
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় মান্নান হাওলাদার মনু (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মান্নান উপজেলার কয়খা গ্রামের রজ্জব আলী হাওলাদারের ছেলে এবং ঘাঘর (বর্তমানে পৌরসভা) ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য।
গতকাল শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার মাঝবাড়ি বাসস্ট্যান্ডের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
মান্নানের বড় ছেলে বাবুল হাওলাদার বলেন, ‘আমার বোনের বাড়ি গোপালগঞ্জ থেকে আমার পিতা আমাদের বাড়ি কোটালীপাড়ার উদ্দেশে ভ্যানে করে আসতেছিল। মাঝবাড়ি বাসস্ট্যান্ডের পূর্ব পাশে এলে পয়সারহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি বাস ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। এ ঘটনায় আমার পিতা গুরুতর আহত হয়। প্রথমে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়ার পথে রাতে মারা যান।’
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাইবান্ধা শহরে পুলিশ ফাঁড়ির ভেতরে কয়েকজন পুলিশ কর্মকর্তা ও সদস্যের টাকা দিয়ে জুয়া খেলা ও নারী নিয়ে অশ্লীল একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি দুইদিন ধরে ফেসবুকে ভাসছে।
৫ মিনিট আগে
ছড়িয়ে পড়া ৪২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, মিজানুর রহমান এক ব্যক্তির সঙ্গে টাকার দর-কষাকষি করছেন। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, কত আনছেন? অপর পক্ষ ৫০ হাজার আনছি, মিজান অসন্তোষ প্রকাশ করে বলেন, আমি তো ৭০ আনতে বলছি, ৫০ হবে না। পরে অনেকটা অনিচ্ছা সত্ত্বেও তিনি টাকাগুলো গ্রহণ করেন।
১৬ মিনিট আগে
মৌলভীবাজারে গত দুই দিনের বৃষ্টিতে প্রাণ ফিরেছে ৯২টি চা-বাগানে। সতেজতা ফিরেছে বোরো ধানের খেতেও। বিশেষ করে চা-বাগানের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ছিল এই সময়ের বৃষ্টি। বৃষ্টির কারণে আগামী কয়েক দিনের মধ্যেই চা-গাছে নতুন কুঁড়ি গজাবে বলে জানিয়েছেন চা উৎপাদনে সংশ্লিষ্টরা।
৩০ মিনিট আগে
প্রিয়জনদের সঙ্গে ঈদুল ফিতর উদ্যাপন করতে ইতিমধ্যে সড়ক, রেল ও নৌপথে ঢাকা ছাড়তে শুরু করেছে ঘরমুখী মানুষ। আজ শনিবার সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে। ঈদযাত্রার ভোগান্তি এড়াতে অনেকেই আগেভাগেই পরিবার-পরিজনকে নিয়ে যাচ্ছেন গ্রামের বাড়িতে।
৩৩ মিনিট আগে