Ajker Patrika
Add

বাঘা (রাজশাহী) প্রতিনিধি             

বাঘা (রাজশাহী) প্রতিনিধি             

সকল লেখা
বাঘায় পানিবন্দী ২০ হাজার মানুষ, ৮ বিদ্যালয়ে অনির্দিষ্টকালের ছুটি

বাঘায় পানিবন্দী ২০ হাজার মানুষ, ৮ বিদ্যালয়ে অনির্দিষ্টকালের ছুটি

রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নে পদ্মার মধ্যে থাকা ১৫টি চরের প্রায় ২০ হাজার মানুষ গত এক সপ্তাহ ধরে পানিবন্দী। পানি ঢুকে পড়ায় চরাঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এ অবস্থায় ছয়টি সরকারি প্রাথমিক ও দুটি উচ্চ বিদ্যালয়ে অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা করা হয়েছে।

১৪ সেপ্টেম্বর ২০২৬
বাঘায় পদ্মার ভাঙনে ৩ প্রাথমিক বিদ্যালয় বিলীন, পানিবন্দী ২০ হাজার মানুষ

বাঘায় পদ্মার ভাঙনে ৩ প্রাথমিক বিদ্যালয় বিলীন, পানিবন্দী ২০ হাজার মানুষ

১ সেপ্টেম্বর থেকে পদ্মা নদীর পানি বাড়তে শুরু করে। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে চকরাজাপুর ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলে শুরু হয় নদীভাঙন। এতে চকরাজাপুর, কালিদাসখালী, লক্ষ্মীনগর, দাদপুর, নিচ পলাশি, পলাশি ফতেপুর, আতারপাড়া, চৌমাদিয়া ও দিয়ারকাদিরপুরসহ ১৫টি চরের প্রায় ১ হাজার ২০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

১২ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহীতে গরুচোর সন্দেহে দুজন আটক, গণপিটুনিতে একজনের মৃত্যু

রাজশাহীতে গরুচোর সন্দেহে দুজন আটক, গণপিটুনিতে একজনের মৃত্যু

রাজশাহীর বাঘায় গরু-ছাগল চোর সন্দেহে দুজনকে আটকের পর গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। গভীর রাতে শিমুল ও সমজান মিলে ইয়ারুলের গোয়ালঘর থেকে গরু-ছাগল চুরির চেষ্টা করছিলেন। বিষয়টি টের পেয়ে ইয়ারুল বসতঘর থেকে বের হয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন...

০৭ সেপ্টেম্বর ২০২৬
বাঘায় আগুনে নিঃস্ব তিন পরিবার, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা

বাঘায় আগুনে নিঃস্ব তিন পরিবার, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা

স্থানীয়দের ধারণা, নূরুল হক নূরুর গোয়ালঘরে জ্বালানো কয়েল থেকে অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হয়। প্রথমে আগুন দেখতে পান বড় ছেলে ইমদাদুল হকের স্ত্রী নিলুফা ইয়াসমিন। তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।

১৫ আগস্ট ২০২৬
মেকানিক দেখানোর সময় বিকল ট্রাক স্টার্ট, বুকের ওপর উঠে প্রাণ গেল চালকের

মেকানিক দেখানোর সময় বিকল ট্রাক স্টার্ট, বুকের ওপর উঠে প্রাণ গেল চালকের

হাফিজুল ইসলাম কার্গো ট্রাকে মালামাল নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি ঢউর চৌরাস্তা এলাকার একটি গ্যারেজের সামনে গাড়ি থামান। পরে মেকানিককে গাড়ির ত্রুটি দেখানোর সময় হঠাৎ গাড়িটি স্টার্ট হয়ে যায় এবং হাফিজুলের বুকের ওপর উঠে যায়...

১২ আগস্ট ২০২৬
ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ: বাঘায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ

ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ: বাঘায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ

রাজশাহীর বাঘায় এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সামাদ পদত্যাগ করেছেন। একই ঘটনায় অভিযোগ আড়াল করার চেষ্টার অভিযোগে সহকারী শিক্ষিকা সাবিনা ইয়াসমিনকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন এমপি আবু সাইদ

০৯ আগস্ট ২০২৬
পাওনা টাকা নিয়ে বিরোধ: ঘুষির আঘাতে দেয়ালে ধাক্কা লেগে বৃদ্ধের মৃত্যু

পাওনা টাকা নিয়ে বিরোধ: ঘুষির আঘাতে দেয়ালে ধাক্কা লেগে বৃদ্ধের মৃত্যু

রাজশাহীর বাঘা উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে ঘুষির আঘাতে দেয়ালে ধাক্কা লেগে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

২৫ জুলাই ২০২৬
বাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়রসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

বাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়রসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

রাজশাহীর বাঘায় আড়ানী পৌর বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় সাবেক মেয়র মুক্তার আলীকে প্রধান আসামি করে ১৭ জনের নামে মামলা হয়েছে। অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১৯ জুলাই ২০২৬
মুঘল-পাঠানের ‘পরাজিত সম্রাট’

মুঘল-পাঠানের ‘পরাজিত সম্রাট’

রাজশাহীর বাঘায় মুঘল সাম্রাজ্যের ইতিহাস, বিশেষ করে মুঘল ও পাঠানদের মধ্যকার ক্ষমতার দ্বন্দ্ব, সম্রাটদের জীবনের নানা চড়াইউতরাই এবং নির্বাসনের পর আবার সাম্রাজ্য পুনরুদ্ধারের কাহিনির যাত্রাপালা ‘পরাজিত সম্রাট’ মঞ্চায়িত হয়েছে।

১৪ জুন ২০২৬
চুলার আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, দগ্ধ স্ত্রী হাসপাতালে

চুলার আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, দগ্ধ স্ত্রী হাসপাতালে

রাজশাহীর বাঘায় চুলার আগুনে তিনটি বসতঘর, ধান-গম, গরু-ছাগলসহ এক কৃষক পরিবারের দীর্ঘদিনের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের মালামাল রক্ষা করতে গিয়ে দগ্ধ হয়েছেন কৃষক মামুন হোসেনের স্ত্রী এলিচ বেগম। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

১২ মে ২০২৬
এক উপজেলায় ৬ শতাধিক ‘মাংস সমিতি’, যুক্ত হয়েছেন সনাতনীরাও

এক উপজেলায় ৬ শতাধিক ‘মাংস সমিতি’, যুক্ত হয়েছেন সনাতনীরাও

রাজশাহীর বাঘায় উপজেলায় সাধ আর সাধ্যের সমন্বয়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে ‘মাংস সমিতি’! অর্থাৎ সপ্তাহে কিংবা মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমার বদৌলতে নিম্ন ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলোর প্রত্যেক সদস্যের ঘরে পৌঁছে যাচ্ছে ৩ থেকে ১০ কেজি করে গরু কিংবা খাসির মাংস। অন্যদিকে এই সমিতি এক নতুন মাত্রা....

২০ মার্চ ২০২৬
বাঘায় মোটরসাইকেল থেকে পড়ে আহত কলেজছাত্রী মারা গেছে

বাঘায় মোটরসাইকেল থেকে পড়ে আহত কলেজছাত্রী মারা গেছে

রাজশাহীর বাঘা উপজেলায় মোটরসাইকেল থেকে পড়ে আহত সাদিয়া খাতুন নামে এক কলেজছাত্রী মারা গেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সাদিয়া খাতুন বাঘা মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং চকরাজাপুরের বাসিন্দা সায়েম শিকদারের একমাত্র মেয়ে।

১৯ মার্চ ২০২৬
বাঘায় অটোরিকশা-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বাঘায় অটোরিকশা-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোরের লালপুর উপজেলার নওপাড়া গ্রাম থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে বাঘার দিকে আসছিল। পথে চণ্ডীপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়।

০৯ মার্চ ২০২৬
সড়কে প্রাণ গেল উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তার

সড়কে প্রাণ গেল উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তার

রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুর রশিদ (৫৭) নিহত হয়েছেন। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চণ্ডিপুর বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

২২ ফেব্রুয়ারি ২০২৬
বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীর বাঘায় রয়েল হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে অস্ত্র, গুলিসহ আটক করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের পানিকামড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। রয়েল হোসেন উপজেলা পানিকামড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

০৬ জানুয়ারি ২০২৬
প্রেমিকের বাড়ির সামনে কবর দেওয়ার শেষ ইচ্ছা জানিয়ে নববধূর ‘আত্মহত্যা’

প্রেমিকের বাড়ির সামনে কবর দেওয়ার শেষ ইচ্ছা জানিয়ে নববধূর ‘আত্মহত্যা’

প্রেমিকের সঙ্গে বিয়ে না দিয়ে পরিবার থেকে জোর করে অন্যত্র বিয়ে দেওয়ায় অভিমানে এক নববধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের দাদপুর গ্রাম থেকে হিরা খাতুন (২০) নামের ওই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

০৭ অক্টোবর ২০২৫