
পঞ্চগড়ে আবারও দেখা দিতে শুরু করেছে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য। অনুকূল আবহাওয়া আর মেঘমুক্ত আকাশে সীমান্তবর্তী এই জেলার বিভিন্ন এলাকা থেকে খালি চোখেই দেখা গেছে বরফাচ্ছাদিত এ পর্বতচূড়া। আগস্টের শুরুতেই আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এমন দৃশ্য স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে। অনেকেই এই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।
এই অপূর্ব কাঞ্চনজঙ্ঘা ভোরের আলো কিংবা বিকেলের শেষ সূর্যরশ্মি যখন বরফে ঢাকা পর্বতের গায়ে পড়ে, তখন বদলে যায় কাঞ্চনজঙ্ঘার রূপ। সূর্যের অবস্থান ও আলোর তারতম্যে কখনো সাদা, কখনো গোলাপি, আবার কখনো লালচে আভায় দেখা যায় পর্বতচূড়া। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে ঝাপসা হয়ে যায় সেই অপূর্ব দৃশ্য। কাঞ্চনজঙ্ঘার এমন মনজুড়ানো দৃশ্যের দেখা মেলে শীতকালে।
স্থানীয় বাসিন্দা মশিউর রহমান বলেন, ‘আজ সকালে মাঠে কাজ করছিলাম। হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখি কাঞ্চনজঙ্ঘা। এত পরিষ্কার দৃশ্য খুব কমই দেখা যায়। দেখে সত্যিই দারুণ লেগেছে।’
রাবিক আল হাসান বলেন, ‘এবার আগস্টের শুরু থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। শীতের আগে এভাবে পর্বত দেখা গেলে পর্যটকের সংখ্যাও বাড়বে। আশা করছি, এ মৌসুমে আগের বছরের তুলনায় ব্যবসা ভালো হবে।’
কাঞ্চনজঙ্ঘার পাশাপাশি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রয়েছে আরও নানা প্রাকৃতিক আকর্ষণ। তেঁতুলিয়া ডাকবাংলো এলাকা থেকে সন্ধ্যার পর ভারতের দার্জিলিং ও শিলিগুড়ির পাহাড়ি এলাকার আলোও দেখা যায়। দিনে কাঞ্চনজঙ্ঘার বরফঢাকা চূড়া আর সন্ধ্যায় দূর পাহাড়ের আলোর মায়াবী দৃশ্য প্রকৃতিপ্রেমীদের কাছে যা বাড়তি আকর্ষণ তৈরি করে।
বাংলাবান্ধা স্থলবন্দর থেকে নেপালের দূরত্ব প্রায় ৬১ কিলোমিটার, ভুটান ৬৪ কিলোমিটার, দার্জিলিং ৫৮ কিলোমিটার এবং শিলিগুড়ি প্রায় ৮০ কিলোমিটার। ভারত, নেপাল ও ভুটানের কাছাকাছি অবস্থানের কারণে পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকাগুলো দেশের পর্যটকদের কাছেও দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।
ঢাকার কমলাপুর থেকে আন্তনগর একতা, দ্রুতযান ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে পঞ্চগড় যাওয়া যায়। ট্রেনভেদে জনপ্রতি ভাড়া প্রায় ৬৯৫ থেকে ১৬০০ টাকা। এ ছাড়া ঢাকার গাবতলী থেকে দূরপাল্লার বাসেও পঞ্চগড় যাওয়া যায়। এসি ও নন-এসি বাসভেদে ভাড়া প্রায় ৮৫০ থেকে ২০৫০ টাকা। পঞ্চগড় শহরে পৌঁছে বাস টার্মিনাল কিংবা রেলস্টেশন থেকে লোকাল বাস, অটোরিকশা বা প্রাইভেটকারে তেঁতুলিয়া, মহানন্দা নদীর পাড়, ডাকবাংলো ও বাংলাবান্ধাসহ বিভিন্ন দর্শনীয় স্থানে যাওয়া যায়।
তবে কাঞ্চনজঙ্ঘার দেখা পেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার আকাশ। আকাশ মেঘমুক্ত থাকলে ভোর কিংবা বিকেলের দিকে দূর দিগন্তে চোখ রাখলেই মিলতে পারে বরফে ঢাকা সেই অপরূপ পর্বতশৃঙ্গের দেখা।

২০১৮ সালে সহকারী শিক্ষক এনামুল হকের সঙ্গে নাসিমা বেগমের বিবাহ হয়। এর পর থেকে এনামুল হক পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে নাসিমাকে নির্যাতন শুরু করেন। পরে নাসিমা বেগম ২০২২ সালে স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা করেন। পরে এনামুল হক মামলাটি মীমাংসা করে নেন। এরপর আবারও ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে
৪ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। গোডাউনে মূলত রং ও তারপিন টাইপের কেমিক্যাল ছিল। গোডাউনের মালিকপক্ষ বা কোনো কর্মকর্তার খোঁজ না পাওয়ায় কারখানার নাম জানা সম্ভব হয়নি।
৮ মিনিট আগে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের রহমতগঞ্জ মোড়ের মহাসড়ক থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার ভোরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর মুখ থেঁতলে গেছে এবং মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
১০ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়ায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে আহত আফতাব উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি হাসপাতালে মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
১২ মিনিট আগে