
তুষ্টি মনোয়ার
তুষ্টি মনোয়ার
সকল লেখা

শোয়ার ঘর করে তুলুন ঘুমের উপযোগী
দিনের ক্লান্তি ভুলে পরম শান্তিতে ঘুমানোর জায়গা হলো শোয়ার ঘর। শুধু আরামদায়ক বিছানা থাকলেই যে সব সময় গভীর ঘুম হবে, এমনটি নয়। ঘরের সাজসজ্জা, আলো, বাতাস ও ছোটখাটো অনেক উপাদান ঘুমে গভীর প্রভাব ফেলে।

ফাউন্ডেশন নেইলস নখের প্রাকৃতিক সৌন্দর্যের নতুন ট্রেন্ড
ফ্যাশন আর বিউটি দুনিয়ায় নো মেকআপ মেকআপ লুকের জনপ্রিয়তা এখন তুঙ্গে। মুখের ত্বকের প্রাকৃতিক রূপ ধরে রেখে আলতো সাজের এই ধারা এবার জায়গা করে নিয়েছে নখের সাজেও। নেইল আর্টের জাঁকালো রং, গ্লিটার বা ভারী ডিজাইনের ছক ভেঙে জায়গা করে নিচ্ছে ফাউন্ডেশন নেইলস। ট্রেন্ডি ক্লিন গার্ল নান্দনিকতার অংশ হিসেবে....

ত্বকের উজ্জ্বলতায় কেমিক্যাল এক্সফোলিয়েশন
উৎসব বা বিশেষ কোনো উপলক্ষে ত্বকে দ্রুত উজ্জ্বলতা আনতে ইদানীং ক্ষতিকর দানাযুক্ত স্ক্রাব ব্যবহারের প্রথা উঠে যাচ্ছে। তার বদলে জায়গা করে নিয়েছে লিকুইড এক্সফোলিয়েশন বা কেমিক্যাল অ্যাসিড। বাজারে আলফা হাইড্রক্সি অ্যাসিড বা এএইচএ এবং বিটা হাইড্রক্সি অ্যাসিড বা বিএইচএ সমৃদ্ধ টোনার কিংবা...

পছন্দের পোশাক ছোট হয়ে গেছে?
পছন্দের প্রিয় টি-শার্ট বা দামি পোশাকটি ওয়াশিং মেশিন কিংবা ড্রায়ার থেকে বের করার পর দেখলেন, তা সংকুচিত হয়ে এক সাইজ ছোট হয়ে গেছে! এমন অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার মুখোমুখি কমবেশি অনেককে হতে হয়। কাপড়ের প্রকৃতি না বুঝে হঠাৎ ভুল তাপমাত্রায় ধোয়া, অতিরিক্ত তাপে শুকানো কিংবা কড়া রোদে দেওয়ার কারণে কাপড়ের সুতার....

বর্ষায় যত্নে থাকুক প্রিয় পোষ্য
বর্ষার আগমন আমাদের জীবনে স্বস্তি নিয়ে এলেও, বাড়ির পোষা প্রাণীদের জন্য এই আবহাওয়া নানা ধরনের স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে পড়ে। বৃষ্টি ও স্যাঁতসেঁতে আবহাওয়ায় বিশেষ করে পোষা কুকুরের ত্বক ও পেটের সমস্যা বৃদ্ধি পায়।

গরমে সঠিক লিপস্টিক বেছে নেবেন যেভাবে
ঋতু পরিবর্তনের এই সময়ে গ্লসি বা স্যাটিন ফিনিশ লিপস্টিকের বদলে ম্যাট লিপস্টিক বেশ জনপ্রিয় হয়ে উঠছে। ভ্যাপসা গরমের দিনগুলোয় পিচ, কোরাল বা ন্যুড পিংক শেডগুলো চেহারায় একধরনের স্নিগ্ধ আভা নিয়ে আসে। এ ছাড়া দিনের বেলায় হালকা টিন্টেড লিপবাম ব্যবহার করলে ঠোঁট ময়শ্চারাইজড থাকার পাশাপাশি প্রাকৃতিকভাবে সজীব...

এই ঈদে যেমন পোশাক বেছে নিতে পারেন
ঈদ উৎসবের অন্যতম একটি বড় অংশ হলো ঈদের পোশাক। ঈদে আমরা কী পরছি তা কেবল আমাদের ফ্যাশন সচেতনতাই প্রকাশ করে না, বরং এটি আমাদের সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধার বহিঃপ্রকাশ। এবারের ঈদ ফ্যাশন ট্রেন্ডে দেখা যাচ্ছে আধুনিক কাট ও চিরাচরিত ঐতিহ্যের এক অনন্য মিশেল।

ঘরেই করে ফেলুন সুন্দর হেয়ারস্টাইল
ঈদ সামনে রেখে নতুন পোশাক, গয়না আর নিখুঁত মেকআপের সঙ্গে একরাশ রেশমি চুলের বাহারি স্টাইল না হলে যেন উৎসবের সাজ পূর্ণ হয় না। কয়েক বছর আগেও ঈদের আগের দিনগুলোতে পারলারে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা আর উৎসবের সুযোগে কয়েক গুণ বেশি দামে চুল সাজানো ছিল এক বড় বিড়ম্বনা।

ঘরের কাজে শিশুদের যেভাবে সাহায্য করতে শেখাবেন
শিশুদের আসলে কোন বয়সে লাইফ স্কিল শেখানো উচিত? মনোবিজ্ঞানীদের মতে, একেবারে জীবনের শুরু থেকে। আমরা সাধারণত ভেবে থাকি, ঘরের সব কাজ বড়রাই করবে। শিশুরা শুধু পড়াশোনা আর খেলাধুলা করবে। কিন্তু মনোবিজ্ঞান ও শিশু বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা।

২০২৬-এ আপনার সিগনেচার সুগন্ধি কোনটি
সুগন্ধি মূলত ব্যক্তিত্ব ও রুচির বহিঃপ্রকাশ। ২০২৫ সালে অনেকে কড়া ঘ্রাণ পছন্দ করেছেন, আবার অনেকে ত্বকের সঙ্গে মিশে থাকা সূক্ষ্ম বা ‘স্কিন সেন্ট’ খুঁজেছেন। কিন্তু ২০২৬ সালের শুরু থেকে দেখা যাচ্ছে এক পরিবর্তন। এবার সুগন্ধিতে প্রাধান্য পাচ্ছে রসাল ফল, টোস্টেড বাদাম এবং কাঠের আভিজাত্য।

আসছে রোজ ডে: যেভাবে গোলাপ দিলে প্রিয়জন হবে অভিভূত
বসন্তের আবহে ভালোবাসার বার্তা নিয়ে এসেছে ফেব্রুয়ারি মাস। ৭ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালিত হয় রোজ ডে বা গোলাপ দিবস। প্রিয়জনকে একগুচ্ছ গোলাপ দিয়ে মনের না-বলা কথাগুলো জানিয়ে দেওয়ার জন্য এর চেয়ে মোক্ষম সুযোগ আর হয় না।

উৎসবে ঘরের আবহ বদলে দেবে আলোর ব্যবহার
সুন্দর দেখাতে ঘরে শুধু দামি আসবাব নয়, বরং সেই ঘরে দরকার আলো-ছায়ার এক নিখুঁত সমন্বয়। আলোকসজ্জা শুধু ঘর আলোকিত করে না, এটি রুচি ও ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটায়। সঠিক রঙের দেয়াল ও আসবাবের সঙ্গে সঠিক আলোর ব্যবহার মুহূর্তে আপনার ঘরের আবহ বদলে দিতে পারে।

এক পাশে সিঁথি কেটে চুলের যে স্টাইলগুলো করতে পারেন
সাম্প্রতিক ফ্যাশন ট্রেন্ডে হলিউড থেকে বলিউড—সবখানে চুলে ‘সাইড পার্ট’ বা এক পাশে সিঁথির জনপ্রিয়তা বেড়েছে। ছোট চুলের সঙ্গে এক পাশে সিঁথির মেলবন্ধনে স্টাইলিশ লুক পাওয়া যায়। যাঁদের চুল ছোট এবং ভাবছেন এই চুলে স্টাইল কীভাবে করবেন, সেই হদিস মিলবে এই লেখায়।
