
উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের দ্বিতীয় দিনে পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
আজ সোমবার সকালে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা পরিদর্শনের অংশ হিসেবে দেশের সর্ব-উত্তরের স্থলবন্দর বাংলাবান্ধা জিরো পয়েন্টে যান তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডিয়ান ডাও, মার্কিন দূতাবাস বাংলাদেশের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের কর্মকর্তারা।
বাংলাবান্ধা জিরো পয়েন্টে পৌঁছে সীমান্ত এলাকার সবুজ প্রকৃতি ও নান্দনিক পরিবেশ ঘুরে দেখেন মার্কিন রাষ্ট্রদূত ও তাঁর স্ত্রী। কিছু সময় সেখানে অবস্থান করে তাঁরা সীমান্তের নির্মল পরিবেশ উপভোগ করেন। এ সময় স্মৃতি ধরে রাখতে জিরো পয়েন্ট এলাকায় ছবি তুলতেও দেখা যায় তাঁদের।

পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে দেখার পর মার্কিন রাষ্ট্রদূতের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পরিদর্শনের কথা রয়েছে।
উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের অংশ হিসেবে রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন পঞ্চগড়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণকাজের জন্য ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা, সদর উপজেলা ও সরাইলে টানা ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখা হবে বলে এক...
৮ মিনিট আগে
হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে খালাস পাওয়া ১০ আসামির মধ্যে মাকসুদ আলম ও রুহুল আমিনও রয়েছেন। খালাসপ্রাপ্ত অপর আটজন হলেন কামরুন নাহার মনি, হাফেজ আব্দুল কাদের, মহিউদ্দিন শাকিল, ইমরান হোসেন ওরফে মামুন, আব্দুর রহিম শরীফ, মোহাম্মদ শামীম, ইফতেখার উদ্দিন রানা ও আবছার উদ্দিন।
১০ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালীয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
১৪ মিনিট আগে
রুমানার অভিযোগ, গত ১৭ জুলাই বিকেলে তাঁর স্বামী হামিদুল মিয়া শ্বশুরবাড়িতে এসে ১১ মাস বয়সী মেয়ে ফাতেমা আক্তার জান্নাতকে কোলে নিয়ে জুস কিনে দেওয়ার কথা বলে বাইরে বের হন। এরপর শিশুটিকে নিয়ে আর বাড়িতে ফেরেননি তিনি।
২৯ মিনিট আগে