
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
সকল লেখা

গোপালগঞ্জে সরকারি খাল দখল করে বাড়িঘর নির্মাণ, উচ্ছেদে বিলম্ব নিয়ে প্রশ্ন
আবেদনকারী ফরিদ দাড়িয়া বলেন, ‘প্রায় ৩০ বছর ধরে লোহারংক খাল দখল করে এলাকার কিছু ব্যক্তি ঘরবাড়ি নির্মাণ করে আসছেন। খালটি দখল হয়ে যাওয়ায় বৃষ্টি হলেই গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ কারণে আমরা গ্রামবাসী মিলে খালটি দখলমুক্ত করার জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আবেদন করি।

আত্মহত্যার হুমকি দিয়ে এসএসসিতে অংশগ্রহণ, ৩৪ শিক্ষার্থীর ২১ জনই ফেল
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ে এসএসসি ৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২১ জনই ফেল করেছে। এ ঘটনায় উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

কোটালীপাড়ায় চোর আটকের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চোর আটকের ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার ঘাঘরকান্দা-ব্যাপারীপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কোটালীপাড়ায় সুকান্ত মেলা শুরু হচ্ছে কাল
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আগামীকাল বুধবার (১৩ মে) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী কবি সুকান্ত মেলা। উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে কবির পৈতৃক ভিটায় মেলাটি অনুষ্ঠিত হবে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসন যৌথভাবে এ মেলার আয়োজন করছে। প্রশাসন ছাড়াও স্থানীয় রাজনৈতিক...

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে আহতকে দ্বিতীয়বার কোপাল প্রতিপক্ষ
পরিবারের সদস্যরা শুক্রবার সকালে রাসেলকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযোগ রয়েছে, এ সময় পান্না বিশ্বাসের লোকজন সেখানে এসে চায়নিজ কুড়াল দিয়ে রাসেলকে কুপিয়ে গুরুতর আহত করে।

গোপালগঞ্জ-৩-এ বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী বেসরকারিভাবে বিজয়ী
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপির প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ধানের শীষ প্রতীকে ৬০ হাজার ১৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

একই বংশের দুই নেতা দুই দল থেকে এমপি প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে কোটালীপাড়া উপজেলায় একই গ্রামের একই বংশের দুই নেতা দুটি রাজনৈতিক দল থেকে সংসদ সদস্য প্রার্থী হয়েছেন। ইতিমধ্যে রাজনৈতিক দল দুটি তাঁদের দুজনকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছে। এ নিয়ে এলাকায় নির্বাচনী আলোচনা বেশ জমে উঠেছে।

কোটালীপাড়ায় বজ্রপাতে জেলের মৃত্যু
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বজ্রপাতে সমীর বাড়ৈ (৩৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লখন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

কোটালীপাড়ায় ভাই-ভাতিজাদের লাঠিপেটায় ব্যবসায়ী খুন
বসতবাড়ির ছাদের পানি পড়াকে কেন্দ্র করে ঝগড়ার জেরে আপন ভাই-ভাতিজার লাঠির আঘাতে আনন্দ ঘোষ (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামের ঘোষ বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।

কোটালীপাড়ায় কলেজছাত্র গ্রেপ্তার
গোপালগঞ্জের কোটালীপাড়ায় নাজমুল হুদা চাঁদ (২৮) নামের এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার ধারাবাশাইল বাজার থেকে কোটালীপাড়া থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। নাজমুল হুদা চাঁদ মাচারতারা গ্রামের খলিলুর রহমানের ছেলে ও কোটালীপাড়া সরকারি কলেজের ছাত্র।

কোটালীপাড়ায় এক দিনে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক দিনে পানিতে ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুই শিশুও রয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। আজ শুক্রবার উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পূর্ব নৈয়ারবাড়ি ও হিরণ ইউনিয়নের দক্ষিণ হিরণ গ্রামে এ ঘটনা ঘটে।

কোটালীপাড়ায় সওজের জায়গা থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গায় অবৈধভাবে নির্মিত ছোটবড় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বুধবার উপজেলা পরিষদের সামনে থেকে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়।

বিশেষ ক্ষমতা আইনে যুব মহিলা লীগ নেতা কারাগারে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় যুব মহিলা লীগের নেতা রুবি বিশ্বাসকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বোরবার (২৭ জুলাই) রাতে উপজেলার ছিটকীবাড়ি গ্রামের নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় মান্নান হাওলাদার মনু (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মান্নান উপজেলার কয়খা গ্রামের রজ্জব আলী হাওলাদারের ছেলে এবং ঘাঘর (বর্তমানে পৌরসভা) ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য।

কোটালীপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নেছার উদ্দিন তালুকদার উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ৪৯ নম্বর উত্তরপাড়া মাদ্রাসাসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু হানিফ মোল্লার বিরুদ্ধে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গতকাল সোমবার

ক্লাসে ছাত্রীদের গায়ে হাত দেন শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষকের শাস্তির দাবিতে বিদ্যালয়টির শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষোভ করেছে।
