
রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, দুটি তাজা কার্তুজ ও ১০টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে এসআরবি-১০। এ সময় মো. ইসলাম সেক ওরফে আকাশ (৪১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ উজানচর এলাকায় এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি অভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ইসলাম সেক ওরফে আকাশ উপজেলার ভোলাই মাতব্বর পাড়া এলাকার এরশাদ সেকের ছেলে।
এসআরবি-১০-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার আকাশের বিরুদ্ধে দুটি অস্ত্র মামলা ও একটি চাঁদাবাজি মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন কুমার সরকার জানান, অবৈধ অস্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এসআরবি-১০-এর অভিযান অব্যাহত থাকবে।

দেনার টাকা পরিশোধ এড়াতে নিজের অপহরণের নাটক সাজিয়ে সাড়ে চার বছর আত্মগোপনে থাকার অভিযোগে পটুয়াখালীর হোটেল মালিক আবদুল মান্নান প্যাদাকে মাদারীপুরের কালকিনির একটি বেদেপল্লি থেকে উদ্ধার করেছে পটুয়াখালী ডিবি। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে...
৬ মিনিট আগে
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সমিতির নির্বাচন ঘিরে এক প্রার্থীসহ দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। আহত দুজনের মধ্যে একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন
১৯ মিনিট আগে
বরিশালের মুলাদীতে মাদক সেবন ও অস্বাভাবিক আচরণ করায় অনিক ফরাজি (২২) নামের এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে এ দণ্ড দেওয়া হয়। অনিক ফরাজি মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামের মো. রিপন ফরাজির ছেলে।
২২ মিনিট আগে
সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় টুটুল শেখ (৬০) ও খালিদ হাসান (৩৫) নামের দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বলিদহে তেলবাহী লরি ও পিকআপের সংঘর্ষে টুটুল শেখ এবং দুপুরে উল্লাপাড়ার বাখুয়া ওয়াপদা এলাকায় ট্রাক, কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে খালিদ হাসান নিহত হন।
২৮ মিনিট আগে