
বসতবাড়ির ছাদের পানি পড়াকে কেন্দ্র করে ঝগড়ার জেরে আপন ভাই-ভাতিজার লাঠির আঘাতে আনন্দ ঘোষ (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামের ঘোষ বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত আনন্দ ঘোষ উনশিয়া গ্রামের মৃত সুধীর ঘোষের ছেলে।
জানা গেছে, বাড়ির ছাদের পানি পড়া নিয়ে আপন ভাই গৌরাঙ্গ ঘোষ (৫২), কালা ঘোষ (৫০) ও যুগল ঘোষের (৩০) সঙ্গে আনন্দ ঘোষের বিরোধ চলছিল।
ঘটনার দিনে বৃষ্টির পানি ছাদ দিয়ে পড়ায় আনন্দ ঘোষের সঙ্গে তাঁর অপর তিন ভাইয়ের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ভাই গৌরাঙ্গ ঘোষ, কালা ঘোষ, যুগল ঘোষ, ভাতিজা নয়ন ঘোষ ও সৌরভ ঘোষ লাঠি দিয়ে পিঠিয়ে আনন্দ ঘোষকে আহত করেন। পরিবারের লোকজন ও এলাকাবাসী আনন্দ ঘোষকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আনন্দ ঘোষের স্ত্রী মিতা ঘোষ বলেন, ‘ছাদ থেকে বৃষ্টির পানি পড়ায় রাতে আমার দেবর ও ভাসুরেরা এসে আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে।’ প্রতিবেশী বাচ্চু হাওলাদার বলেন, এই ছাদের পানি পড়া নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতে একাধিকবার সালিস বৈঠক হয়েছে। কিন্তু সালিসকারীদের কোনো সিদ্ধান্তই তাঁরা মানেন না। শেষ পর্যন্ত সামান্য ছাদের পানি পড়া নিয়ে ভাই ও ভাতিজাদের হাতে আনন্দকে জীবন দিতে হলো।
এ বিষয়ে জানার জন্য গৌরাঙ্গ, কালা বা যুগল ঘোষের বাড়িতে গিয়ে তাঁদের কাউকে পাওয়া যায়নি।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
৩৫ মিনিট আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
৪১ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
১ ঘণ্টা আগে