
শরতের শুরুতেই পঞ্চগড়ে দেখা মিলল ঘন কুয়াশার। আজ মঙ্গলবার ভোরে জেলার বিভিন্ন এলাকা ঢেকে যায় কুয়াশার ঘন চাদরে। কয়েক হাত দূরের দৃশ্যও অস্পষ্ট হয়ে পড়ায় হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলতে হয় যানবাহনগুলোকে।
সেপ্টেম্বরের শুরুতেই এমন কুয়াশায় ভোরের কর্মব্যস্ততায় বের হওয়া মানুষও পড়েন কিছুটা বিপাকে। ভোরের এই কুয়াশা যেন আগাম শীতের বার্তা নিয়ে এসেছে। যদিও আবহাওয়া অফিসের তথ্যমতে, তাপমাত্রা তখনো ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে পাতলা হতে থাকে কুয়াশার আস্তরণ। বেলা বাড়তেই ফিরে আসে পরিচিত রোদেলা পরিবেশ।
পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ কুয়াশায় ঢেকে গেছে। কয়েক হাত দূরেও কিছু দেখা যাচ্ছিল না। সেপ্টেম্বর মাসে এমন কুয়াশা আগে কখনো দেখিনি।’
একই অভিজ্ঞতার কথা জানান অটোরিকশাচালক দুলু ইসলাম। তিনি বলেন, ‘সকালে অটো নিয়ে বের হয়েছি। কুয়াশার কারণে হেডলাইট জ্বালালেও সামনে ঠিকমতো দেখা যাচ্ছিল না। তাই ধীরে ধীরে গাড়ি চালাতে হয়েছে।’
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। আজ সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস’
জিতেন্দ্রনাথ রায় আরও বলেন, ‘শরৎকালের শুরুতে মৌসুমি বায়ুর সক্রিয়তা ও নিষ্ক্রিয়তার প্রভাবে আবহাওয়ায় এমন পরিবর্তন দেখা দিতে পারে। দীর্ঘ সময় আকাশে মেঘের অবস্থান এবং পরে হঠাৎ মেঘ সরে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার কারণেও কুয়াশা তৈরির অনুকূল পরিস্থিতি তৈরি হয়।’

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রশ্নে অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেছেন, সরকার মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও কাজকর্মে ‘সবার পরে বাংলাদেশ’ দেখা যাচ্ছে। চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার তৎপরতা দেশের অর্থনীতি ও জাতীয় সক্ষমতার জন্য বড় ধরনের হুমকি বলেও মন্তব্য করেন তিনি।
৩ মিনিট আগে
বিএনপিকে ক্ষমতার অপপ্রয়োগ ও দলীয়করণ বন্ধের আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘শুধু দলীয় কর্মী দেখে অপরাধীদের আশ্রয় দেওয়া শুরু করলে বিএনপি একদিন অপরাধের অভয়ারণ্যে পরিণত হবে।’
৬ মিনিট আগে
নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং তাঁর স্ত্রী নাসরিন ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে যুক্তরাজ্যের জার্সিতে থাকা প্রায় ৫৩ লাখ পাউন্ড অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক...
১৬ মিনিট আগে
দীর্ঘ ১৫ বছর সৌদি আরবে কাজ করার পর দেশে ফেরার জন্য জেদ্দার উদ্দেশে রওয়ানা দিয়েছিলেন সিলেটের কানাইঘাট উপজেলার আব্দুল করিম ও তাঁর ছেলে। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন আব্দুল করিম। আর গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তাঁর ছেলে। তাঁদের সঙ্গে থাকা খালিদ, আমিন মিয়া ও
২৮ মিনিট আগে