Ajker Patrika
Add

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

সকল লেখা
ঘিওরে মাদকের বিরুদ্ধে লাল ক্যাপে ‘রেড অ্যালার্ট’ ৬০০ মানুষের

ঘিওরে মাদকের বিরুদ্ধে লাল ক্যাপে ‘রেড অ্যালার্ট’ ৬০০ মানুষের

মানিকগঞ্জের ঘিওরে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে লাল ক্যাপ পরে ‘রেড অ্যালার্ট’ ঘোষণা করেছেন প্রায় ৬০০ মানুষ। চরঘিওরে সাড়ে পাঁচ ঘণ্টার সমাবেশে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের আহ্বান জানানো হয়।

৩ ঘণ্টা আগে
যমুনায় ২৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ইলিশ গেল এতিমখানায়

যমুনায় ২৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ইলিশ গেল এতিমখানায়

মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে ৮৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় ৮ কেজি মা ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য সাড়ে ২৫ লাখ টাকা। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস এবং মাছগুলো স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

৩ দিন আগে
সাটুরিয়ায় ৭ ফার্মেসির বিরুদ্ধে মামলা, জরিমানা ১৭ হাজার টাকা

সাটুরিয়ায় ৭ ফার্মেসির বিরুদ্ধে মামলা, জরিমানা ১৭ হাজার টাকা

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন ফার্মেসিগুলোতে অভিযান চালিয়ে ৭টির বিরুদ্ধে মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় করা মামলাগুলোতে মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

৩ দিন আগে
কলিয়া পাবলিক উচ্চবিদ্যালয়ে বৃত্তি পেলেই শিক্ষার্থীদের কক্সবাজার, নেপাল ভ্রমণের সুযোগ

কলিয়া পাবলিক উচ্চবিদ্যালয়ে বৃত্তি পেলেই শিক্ষার্থীদের কক্সবাজার, নেপাল ভ্রমণের সুযোগ

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া পাবলিক উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি অর্জনে উৎসাহ দিতে কক্সবাজার ও নেপাল ভ্রমণের পুরস্কার ঘোষণা করেছেন নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি মো. ফেরদৌস রহমান। সাধারণ বৃত্তিতে সপরিবারে বিমানে কক্সবাজার এবং ট্যালেন্টপুলে নেপাল ভ্রমণের সুযোগ মিলবে।

৩ দিন আগে
মানিকগঞ্জের সাটুরিয়ায় নতুন সার ডিলার নিয়োগ নিয়ে সমালোচনার ঝড়

মানিকগঞ্জের সাটুরিয়ায় নতুন সার ডিলার নিয়োগ নিয়ে সমালোচনার ঝড়

মানিকগঞ্জের সাটুরিয়ায় নতুন সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। হরগজ ইউনিয়নে ইউপি সদস্য আব্দুল আউয়ালের স্ত্রী মালা আক্তারের মনোনয়ন নিয়ে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। অন্যদিকে ডিলারশিপ না পাওয়ার অভিযোগে পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন দরগ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

৪ দিন আগে
শিবালয়ে বাড়ির পাশের ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শিবালয়ে বাড়ির পাশের ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

তসলিম উদ্দিন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং লাঠিতে ভর দিয়ে চলাফেরা করতেন। গত ৮ অক্টোবর তিনি বাড়িতেই ছিলেন। তবে পরদিন সকাল থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর আজ রোববার বিকেলে বাড়ির উত্তর পাশের ডোবায় তাঁর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন।

৫ দিন আগে
সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা

সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা

মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার মুখে পড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তবে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি। এই ঘটনার পর মানিকগঞ্জের যাত্রা বাতিল করে তিনি ঢাকায় ফিরেছেন।

৫ দিন আগে
সারের ডিলারশিপ না পেয়ে যুবদল নেতার পদ থেকে অব্যাহতির ঘোষণা

সারের ডিলারশিপ না পেয়ে যুবদল নেতার পদ থেকে অব্যাহতির ঘোষণা

সারের ডিলারশিপ না পাওয়ার অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন দলীয় পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন। ফেসবুক পোস্টে দেওয়া এ ঘোষণার বিষয়ে দলীয় পর্যায়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।

৬ দিন আগে
দৌলতপুরে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫

দৌলতপুরে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫

মানিকগঞ্জের দৌলতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ একজন, মাদক সেবনরত তিনজন এবং সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত একজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে মাদক সেবনের দায়ে তিনজনকে এক বছর করে কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

৭ দিন আগে
শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ মানুষ হতে হবে: খাদ্যমন্ত্রী

শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ মানুষ হতে হবে: খাদ্যমন্ত্রী

শিক্ষার্থীদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই চলবে না, নিজেদের সৎ, দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা যেন কেবল সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং তা মানুষের চিন্তা, বিবেক

৭ দিন আগে
সার না পেয়ে গুদামে ঢুকে গেলেন কৃষকেরা, পরে পুলিশ পাহারায় বিতরণ

সার না পেয়ে গুদামে ঢুকে গেলেন কৃষকেরা, পরে পুলিশ পাহারায় বিতরণ

সার নিতে সকাল থেকেই গুদামের সামনে ভিড় করেন শত শত কৃষক। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকলে একপর্যায়ে কয়েকজন কৃষক গুদামের ভেতরে ঢুকে পড়েন। এতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

৮ দিন আগে
অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানিকগঞ্জ হাসপাতালের তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানিকগঞ্জ হাসপাতালের তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ বাহাউদ্দিনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা। তবে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন তত্ত্বাবধায়ক।

৯ দিন আগে
মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতা জ্যোতি গ্রেপ্তার

মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতা জ্যোতি গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়ায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবং হরগজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান জ্যোতিকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সাটুরিয়া থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে...

৯ দিন আগে
শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ ব্যানার, প্রধান শিক্ষক জেলহাজতে

শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ ব্যানার, প্রধান শিক্ষক জেলহাজতে

বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার ব্যবহারের অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়ার তিল্লি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

১১ দিন আগে
সাটুরিয়ায় আ.লীগ নেতাকে ছাড়াতে বিএনপির প্রত্যয়ন: দুই নেতার পদ স্থগিত

সাটুরিয়ায় আ.লীগ নেতাকে ছাড়াতে বিএনপির প্রত্যয়ন: দুই নেতার পদ স্থগিত

মানিকগঞ্জের সাটুরিয়ায় কারাবন্দী আওয়ামী লীগ নেতাকে বিএনপির কর্মী দাবি করে প্রত্যয়নপত্র দেওয়ার ঘটনায় বরাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি ও ওয়ার্ড সভাপতির পদ স্থগিত করা হয়েছে। একই ঘটনায় ইউনিয়ন যুবদল সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দল।

১২ দিন আগে
ইয়াবাসহ গ্রেপ্তার শিবালয় যুবদল নেতা, দল থেকে বহিষ্কার

ইয়াবাসহ গ্রেপ্তার শিবালয় যুবদল নেতা, দল থেকে বহিষ্কার

মানিকগঞ্জের শিবালয়ে ৩১টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। তাঁর বিরুদ্ধে শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

১৪ দিন আগে