
পঞ্চগড়ে পুরোনো কাপড়ের বস্তায় লুকিয়ে ১২ কেজি গাঁজা নিয়ে যাওয়ার সময় দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে পঞ্চগড় জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য জানায়।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ৫ মিনিটের দিকে জেলার বোদা পৌরসভার মডেল মসজিদসংলগ্ন বোদা-দেবীগঞ্জ মহাসড়কের পাশে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের সেনপাড়া গ্রামের হৃদয় ইসলাম (২২) ও মহেন রায় (২৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, দুই ব্যক্তি মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়ের বোদা বাইপাস হয়ে সাকোয়ার দিকে গাঁজা নিয়ে যাচ্ছেন। এ সময় ডিবির একটি দল মডেল মসজিদসংলগ্ন এলাকায় অবস্থান নেয়। পরে একটি মোটরসাইকেল থামিয়ে চালক হৃদয় ইসলাম ও তাঁর পেছনে থাকা মহেন রায়কে আটক করা হয়।
তাঁদের মোটরসাইকেলের মাঝখানে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে পুরোনো কাপড়ের মধ্যে বিশেষ কৌশলে লুকানো নীল পলিথিন ও কসটেপে মোড়ানো ১২টি পোঁটলা উদ্ধার করা হয়। পরে সেগুলোতে মোট ১২ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে গাঁজার পাশাপাশি একটি মোটরসাইকেল ও একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
পঞ্চগড় জেলা পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজনের মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে বোদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ২৬ ও ২৭ জানুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১১ মিনিট আগে
রাজধানীর ডেমরায় দেলোয়ার হোসেন (৫০) নামে এক রিকশাচালককে ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবককে গণপিটুনি দেয় স্থানীয়রা। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে ডেমরার কামারগোপ ৪ নম্বর গেট মসজিদের পেছনে ঘটনাটি ঘটে। মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনার সূত্রপাত হয় বলে জানিয়েছে পুলিশ।
১৯ মিনিট আগে
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ লাগানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ওই ব্যক্তিকে সিএনজিচালিত অটোরিকশার চালক বলে ধারণা করছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় এখনো জানা যায়নি।
২২ মিনিট আগে
ফিরোজা বেগমকে বাঁচাতে গিয়ে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে প্রতিমন্ত্রীর গাড়িটি সড়কের ডান পাশে খাদে পড়ে যায়। এতে প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রী সামান্য আহত হন।
৩৩ মিনিট আগে