
বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাবেক আইন ও সমাজকল্যাণ সম্পাদক, আলেম লেখক, সংগঠক মুফতি কাজী সিকান্দার (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল এবং তাঁর রচিত নতুন গ্রন্থ ‘আমি আল্লাহকে ভালোবাসি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে চলমান ইসলামি বইমেলায় এই অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে কাজী সিকান্দার (রহ.)-এর ইসলামি মূল্যবোধ, গবেষণা ও দ্বীনি খেদমতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা তাঁর জীবন, কর্ম ও সাহিত্য রচনার নানাবিধ দিক নিয়ে আলোচনা করেন। প্রকাশিত নতুন বই ‘আমি আল্লাহকে ভালোবাসি’ সম্পর্কে বলতে গিয়ে আয়োজকেরা তুলে ধরেন বইটির নানা দিক।
উক্ত দোয়া মাহফিল ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মারকাযুস সাকাফা আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা সাইয়েদ আহমাদ সাঈদ; বরেণ্য লেখক, মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন; ঢাকামেইলের প্রধান বার্তা সম্পাদক জহির উদ্দীন বাবর; আমার বার্তার সহসম্পাদক মাসউদুল কাদির; মাকতাবাতুল খিদমাহর স্বত্বাধিকারী মাওলানা আবদুল মান্নান; জামিয়াতুন নূর আল-আলামিয়্যাহর মুহাদ্দিস মাওলানা ত্বোহা দানিশ; রফরফের কর্ণধার ইলয়াস হুসাইন; বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাংগঠনিক সম্পাদক সায়ীদ উসমান; সাধারণ সম্পাদক নকীব মাহমুদ; সহসাধারণ সম্পাদক শামসুদ্দীন সাদী, হাফেজ মাওলানা আতিকুল্লাহ; মাকতাবাতুল ফাতাহর সম্পাদক মাওলানা রহমাতুল্লাহ কাসেমী; কবি রবিউল খন্দকার; দৈনিক আজকের পত্রিকার সহসম্পাদক কাউসার লাবীব; মাদ্রাসা আল-আশরাফের প্রতিষ্ঠাতা মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।
মোবারক সাঈদের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে মুফতি কাজী সিকান্দার (রহ.)-এর তিন ছেলেসহ তাঁর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে মরহুম মুফতি কাজী সিকান্দার (রহ.)-এর রুহের মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তাঁর শ্বশুর আল্লামা সাইয়েদ আহমাদ সাঈদ। অনুষ্ঠানে বইপ্রেমী, আলেম-ওলামা এবং সর্বস্তরের দর্শনার্থী ও পাঠকবৃন্দ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, মরহুম লেখক কাজী সিকান্দারের নতুন বইটি ইসলামি বইমেলার মাকতাবাতুল খিদমাহর ১৪৩-১৪৪ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

ইসলামে জুমার দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। মুসলমানদের জন্য দিনটি অত্যন্ত বরকতময় ও তাৎপর্যপূর্ণ। জুমার দিনের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো, এই দিনে এমন একটি মোবারক সময় রয়েছে, যখন আল্লাহ তাআলা বান্দার যেকোনো বৈধ দোয়া নিশ্চিতভাবে কবুল করেন। হাদিস শরিফে এই বিশেষ সময়টির ব্যাপারে অত্যন্ত...
৪০ মিনিট আগে
মানুষের নিরাপত্তা, ন্যায়বিচার, অর্থনৈতিক স্বস্তি এবং অধিকার নিশ্চিত হওয়ার মধ্যেই একটি দেশের প্রকৃত স্থিতি নিহিত। শাসকের হাতে রাষ্ট্রের ক্ষমতা যেমন আমানত, তেমনি জনগণের অধিকার নিশ্চিত করাও তার দায়িত্ব। শাসনব্যবস্থাকে ন্যায়বিচার ও আমানত হিসেবে বিবেচনা করেছে ইসলাম। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ
২ ঘণ্টা আগে
প্রশ্ন: অনেকেই জীবিত থাকা অবস্থায় মৃত্যু-পরবর্তী দাফনের জন্য স্থান বেছে নিতে চান। কেউ পারিবারিক কবরস্থানে বা নিজের মালিকানাধীন জমিতে নিজের কবরের জায়গা নির্দিষ্ট করে রাখেন, আবার কেউ সাধারণ কবরস্থানে আগে থেকেই জায়গা কিনে রাখতে চান কিংবা টাকা দিয়ে কিনে রাখার অসিয়ত করেন। ইসলামের দৃষ্টিতে জীবদ্দশায় এভাবে
৩ ঘণ্টা আগে
মদিনা তাইয়িবা—পুণ্যভূমির অলিগলিতে জড়িয়ে আছে ইসলামের আদি যুগের কত-না অজানা ঐতিহ্য ও শিহরণজাগানিয়া ইতিহাস। সাহাবায়ে কেরামের ত্যাগ, আল্লাহর রাসুল (সা.)-এর অমলিন সুন্নাহ এবং নবুওয়াতের প্রদীপ্ত অধ্যায়ের নীরব সাক্ষী হয়ে আজও মদিনার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অনেক ঐতিহাসিক মসজিদ।
৪ ঘণ্টা আগে