
তাসনিফ আবীদ
তাসনিফ আবীদ
সকল লেখা
ওমরাহ বা হজ করতে গিয়ে মারা গেলে যে বিশেষ মর্যাদা
পার্থিব জীবনের সমস্ত মোহ ত্যাগ করে একজন মুমিন যখন আল্লাহর মেহমান হয়ে পবিত্র বায়তুল্লাহর পানে ছুটে যান, তখন তাঁর প্রতি থাকে স্রষ্টার বিশেষ রহমত। আর এই পবিত্র যাত্রাপথে হজে বা ওমরাহে গিয়ে যদি কেউ ইন্তেকাল করেন, তবে পরকালে তাঁর জন্য রয়েছে এক অনন্য ও বিশেষ মর্যাদা।

আজ শেষ হচ্ছে ইসলামি বইমেলা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ও পূর্ব চত্বরে আয়োজিত মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামি বইমেলা আজ রোববার (১১ অক্টোবর) শেষ হতে যাচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জোহরের নামাজ কত রাকাত? সঠিক নিয়ম ও নিয়ত জানুন
দৈনন্দিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে দিনের দ্বিতীয় ওয়াক্ত হলো জোহরের নামাজ বা صلاة الظهر। মধ্যাহ্নের কর্মব্যস্ততার মাঝে জোহরের নামাজ মানুষের মনে আত্মিক প্রশান্তি ও আল্লাহর নৈকট্য পৌঁছে দেয়। সঠিক নিয়মে নামাজ আদায় করা অত্যন্ত জরুরি। কারণ, নিয়ম না জেনে নামাজ পড়লে তা সঠিকভাবে আদায় হয় না।

কালো জাদু কী? ইসলাম এ বিষয়ে কী বলে
মানুষকে বিভ্রান্ত ও ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য শয়তানের অন্যতম মারাত্মক অস্ত্র হলো ‘কালো জাদু’ বা ‘সিহর’। বর্তমান ও অতীতে পৃথিবীর প্রায় সব সংস্কৃতিতেই এর উপস্থিতি দেখা গেলেও ইসলামি শরিয়াহর দৃষ্টিতে এর অবস্থান, পরিণতি ও বিধান অত্যন্ত স্পষ্ট ও কঠোর।

এশার নামাজ কত রাকাত—ফরজ, সুন্নত ও বিতর পড়ার নিয়ম কী
ইসলামের পাঁচটি প্রধান স্তম্ভের অন্যতম হলো সালাত বা নামাজ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নির্ধারিত নামাজ আদায় করা প্রত্যেক বালেগ (প্রাপ্তবয়স্ক) ও সুস্থ মস্তিষ্কের মুসলিমের ওপর আবশ্যক বা ফরজ। এই পাঁচ ওয়াক্তের সর্বশেষ নামাজ হলো এশার নামাজ। আরবিতে যাকে বলা হয় صلاة العشاء; সালাতুল ইশা।

জুমার নামাজ কত রাকাত, নিয়ত ও পড়ার নিয়ম কী?
জুমার নামাজ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ‘জুমুআহ’ শব্দের অর্থ একত্র হওয়া বা সমবেত হওয়া। সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবারে প্রাপ্তবয়স্ক মুসলমানরা মসজিদে একত্র হয়ে জামাতের সঙ্গে জোহরের নামাজের পরিবর্তে যে নামাজ আদায় করেন, সেটিই জুমার নামাজ। এর গুরুত্ব এত বেশি যে, পবিত্র কোরআনে ‘জুমুআহ’...

জুমা ও জোহর নামাজের ৫ পার্থক্য
জুমার দিন মুসলমানদের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ। এ দিনকে সাপ্তাহিক ঈদও বলা হয়। মুসলিম উম্মাহ এ দিনে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে সমবেত হয় এবং ইবাদত-বন্দেগিতে সময় কাটায়। রাসুলুল্লাহ (সা.) হিজরত করে মদিনায় পৌঁছানোর পর বনু সালেম ইবনে আওফ গোত্রের এলাকায় প্রথম জুমার নামাজ আদায় করেন।

অজু ছাড়া দরুদ পাঠ করা কি জায়েজ
দৈনন্দিন জীবনে চলতে-ফিরতে, কাজের ফাঁকে কিংবা মহানবী (সা.)-এর নাম শুনলে আমরা প্রায়ই দরুদ পাঠ করে থাকি। কিন্তু অনেক সময় অজু না থাকায় অনেকের মনে সংশয় জাগে, অজু ছাড়া কি দরুদ পড়া যাবে? দরুদ পাঠের জন্য অজু থাকা কি বাধ্যতামূলক?

গালি দিলে কি অজু ভেঙে যায়
পবিত্রতা অর্জন মুমিনের জীবনের এক অনুপম সৌন্দর্য। আত্মাকে স্নিগ্ধ রাখা এবং প্রভুর দরবারে সিজদানত হওয়ার প্রাথমিক চাবিকাঠি হলো অজু। কেবল নামাজ বা কোরআন তিলাওয়াতই নয়, সার্বক্ষণিক অজু অবস্থায় থাকার আত্মিক ও মানসিক ফজিলত অপরিসীম।

আয়াতুল কুরসি পড়ার ফজিলত কী, কখন পড়বেন
পবিত্র কোরআনুল কারিম হলো মানবজাতির জন্য পরম হেদায়েত, আত্মিক আরোগ্য ও সুরক্ষার এক অবিনশ্বর ভান্ডার। আর এই মহাগ্রন্থের ১১৪টি সুরার হাজারো আয়াতের মধ্যে সবচেয়ে মহিমান্বিত, ফজিলতপূর্ণ ও শ্রেষ্ঠ আয়াত হলো ‘আয়াতুল কুরসি’।

ইসলামি বইমেলায় কাজী সিকান্দার (রহ.)-এর নতুন বই
বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাবেক আইন ও সমাজকল্যাণ সম্পাদক, আলেম লেখক, সংগঠক মুফতি কাজী সিকান্দার (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল এবং তাঁর রচিত নতুন গ্রন্থ ‘আমি আল্লাহকে ভালোবাসি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নবীজির নাম খোদাই করা ১৩০০ বছরের প্রাচীন মসজিদের সন্ধান
মরুভূমির বালুকাবেলা যেন আজও ধারণ করে আছে সুদূর অতীতের সোনালি ইমানি ইতিহাস। সৌদি আরবের আল-বাহা অঞ্চলের আল-মাআল্লামাহ্ প্রত্নতাত্ত্বিক স্থানে সন্ধান মিলেছে ১৩০০ বছরের পুরোনো এক ঐতিহাসিক মসজিদের, যার কিবলার দেয়ালে খোদাই করা রয়েছে আখেরি নবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি গভীর শ্রদ্ধা ও দরুদমাখা...

অভাব থেকে মুক্তি পাওয়ার দোয়া
দুনিয়ার জীবনে অভাব-দারিদ্র্য এক চরম পরীক্ষার নাম। তীব্র অভাব মানুষের আত্মমর্যাদা ক্ষুণ্ন করে, মানসিক শান্তি বিনষ্ট করে এবং শরিয়তের বিধান ও আল্লাহর ইবাদতে মনোযোগের ব্যাঘাত ঘটায়। ক্ষেত্রবিশেষে দীর্ঘমেয়াদি দারিদ্র্য মানুষকে পাপ ও নৈরাশ্যের দিকে ঠেলে দেয়।

বিরে তুওয়া: রাসুলুল্লাহ (সা.)-এর স্মৃতিধন্য ঐতিহাসিক কূপ
মক্কার সুপরিচিত এলাকা জারওয়ালে অবস্থিত এই বিশেষ স্থানটিতে রয়েছে একটি ঐতিহাসিক কূপ—‘বিরে তুওয়া’ বা তুওয়া কূপ। ইতিহাস থেকে জানা যায়, মক্কায় প্রবেশের আগে মহানবী হজরত মুহাম্মাদ (সা.) এই কূপের কাছে অবস্থান করতেন এবং এর পানি দিয়ে গোসল সম্পন্ন করতেন। মক্কা বিজয় এবং বিদায় হজের সময়ও তিনি এই আমল লালন...

কোরআনের পাতায় বিশ্বনবী (সা.)-এর সুমহান ৪ পরিচয়
‘মুহাম্মদ (সা.)’—পৃথিবীর ইতিহাসে এই নামটি এক অনন্য ও অতুলনীয় সত্তার প্রতীক। তাঁর জীবন, উসওয়াহ বা আদর্শ এবং কর্ম নিয়ে যুগে যুগে যত গবেষণা, আলোচনা কিংবা গ্রন্থ রচিত হয়েছে, মানবজাতির ইতিহাসে অন্য কোনো ব্যক্তিত্বকে নিয়ে তা হয়নি।

কোরআনের জীর্ণ কপি মেরামতে দিন কাটে ইমরানের
পবিত্র কোরআনের জরাজীর্ণ পাতায় আলতো হাত বোলান তিনি। অক্ষরের প্রতি পরম মমতায় চোখে ভেসে ওঠে এক ঐশ্বরিক শ্রদ্ধা। তিনি পাকিস্তানের রাওয়ালপিন্ডির অধিবাসী হাফেজ ইমরান কুরাইশি। কোনো সরকারি অনুদান বা সংস্থার সাহায্য ছাড়া, স্রেফ নিজের ইচ্ছাশক্তি ও রবের প্রতি ভালোবাসাকে সম্বল করে চার বছর ধরে এক অনন্য...
