
রাজবাড়ীর গোয়ালন্দে নিজ বাড়িতে ফারুক শেখ (৪৬) নামে এক চা দোকানিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ শনিবার দুপুরে গোয়ালন্দ পৌর শহরের জামতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত ফারুক শেখ (৪৬) জামতলা এলাকার খালেক শেখের ছেলে। তিনি উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি এলাকায় একটি চায়ের দোকান পরিচালনা করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফারুক শেখ রাতে চায়ের দোকান পরিচালনা করতেন। ভোরে দোকানের কাজ শেষ করে বাড়ি ফিরতেন। প্রতিদিনের মতো আজও ভোরে বাড়ি ফিরে ঘুমাতে যান তিনি। দুপুরে তাঁর ভাই গিয়ে ঘরে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পরে ঘটনাস্থলে সিআইডির একটি দল এসে আলামত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম শুরু করে।
নিহতের বড় ভাই ফরিদ শেখ বলেন, দুপুরে ফারুককে খাবার দিতে গিয়ে দেখি, ঘরে তাঁর গলাকাটা মরদেহ পড়ে আছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। সিআইডির একটি দল ঘটনাস্থলে কাজ করছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাজধানীর শাহজাহানপুরে মোহাম্মদ ফকরুল হাসান ফরহাদ (৪৪) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার ঘটনায় তাঁর বড় বোন ও ভগ্নিপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নুর আফসানা নিপা (৪৫) ও আব্দুস সামাদ সুজন (৫৮)। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস...
৫ মিনিট আগে
খাগড়াছড়ির মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত এক মোটরসাইকেল আরোহীর পকেট থেকে ৯৫০টি ইয়াবা উদ্ধারের দাবি করেছে পুলিশ। পরিচয় শনাক্ত করতে তাঁর পকেট তল্লাশির সময় একটি প্যাকেট থেকে এসব ইয়াবা পাওয়া যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে পুলিশ পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৮ মিনিট আগে
রাজধানীর বংশালের নবাবপুরে বিভিন্ন ব্র্যান্ডের নামে তৈরি প্রায় ১০ লাখ টাকা মূল্যের নকল বৈদ্যুতিক তার জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় আশরাফুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
১১ মিনিট আগে
জিয়াউল আহসান আইন ও বিচারের তোয়াক্কা না করে সজল, সাবেক বিডিআর সদস্য নজরুল ইসলাম মল্লিক, ফিশিং বোট মালিক আলকাছ মল্লিক, মামুন ওরফে মাসুদ, মান্নন, জিহাদ, সোহাগ, আল আমিন, আসাদ, বেলাল, শিশির কুমার মণ্ডল ওরফে মন্টু মেম্বার, বাচ্চু, জামাল মুন্সিসহ কমপক্ষে ১৫০ জনকে হত্যা করে, হত্যার নির্দেশ দিয়ে...
১২ মিনিট আগে