শিশুদের আসলে কোন বয়সে লাইফ স্কিল শেখানো উচিত? মনোবিজ্ঞানীদের মতে, একেবারে জীবনের শুরু থেকে। আমরা সাধারণত ভেবে থাকি, ঘরের সব কাজ বড়রাই করবে। শিশুরা শুধু পড়াশোনা আর খেলাধুলা করবে। কিন্তু মনোবিজ্ঞান ও শিশু বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। তাঁদের পরামর্শ হলো, আসলে শিশুদের ছোটবেলা থেকে ঘরের টুকিটাকি কাজে অভ্যস্ত করালে তার ব্যক্তিত্ব গঠন ও পারিবারিক বন্ধন দৃঢ় হয়।
শিশুকে কেন ঘরের বিভিন্ন কাজে যুক্ত করবেন
পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কাজ করার সময় শিশুর মধ্যে যোগাযোগ দক্ষতা, আপস করার মানসিকতা এবং দলগতভাবে কাজ করার ক্ষমতা তৈরি হয়। যখন শিশু বুঝতে পারে, তার ছোট একটি কাজে পরিবারের সবার উপকার হচ্ছে, তখন তার মধ্যে দায়িত্ববোধ এবং আত্মবিশ্বাস বেড়ে যায়। বাড়ির ছোট ছোট কাজ শিশুর সামাজিক দক্ষতা বাড়ায়। আবার শিশু যখন ছোট ছোট কাজে সাহায্য করে, তখন বড়দের কাজ দ্রুত শেষ হয়। এতে হাতে বাড়তি সময় পাওয়া যায়।
বয়স অনুযায়ী কাজের তালিকা
ডা. সানজিদা শাহরিয়া বলেন, ‘শিশুকে কাজ দেওয়ার ক্ষেত্রে তার বয়স এবং সক্ষমতার দিকে খেয়াল রাখা খুব জরুরি। খুব কঠিন কাজ দিলে সে ভয় পেতে পারে, আবার খুব সহজ কাজ তাকে একঘেয়েমিতে ফেলে দিতে পারে।’ তিনি জানান, একেক বয়সের শিশুদের জন্য দিতে হবে একেক ধরনের কাজ।
যখন শিশু নিজের খেলনা গোছানো কিংবা খাবার টেবিল পরিষ্কারের মতো কাজগুলো করে, তখন তার মধ্যে স্বাবলম্বী হওয়ার মানসিকতা তৈরি হয়। রান্নায় সাহায্য করা, বাগান করা অথবা কাপড় গোছানোর মতো কাজগুলো তাকে পরবর্তী জীবনে একজন দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে।অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া চিকিৎসক, কাউন্সেলর ও সাইকোথেরাপি প্র্যাকটিশনার
উৎসাহ দিন, জোর নয়
ডা. সানজিদা শাহরিয়া বলেন, শিশুকে কাজে আগ্রহী করতে প্রশংসা ও উৎসাহের বিকল্প নেই। সেই কাজ নিখুঁতভাবে করতে না পারলেও তার প্রচেষ্টাকে সাধুবাদ জানান। কীভাবে জানাবেন? কোনো কাজের পর তাঁকে ‘ধন্যবাদ’ দিন, যাতে সে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে। মাঝেমধ্যে কাজের ধরন বদলে দিন, যাতে সে একঘেয়ে বোধ না করে। অনেকে কাজের বিনিময়ে শিশুকে হাতখরচ কিংবা পকেট মানি দেন। এটি শিশুকে উৎসাহিত করলেও তাকে বোঝাতে হবে, পরিবারের সদস্য হিসেবে দায়িত্ব পালন করা তার একটি নৈতিক কর্তব্য।
তবে মনে রাখা জরুরি, শিশুকে ঘরের কাজে যুক্ত করা মানে তাকে শুধু খাটানো নয়; বরং এটি তাকে একজন দায়িত্বশীল এবং আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তোলার প্রথম ধাপ। তাই আজ থেকে আপনার সোনামণিকে ছোট কোনো কাজে সঙ্গী করে নিন।

নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, প্রাকৃতিক দুর্যোগ, প্রাণঘাতী বন্যা ও ভয়াবহ ভূমিধসের কারণে দেশটির বিভিন্ন ঝুঁকিপূর্ণ এবং পাহাড়ি এলাকায় ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস...
১১ ঘণ্টা আগে
ঘুমের সময় ঘাড়, কাঁধ বা পিঠে ব্যথা হলে অনেকেই বিছানা বা গদির দিকে নজর দেন। কিন্তু সমস্যার কারণ হতে পারে বালিশও। ঘুমের ধরন, কাঁধের প্রস্থ, গদির নরম-শক্তভাব—এসব বিবেচনা করেই নিজের জন্য উপযুক্ত বালিশ বেছে নেওয়া উচিত বলে জানিয়েছেন ম্যানচেস্টার স্কুল অব ফিজিওথেরাপির সহযোগী অধ্যাপক ও ফিজিওথেরাপিস্ট
১৫ ঘণ্টা আগে
কথায় আছে, বিড়ালের নয় জীবন। কিন্তু ভূমধ্যসাগরের দুই খুদে দ্বীপে গেলে মনে হবে, নয় জীবন নয়; একেবারে রাজ্য গড়ে সেখানে রাজত্ব করছে হাজার হাজার বিড়াল। একটি হলো ভূমধ্যসাগরের পূর্ব কোণের দ্বীপরাষ্ট্র সাইপ্রাস। অন্যটি স্পেনের ছোট্ট দ্বীপ নুয়েভা তাবারকা। মানুষের চেয়ে বিড়ালের দাপট যেখানে বেশি...
১৫ ঘণ্টা আগে
অনেক সময় দেখা যায়, ক্যানসার ধরা পড়ে চতুর্থ স্টেজে গিয়ে। তখন কারও কারও ক্ষেত্রে কিছুই করার থাকে না। অথচ জীবনের শুরু থেকে সুস্থ ও সুন্দর জীবনযাপন মেনে চললে যেকোনো ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমানো সম্ভব।
২১ ঘণ্টা আগে