
রাজবাড়ীর বালিয়াকান্দিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘নজরুল বর্ষ’ উদ্যাপনের অংশ হিসেবে সাংস্কৃতিক বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে নজরুলের সৃষ্টিকর্ম চর্চার মাধ্যমে শিশুদের মানবিক গুণাবলি বিকাশ এবং মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় বালিয়াকান্দি উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক।
আফরোজা পারভীন বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন একজন মানবিক কবি। তাঁর লেখনীতে সাম্য, ন্যায়বিচার, নারী-পুরুষের সমতা, ধর্মীয় সম্প্রীতি ও সহনশীলতার বার্তা উঠে এসেছে। নজরুলের সৃষ্টিকর্ম চর্চার মাধ্যমে শিশুদের মধ্যে মানবিক মূল্যবোধ গড়ে তোলা এবং মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করার শিক্ষা দেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, নজরুল চর্চার মাধ্যমে তাঁর মানবিক মূল্যবোধ নিজেদের মধ্যে ধারণ করতে হবে। নতুন প্রজন্মের মধ্যে সহমর্মিতা ও সমানুভূতি তৈরি করা গেলে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মানবেন্দ্র মজুমদার, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভির আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান প্রমুখ।
অনুষ্ঠানে বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। তাঁরা সংগীত, আবৃত্তি, চিত্রাঙ্কনসহ সাংস্কৃতিক বিষয়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

২০২৬-২৭ শিক্ষাবর্ষের সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ১৯ মার্চ ‘বি’ ইউনিটের (মানবিক) পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে।
৬ মিনিট আগে
পবন চন্দ্র দাস বলেন, কবির মতিঝিল সোনালী ব্যাংকের নিরাপত্তাকর্মী ছিলেন। ওয়ারীর গোপীবাগ তৃতীয় লেনের এলাকায় একটি কক্ষে আমরা দুজন থাকতাম। রাতে কবির তার বন্ধু সুমনের সঙ্গে মোটরসাইকেলে করে বাইরে যান।
১৪ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউনাইটেড পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাজির শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুকে কেবল ব্যক্তিগত সমস্যা না ভেবে পেশাগত চ্যালেঞ্জ হিসেবে দেখার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যু একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা...
১ ঘণ্টা আগে