
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় প্রতিনিধি
সকল লেখা

শরতের শুরুতেই ঘন কুয়াশা পঞ্চগড়ে
শরতের শুরুতেই পঞ্চগড়ে দেখা মিলল ঘন কুয়াশার। আজ মঙ্গলবার ভোরে জেলার বিভিন্ন এলাকা ঢেকে যায় কুয়াশার ঘন চাদরে। কয়েক হাত দূরের দৃশ্যও অস্পষ্ট হয়ে পড়ায় হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলতে হয় যানবাহনগুলোকে।

কাপড়ের বস্তায় মিলল ১২ কেজি গাঁজা, পঞ্চগড়ে দুই কারবারি আটক
পঞ্চগড়ে পুরোনো কাপড়ের বস্তায় লুকিয়ে ১২ কেজি গাঁজা নিয়ে যাওয়ার সময় দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে পঞ্চগড় জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য জানায়...

স্কুলে অনুপস্থিত অফিস সহায়ক, মোবাইলে বললেন—‘গরুর হাটে আছি’
পঞ্চগড় সদর উপজেলার মাগুরা সিপাহীপাড়া উচ্চ বিদ্যালয়ের এক অফিস সহায়কের বিরুদ্ধে নিয়মিত বিদ্যালয়ে না আসা, কর্মঘণ্টায় প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া বিদ্যালয় ত্যাগ এবং দায়িত্ব ফেলে গরুর ব্যবসা করার অভিযোগ উঠেছে।

চিকিৎসক না হয়েও প্রেসক্রিপশন, পঞ্চগড়ে ফার্মেসিকে অর্থদণ্ড
পঞ্চগড়ের সদর উপজেলার জগদল বাজারে চিকিৎসক না হয়েও রোগীদের প্রেসক্রিপশন লেখা ও অনুমোদন ছাড়াই বিভিন্ন টেস্টের বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে এক ফার্মেসিকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন পঞ্চগড় সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী

স্বাস্থ্য খাতে প্রায় ২৯ কোটি ৩৩ লাখ টাকার সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ২৯ কোটি ৩৩ লাখ টাকা। রংপুর সফরের অংশ হিসেবে আজ সোমবার দুপুরে পঞ্চগড়ে গিয়ে এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

সীমান্তের সৌন্দর্য দেখতে বাংলাবান্ধায় মার্কিন রাষ্ট্রদূত
উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের দ্বিতীয় দিনে পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। আজ সোমবার সকালে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা পরিদর্শনের অংশ হিসেবে দেশের সর্ব-উত্তরের স্থলবন্দর বাংলাবান্ধা জিরো পয়েন্টে যান তিনি...

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জড়িতের বিচার দাবিতে মহাসড়ক অবরোধ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টায় জড়িতের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা। আজ শনিবার বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কের রবীন্দ্র স্মরণী বাইপাস এলাকায় এ কর্মসূচি পালন করেন স্থানীয়রা।

চট্টগ্রামের পরিচয়ে পঞ্চগড়ে ঘুরছিল কিশোর, দুই মাস পর মিলল রোহিঙ্গা পরিচয়
পঞ্চগড়ে ঘোরাফেরার সময় উদ্ধার হওয়া ১৫ বছর বয়সী এক কিশোর নিজেকে চট্টগ্রামের বাসিন্দা বলে পরিচয় দিয়েছিল। তবে আহ্ছানিয়া মিশন শিশু নগরীর শিক্ষকদের অনুসন্ধানে বেরিয়ে আসে, সে রোহিঙ্গা। পরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পঞ্চগড় সীমান্তে পুশ ইন-চোরাচালান ঠেকাতে বিজিবির নতুন বিওপি
পঞ্চগড় সীমান্তে পুশ ইন, মাদক ও চোরাচালান ঠেকাতে নতুন একটি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার মাধুপাড়া বিওপির উদ্বোধন করা হয়...

মৌসুমের আগেই দেখা দিল প্রকৃতির অপার সৌন্দর্য কাঞ্চনজঙ্ঘা
পঞ্চগড়ে আবারও দেখা দিতে শুরু করেছে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য। অনুকূল আবহাওয়া আর মেঘমুক্ত আকাশে সীমান্তবর্তী এই জেলার বিভিন্ন এলাকা থেকে খালি চোখেই দেখা গেছে বরফাচ্ছাদিত এ পর্বতচূড়া। আগস্টের শুরুতেই আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এমন দৃশ্য স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে। অনেকেই এই দৃশ্যের

ঘুমের মধ্যে ছোবল, সাপসহ রোগী নিয়ে হাসপাতালে স্বজনেরা
গভীর রাতে ঘুমন্ত অবস্থায় চৈতী রানীর বাঁ পায়ে সাপ ছোবল দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করেন। পরে মাছ ধরার কোচ দিয়ে সাপটিকে আটকে ফেলেন তাঁরা। এরপর চৈতী রানীকে চিকিৎসার জন্য বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সঙ্গে সাপটিকেও নিয়ে যান স্বজনেরা।

প্রেমিকার সঙ্গে ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
আজ দুপুরের দিকে স্বপন তাঁর প্রেমিকাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে পঞ্চগড়ের দিকে যাচ্ছিলেন। ফুটকিবাড়ি এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি সামনে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এতে স্বপন ও তাঁর সঙ্গে থাকা তরুণী আহত হন।

বাংলাদেশিকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার জেরে ভারতীয়কে আটক করলেন স্থানীয়রা
পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার ঘটনার জেরে এক ভারতীয় নাগরিককে ধরে নিয়ে এসেছেন স্থানীয়রা। আজ শনিবার সকালে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করলে ভারতীয় নাগরিককে ধরে বিরাজোত এলাকায় নিয়ে আসেন স্থানীয়রা।

দেবীগঞ্জে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে কৃষকের মৃত্যু
পঞ্চগড়ের দেবীগঞ্জে ছাতনাই নদীতে মাছ ধরতে গিয়ে সুরুজ্জামাল (৪৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার দেবীডুবা ইউনিয়নের টাকাহারা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছাতনাই নদী থেকে তাঁর মরদেহটি উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।

জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করব: পানিসম্পদ প্রতিমন্ত্রী
আমরা সবাই ঐক্যবদ্ধ হই। বিগত দিনের ওই ফ্যাসিস্ট আবারও কোনোভাবে সুযোগ নিয়ে আমাদের মধ্যে যেন অনৈক্য তৈরি করতে না পারে। এই বাংলাদেশকে বিভেদ তৈরি করতে না পারে। বাংলাদেশ যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে, সেই স্বাধীনতা আমরা যেন অক্ষুণ্ন রাখতে পারি।

পঞ্চগড়ে স্কুলশিক্ষককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ
পঞ্চগড় সদরের গড়িনাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহামুদ আলমকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী শিক্ষক ১২ জনকে আসামি করে থানায় মামলা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
