
রাজবাড়ীতে নিজের মেয়েকে ধর্ষণের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আসামি পলাতক থাকায় তাঁর অনুপস্থিতিতেই রায় ঘোষণা করেন আদালত।
আজ সোমবার বেলা ১টার দিকে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বালিয়াকান্দি উপজেলার বাসিন্দা। নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে তাঁর স্ত্রী ২০২২ সালের ১২ জানুয়ারি বালিয়াকান্দি থানায় মামলা করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৫ নভেম্বর রাত ১টার দিকে স্ত্রীর অনুপস্থিতিতে ওই ব্যক্তি তাঁর মেয়েকে ধর্ষণ করেন। এ ছাড়া বিভিন্ন সময়ে মেয়েকে ধর্ষণের অভিযোগ করা হয়। বিষয়টি পরিবারের সদস্যদের মধ্যে জানাজানি হলে আলোচনা করে থানায় মামলা করেন ভুক্তভোগীর মা।
ঘটনার সময় ভুক্তভোগীর বয়স ১৬ থেকে ১৭ বছর ছিল বলে উল্লেখ করা হয় মামলার এজাহারে।
তদন্ত শেষে পুলিশ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচার চলাকালে ভুক্তভোগী, চিকিৎসক, ম্যাজিস্ট্রেট, তদন্ত কর্মকর্তাসহ ৯ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।
সাক্ষ্য-প্রমাণ ও চিকিৎসা প্রতিবেদন পর্যালোচনা করে আদালত আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে দোষী সাব্যস্ত করেন।
রায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানার পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আসামির বর্তমান সম্পদ থেকে ক্ষতিপূরণের অর্থ আদায় সম্ভব না হলে ভবিষ্যতে অর্জিত সম্পদ থেকে তা আদায়ের ব্যবস্থা নিতে বলা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজবাড়ীর জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন আদালত।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি জাহিদ উদ্দিন মোল্লা। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. আনিছুর রহমান।
সরকারি কৌঁসুলি জাহিদ উদ্দিন মোল্লা বলেন, মামলার সাক্ষ্য, চিকিৎসা প্রতিবেদনসহ উপস্থাপিত অন্যান্য তথ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত বলে সিদ্ধান্ত দেন। এ কারণে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার এবং ছয়জনকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সহসভাপতি পদমর্যাদার মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষর
১০ মিনিট আগে
মানিকগঞ্জ সদর উপজেলার দ্বিতীয় গোলড়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে নীলাচল পরিবহনের একটি বাসের ধাক্কায় আনোয়ারা বেগম (৪৫) নিহত হয়েছেন। সোমবার বেলা ৩টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় বাসটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।
৩৩ মিনিট আগে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মীর জুতার ভেতর থেকে ৮০টি সোনার বার উদ্ধারের ঘটনায় করা মামলায় ওই কর্মীদের পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
৩৪ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের ৮ নম্বর ইয়ার্ডে গাড়ির পাস নিয়ে তর্কের জেরে জেটি সরকার তরিকুল ইসলামকে ঘুষি মারার অভিযোগ উঠেছে চেকার জুয়েল দের বিরুদ্ধে। আহত তরিকুল ইসলামকে প্রথমে বন্দর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে