
জুমার দিন মুসলমানদের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ। এ দিনকে সাপ্তাহিক ঈদও বলা হয়। মুসলিম উম্মাহ এ দিনে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে সমবেত হয় এবং ইবাদত-বন্দেগিতে সময় কাটায়। রাসুলুল্লাহ (সা.) হিজরত করে মদিনায় পৌঁছানোর পর বনু সালেম ইবনে আওফ গোত্রের এলাকায় প্রথম জুমার নামাজ আদায় করেন।
জুমার নামাজ জোহরের ওয়াক্তেই আদায় করা হয় এবং এটি জোহরের নামাজের স্থলাভিষিক্ত। তবে আদায়ের পদ্ধতি, জামাত, খুতবা ও কিছু বিধানের ক্ষেত্রে জুমা ও জোহরের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। নিচে জুমা ও জোহর নামাজের পাঁচটি উল্লেখযোগ্য পার্থক্য সংক্ষেপে তুলে ধরা হলো—
জুমার ফরজ নামাজ ২ রাকাত, যা ইমামের পেছনে জামাতে আদায় করা আবশ্যক। অন্যদিকে সাধারণ দিনে জোহরের ফরজ নামাজ ৪ রাকাত, যা জামাতে বা একাকী—দুভাবেই আদায় করা যায়।
জুমার নামাজের ক্ষেত্রে ফরজের আগে ৪ রাকাত কাবলাল জুমা এবং পরে ৪ রাকাত বা’দাল জুমা (সুন্নতে মুয়াক্কাদা) আদায় করতে হয়। অন্যদিকে জোহরের নামাজের ক্ষেত্রে ফরজের আগে ৪ রাকাত এবং ফরজের পরে ২ রাকাত সুন্নতে মুয়াক্কাদা পড়ার বিধান রয়েছে।
জুমার নামাজের অন্যতম প্রধান শর্ত হলো খুতবা। নামাজ শুরু করার আগে ইমাম সাহেব দুটি খুতবা প্রদান করেন, যা শোনা উপস্থিত সব মুসল্লির জন্য ওয়াজিব বা আবশ্যক। জোহরের নামাজের জন্য এ ধরনের কোনো খুতবা নেই।
ইসলামে জুমার দিনের বিশেষ মর্যাদা রয়েছে। জুমার নামাজের আগে-পরে সুরা কাহাফ তিলাওয়াত, বেশি বেশি দরুদ পাঠ, তওবা-ইস্তিগফার এবং বিশেষ দোয়ার আমল করার নির্দেশ দেওয়া হয়েছে, যার ফজিলত জোহরের সাধারণ ওয়াক্তের চেয়ে অনেক বেশি। তবে এসব নফল আমল জুমার নামাজের অবিচ্ছেদ্য অংশ বা বাধ্যতামূলক নয়, বরং এগুলো ঐচ্ছিক ও সওয়াব বৃদ্ধির মাধ্যম।
জুমার নামাজ একাকী আদায় করা যায় না; এটি আদায়ের জন্য সর্বনিম্ন একটি নির্দিষ্ট সংখ্যক মুসল্লির জামাত এবং এলাকাটি শহর বা শহরতলি হওয়া আবশ্যক। কিন্তু জোহরের নামাজ জামাত ছাড়াও এককভাবে যেকোনো স্থানে আদায় করা সম্ভব।

কাউকে নিজের প্রতি আকৃষ্ট করা, পছন্দের মানুষকে বিয়ে করা, স্বামী-স্ত্রীর সম্পর্ক নিজের অনুকূলে আনা কিংবা কাউকে নিজের ইচ্ছেমতো পরিচালনা করার জন্য তাবিজ-কবচ, বশীকরণ বা জাদুর আশ্রয় নেওয়া ইসলামের দৃষ্টিতে কতটুকু বৈধ?
২ ঘণ্টা আগে
নিরাপত্তা মানুষের জীবনের অন্যতম মৌলিক অধিকার। মানুষ যখন নিজের জীবন, পরিবার, সম্পদ ও সম্মান নিয়ে নিরাপদ বোধ করে, তখনই একটি সমাজে শান্তি, স্থিতিশীলতা ও উন্নতির পরিবেশ তৈরি হয়।
২ ঘণ্টা আগে
দৈনন্দিন জীবনে সাময়িক আর্থিক লাভ কিংবা বিনোদনের প্রলোভনে মানুষ জুয়ায় জড়িয়ে পড়ে। তবে বাহ্যিক বা সাময়িক লাভ দেখা গেলেও জুয়ার মূল পরিণাম চরম ক্ষতি ও ধ্বংস ছাড়া কিছু নয়। ইসলামি শরিয়তে জুয়াকে সম্পূর্ণ হারাম ও কবিরা গুনাহ হিসেবে ঘোষণা করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
দোয়া ইবাদতের গুরুত্বপূর্ণ অংশ। বান্দা যখন আন্তরিকভাবে আল্লাহর কাছে নিজের প্রয়োজন ও অসহায়ত্ব তুলে ধরে, তখন সে মূলত তাঁর ওপর নিজের নির্ভরতা প্রকাশ করে। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা গাফির: ৬০)
৩ ঘণ্টা আগে