংশা উপজেলায় একটি আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। আজ শুক্রবার ভোর পৌনে ৬টার দিকে উপজেলার বিষ্ণুপুর এলাকায় অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।

রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
রাজবাড়ীতে নিজের মেয়েকে ধর্ষণের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

মেয়ের ফেসবুক স্ট্যাটাসের জেরে কৃষক নজরুল হত্যা: আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
রাজবাড়ীর কালুখালীতে কৃষক নজরুল ইসলাম খানকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের পরিবারের সদস্য ও রক্তদাতা সংগঠনের স্বেচ্ছাসেবকেরা। হত্যাকাণ্ডের নয় দিন পরও সব আসামি গ্রেপ্তার না হওয়ার অভিযোগ করেন তাঁরা।

রসমালাইয়ে চেতনানাশক মিশিয়ে ৬৫ লাখ টাকার স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ১
রাজবাড়ীর পাংশায় সোনার দোকানের মালিক শহিদুল ইসলামকে রসমালাইয়ের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করে প্রায় ৬৫ লাখ টাকার সোনা, রুপা ও নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে কর্মচারী খন্দকার জায়ফুল ইসলাম লিটনের বিরুদ্ধে। এ ঘটনায় গাজীপুর থেকে লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে গাজীপুর মহানগর

অনিয়ম ও অসৌজন্য আচরণ: রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ওএসডি
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অনিয়ম ও রোগীদের সঙ্গে অসৌজন্য আচরণের অভিযোগ রয়েছে। সেই সঙ্গে আরোগ্য ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর এক প্রসূতির মৃত্যুর ঘটনায়...

রাজবাড়ীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কৃষকের আত্মহত্যা
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর রেলস্টেশন-সংলগ্ন এলাকায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নূর ইসলাম (৫৫) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নজরুলের সৃষ্টিকর্ম অনুশীলনে মানবিক সমাজ গড়ার আহ্বান
রাজবাড়ীর বালিয়াকান্দিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘নজরুল বর্ষ’ উদ্যাপনের অংশ হিসেবে সাংস্কৃতিক বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে নজরুলের সৃষ্টিকর্ম চর্চার মাধ্যমে শিশুদের মানবিক গুণাবলি বিকাশ এবং মানবিক সমাজ গড়ে...

গোয়ালন্দে অস্ত্র-কার্তুজ ও ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১
রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, দুটি তাজা কার্তুজ ও ১০টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে এসআরবি-১০। এ সময় মো. ইসলাম সেক ওরফে আকাশ (৪১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ধীরগতির নৌযান চলাচলে নিষেধাজ্ঞা
পদ্মা নদীতে স্রোত বেড়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে নৌযান চলাচলে সতর্কতা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ঝুঁকি এড়াতে কম গতির নৌযান, ফেরি ও লঞ্চকে এ পথে চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজবাড়ীতে পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে মারধর, ৩ যুবক গ্রেপ্তার
রাজবাড়ী শহরের বড় বাজারে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে পুলিশের উপস্থিতিতে মারধর ও লাথি দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ...

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে প্রকাশ্যে মারধর-হেনস্তা, প্রতিষ্ঠান বন্ধ
রাজবাড়ীতে ব্যবসায়িক বিরোধের জেরে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে। তাঁর দাবি, ঘটনার পর ‘আস্থা পোশাক শিল্প’ বন্ধ হয়ে গেছে। প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত প্রায় চার হাজার নারী শ্রমিকের কর্মসংস্থান অনিশ্চয়তায় পড়েছে বলে অভিযোগ তাঁর।

গোয়ালন্দে নিজ বাড়িতে চা দোকানিকে গলা কেটে হত্যা
রাজবাড়ীর গোয়ালন্দে নিজ ঘর থেকে ফারুক শেখ নামে এক চা দোকানির গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ফারুক উপেজেলার জামতলা এলাকার খালেক শেখের ছেলে। তিনি উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি এলাকায় একটি চায়ের দোকান পরিচালনা করতেন।
