
বসন্তের আবহে ভালোবাসার বার্তা নিয়ে এসেছে ফেব্রুয়ারি মাস। ৭ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালিত হয় রোজ ডে বা গোলাপ দিবস। প্রিয়জনকে একগুচ্ছ গোলাপ দিয়ে মনের না-বলা কথাগুলো জানিয়ে দেওয়ার জন্য এর চেয়ে মোক্ষম সুযোগ আর হয় না। ফুলের রানি গোলাপের মোহনীয় সুবাস আর বর্ণিল আভা যুগ যুগ ধরে ভালোবাসার শ্রেষ্ঠ প্রতীক হিসেবে স্বীকৃত। তবে গৎবাঁধা উপায়ে প্লাস্টিকে মুড়িয়ে এবারও কি গোলাপের তোড়া প্রিয়জনকে উপহার দেবেন? সময় বদলেছে। এবার আপনিও একটু বদলান। গোলাপ উপহার দিন সৃজনশীল ও নান্দনিক উপায়ে।
নান্দনিক রোজ বক্স
সাধারণ তোড়া বা কাগজের মোড়কের বদলে একটি সুন্দর হার্ডবোর্ড বা কাঠের বাক্সে গোলাপ সাজিয়ে উপহার দেওয়া এখন প্রচলিত পদ্ধতি। একে বলা হয় সাসটেইনেবল লাক্সারি। একটি বর্গাকার কিংবা হার্ট শেপ বাক্সের ভেতর ফোম বসিয়ে তার ওপর তাজা গোলাপগুলো এমনভাবে সাজান, যেন সেগুলো দেখতে গালিচার মতো মনে হয়। বাক্সটিকে আরও আকর্ষণীয় করতে সাটিনের ফিতা, লেস কিংবা স্টিকার ব্যবহার করতে পারেন। সঙ্গে বাক্সে মেটালিক কালি দিয়ে একটি ভালোবাসার নোট লিখে আপনি যুক্ত করতে পারেন একান্ত ব্যক্তিগত ছোঁয়া।
চিঠির ভাঁজে গোলাপ
গোলাপের তোড়ার ভেতর ছোট ছোট চিরকুট লুকানো থাকলে তার আবেদন বেড়ে যাবে বহুগুণ। উপহারের সঙ্গে আবেগ জড়ানো কিছু শব্দ হৃদয়ে বেশি দাগ কাটে। তোড়ার প্রতিটি গোলাপের ডাঁটার সঙ্গে একটি ছোট্ট খাম যুক্ত করতে পারেন। সেগুলোতে লেখা থাকতে পারে আপনাদের একসঙ্গে কাটানো মধুর কোনো স্মৃতি, প্রিয় কোনো কবিতার লাইন কিংবা কেন আপনি তাঁকে ভালোবাসেন—তার একটি ছোট তালিকা। প্রিয় মানুষটি যখন একেকটি গোলাপ হাতে নিয়ে মনের কথাগুলো পড়বেন, তখন আপনার প্রতি তাঁর ভালো লাগা কয়েক গুণ বেড়ে যাবে।
চিরস্থায়ী অরিগামি গোলাপ
তাজা ফুল কয়েক দিনেই শুকিয়ে যাবে। তাই চিরন্তন ভালোবাসা বোঝাতে হাতে তৈরি অরিগামি গোলাপ হতে পারে একটি ভিন্নধর্মী উপহার। রঙিন কাগজ ভাঁজ করে তৈরি এই গোলাপগুলো কখনোই মলিন হবে না। নিজের হাতে তৈরি করা উপহারের মূল্য সব সময় বেশি। এই কাগজের গোলাপগুলো একটি সুন্দর বাক্সে সাজিয়ে দিলে তা যেমন সুন্দর দেখাবে, তেমনই আপনার ধৈর্য ও যত্ন দেখে প্রিয়জন অভিভূত হতে বাধ্য হবেন।
প্রিয় বইয়ের পাতায় শুকনো গোলাপ
আপনারা দুজনই কি বই পছন্দ করেন? উত্তর যদি হ্যাঁ হয়, তবে প্রিয় কোনো বইয়ের মাঝখানে একটি গোলাপ প্রেস করে শুকিয়ে উপহার দেওয়া হতে পারে একটি দারুণ সাহিত্যিক রোমান্টিকতা। কোনো ভারী বইয়ের ভেতর গোলাপ বা গোলাপের পাপড়ি রেখে কয়েক সপ্তাহ চাপ দিয়ে রাখুন। এতে পাপড়িগুলো সুন্দরভাবে শুকিয়ে সেট হয়ে যাবে। এরপর সেই বইটি প্রিয়জনকে উপহার দিন। কয়েক বছর পরেও সেই বই খুললে শুকনো গোলাপ মনে করিয়ে দেবে বিশেষ মুহূর্তের কথা। বইয়ের ভেতরের পাতায় তারিখসহ একটি বিশেষ বার্তা লিখতে ভুলবেন না।
রোজ পেটাল পেনডেন্ট
গোলাপের পাপড়ি দিয়ে তৈরি করা লকেট কিংবা পেনডেন্ট এখন বেশ জনপ্রিয়। ছোট ছোট গোলাপের পাপড়িকে রেজিন অথবা বিশেষ রাসায়নিক প্রক্রিয়ায় স্বচ্ছ লকেটে বন্দী করে রাখা হয়। লাল বা গোলাপি পাপড়ি দিয়ে তৈরি এমন গয়না আপনার প্রিয়তমার গলার হার বা হাতের ব্রেসলেটে এক ভিন্নমাত্রা যোগ করবে। এটি এমন একটি উপহার, যা সব সময় নিজের সঙ্গে রাখতে পারবেন।
গোলাপ দেওয়াটা শুধুই আনুষ্ঠানিকতা নয়; বরং এটি আপনার হৃদয়ের অনুভূতি প্রকাশের মাধ্যম। তাই এবারের রোজ ডেতে সাধারণ একগুচ্ছ ফুলের সঙ্গে আপনার সৃজনশীলতা আর যত্ন যোগ করে সেটিকে করে তুলুন অনন্য।

হাম একটি অত্যন্ত সংক্রামক তীব্র ভাইরাসজনিত রোগ, যা প্রধানত শিশুদের আক্রান্ত করে। তবে এটি যেকোনো বয়সেই হতে পারে। বর্তমানে হামে শিশুমৃত্যুর হার আশঙ্কাজনক। হামের ভাইরাস শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে ছড়ায় এবং এর প্রধান বৈশিষ্ট্য হলো শরীরে ফুসকুড়ি দেখা দেওয়া। সাধারণত সংক্রমণের প্রায় ১৪ দিন পর উপসর্গগুলো...
৪ ঘণ্টা আগে
ব্যস্ত নাগরিক জীবনে আমাদের ঘরদোর প্রায়ই অগোছালো হয়ে পড়ে। কাজের চাপ, ভ্রমণ এবং বিভিন্ন ব্যস্ততার মধ্যে ঘরের যত্ন নেওয়া অনেক সময়ই অসম্ভব হয়ে পড়ে। ড্রয়িংরুমে জমে থাকা পার্সেলের স্তূপ, ড্রেসিং টেবিলে এলোমেলো প্রসাধনী কিংবা ঘরের বিভিন্ন চেয়ারে জমানো লন্ড্রির কাপড়—সব মিলিয়ে এক বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি...
৬ ঘণ্টা আগে
ত্বকে সাধারণ প্যাক ব্যবহার বলুন বা বিশেষ কোনো ফেসিয়াল; যেকোনো স্কিনকেয়ারই শুরু হয় ত্বক পরিষ্কারের মাধ্যমে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে ত্বক ভালোভাবে পরিষ্কার না করলে এর সুস্থতা কামনা করাই বৃথা। কারণ অপরিচ্ছন্ন ত্বকের ওপর টোনার, ময়শ্চারাইজার বা প্যাক যা-ই ব্যবহার করা হোক...
৮ ঘণ্টা আগে
আজ আপনার আত্মবিশ্বাস এভারেস্টের চূড়ায় থাকবে, কিন্তু পকেটের অবস্থা থাকবে মারিয়ানা ট্রেঞ্চের মতো গভীর গর্তে। অফিসে বসের সামনে বেশি ‘হিরোগিরি’ করতে বা জ্ঞানের কথা বলতে যাবেন না; মনে রাখবেন—তিনি আপনার গ্রহের চেয়েও বড় রাহু এবং কেতু একসঙ্গে!
৮ ঘণ্টা আগে