
সাম্প্রতিক ফ্যাশন ট্রেন্ডে হলিউড থেকে বলিউড—সবখানে চুলে ‘সাইড পার্ট’ বা এক পাশে সিঁথির জনপ্রিয়তা বেড়েছে। ছোট চুলের সঙ্গে এক পাশে সিঁথির মেলবন্ধনে স্টাইলিশ লুক পাওয়া যায়। যাঁদের চুল ছোট এবং ভাবছেন এই চুলে স্টাইল কীভাবে করবেন, সেই হদিস মিলবে এই লেখায়।
ব্লান্ট বব
যাঁরা আরেকটু বেশি আধুনিক ও ম্যানেজেবল হেয়ার স্টাইল পছন্দ করেন, তাঁদের জন্য ব্লান্ট বব একটি দারুণ স্টাইল। থুতনি বা চোয়াল পর্যন্ত কাটা এই বব কাটে আপনাকে দেখাবে স্টাইলিশ ও প্রাণবন্ত। যাঁদের চুল ঘন, তাঁদের এই স্টাইল খুব সুন্দরভাবে মানিয়ে যায়। এই কাটে এক পাশে সিঁথি করে একটু জেল বা সেরাম ব্যবহারে দারুণ লুক তৈরি হয়; তরুণ প্রজন্মের কাছে এটি খুব জনপ্রিয়।

স্লিকড ব্যাক বান
তীব্র গরমে স্লিকড ব্যাক বান খুবই ভালো অপশন। পাশের সিঁথি ঠিক রেখে সব চুল মসৃণ করে পেছনে টেনে একটা খোঁপা করে নিন। কপালের দুই পাশে কিছু চুল ছেড়ে রেখে দিতে পারেন। এতে দেখতে সুন্দর লাগবে। এই স্টাইল যেকোনো পোশাকের সঙ্গে চমৎকারভাবে মানিয়ে যায়।

শোল্ডার লেন্থ লেয়ার
ঘন চুল যাঁদের, তাঁদের কাঁধ সমান লেয়ারে খুব সুন্দর মানিয়ে যায়। সঙ্গে এটি চুলে ঢেউখেলানো ভাব ও টেক্সচারও যোগ করে। এই কাটের সঙ্গে এক পাশে সিঁথি করলে চুলে তাৎক্ষণিক ঘনত্ব আসে এবং গরমে চুল সামলানোও সহজ হয়। কলেজ, অফিস বা যেকোনো অনুষ্ঠানে চুলের এই স্টাইল বেশ মানানসই।

হাফ আপ, হাফ ডাউন
এটি ছোট চুলের একটি দারুণ স্টাইল। পাশে সিঁথি ঠিক রেখে মাথার ওপরের কিছু চুল নিয়ে একটি পনিটেইল বা বান করতে পারেন। এতে ঘাড়ের দিকে চুল পড়ে না থাকায় গরমে আরাম দেবে, আবার পেছনের দিকে চুল ছাড়া থাকায় স্টাইল স্টেটমেন্টও বজায় থাকবে।

গ্রোন-আউট-পিক্সি
যাঁদের চুলে পিক্সি কাট করা ছিল এবং চুল খানিকটা লম্বা হয়েছে, তাঁদের জন্য এই স্টাইল। এক পাশে সিঁথি করলে এই পিক্সি কাট চুলে টেক্সচার ও ঢেউখেলানো ভাব যোগ হয়। ট্রেন্ডি ও সহজে ম্যানেজেবল হওয়ার কারণে ব্যস্ত নারীদের জন্য এটি আদর্শ একটি স্টাইল।

কাঁচা আম দিয়ে আচার তৈরি হয়। যাঁদের বাড়িতে আচার তৈরি হয় না কিন্তু প্রায়ই টক-ঝাল-মিষ্টি কিছু খেতে মন চায়, তাঁরা কী করবেন? সহজ উপায়ে নাড়ু তৈরি করে সংরক্ষণ করুন। যখন মন চাইবে, টপ করে মুখে পুরে নিন। আপনাদের জন্য কাঁচা আমের টক-ঝাল-মিষ্টি নাড়ুর রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৩ ঘণ্টা আগে
একটি বানর যখন গাছে চলাফেরা করে, সে কিন্তু বর্তমানের ডালটি ছেড়ে দেওয়ার আগেই অন্য হাত দিয়ে পরের ডালটি শক্ত করে ধরে। সম্পর্কের ক্ষেত্রেও ঠিক এমন একটি প্রবণতা দেখা যায়। যাকে মনস্তত্ত্বের ভাষায় বলা হচ্ছে মাঙ্কি ব্রাঞ্চিং। সহজ কথায়, বর্তমান সঙ্গীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার আগেই নিজের একাকিত্ব দূর করতে অন্য....
৮ ঘণ্টা আগে
আজ আপনার মেজাজ থাকবে ফুটন্ত প্রেশার কুকারের মতো, যার সিটি যেকোনো সময় বাজতে পারে। অফিসে বসের সাধারণ কোনো প্রশ্নে ‘চাকরি ছেড়ে দেব’ টাইপ ভাব আনবেন না। মনে রাখবেন— মাসের মাঝপথে আপনার মানিব্যাগের যা কঙ্কালসার অবস্থা হয়, তাতে পদত্যাগ করলে পরের দিন থেকে ডাস্টবিনের বিড়ালও আপনার দিকে করুণার দৃষ্টিতে...
১০ ঘণ্টা আগে
ফেসবুক বা ইনস্টাগ্রামে আমাদের বন্ধুর সংখ্যা হয়তো হাজার ছাড়িয়ে গেছে। প্রতিদিন অসংখ্য মানুষের সঙ্গে আমাদের হাই-হ্যালো হয়। কেউ অফিসের সহকর্মী, প্রতিবেশী কিংবা পুরোনো সহপাঠী। কিন্তু এই বিশাল তালিকার সবাই কি আসলে আমাদের বন্ধু? জীবনে আসলে কজন বন্ধু প্রয়োজন?
১ দিন আগে