
কাশফিয়া আলম ঝিলিক, ঢাকা
কাশফিয়া আলম ঝিলিক, ঢাকা
সকল লেখা

নারী অধিকারের পক্ষে কার্টুন যুদ্ধ: মন্তব্যে বিষ
প্রতিবাদের অনেক ভাষার অন্যতম কার্টুন। এটি এক অনন্য প্রকাশভঙ্গি। শব্দের সীমাবদ্ধতা পেরিয়ে এটি এমন এক ভাষা, যা চোখে দেখা তো যায়-ই, করা যায় অনুভবও। আমাদের দেশের নারী কার্টুনিস্টরা নারীদের বিরুদ্ধে হওয়া বিভিন্ন বৈষম্য ও অনাচারের বিরুদ্ধে এই শিল্পমাধ্যমকে বেছে নিয়েছেন।

বিশ্বের কোন দেশে বিয়ের বয়স কত
বিয়ের গড় বয়স কোন দেশে বেশি? বিশ্বের বিভিন্ন দেশে বিয়ের আইনি বয়স ছেলেদের জন্য সর্বনিম্ন ১৫ থেকে সর্বোচ্চ ২২ এবং মেয়েদের জন্য সর্বনিম্ন ১৪ বছর। তবে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, বাসস্থানের উচ্চমূল্য, ক্যারিয়ার আর ব্যক্তিগত উন্নয়নের কারণে বেশির ভাগ দেশে বিয়ের একটি গড় বয়স দাঁড়িয়ে গেছে।

সীমাহীন অপেক্ষায় বেলুচ নারীরা
‘প্রিয় বাবাজান, তুমি কখন ফিরে আসবে? যখনই আমি খাবার খাই বা পানি পান করি, তোমাকে খুব মনে পড়ে। বাবা, তুমি কোথায়? আমি তোমাকে খুব অনুভব করি। আমি একা। তোমায় ছাড়া আমি ঘুমাতে পারি না। আমি শুধু তোমার সঙ্গে দেখা করতে চাই। তোমার মুখ দেখতে চাই।’

নারীবান্ধব হচ্ছি কবে
দেশে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে গত বছর। বছরটি নারীর জন্য ছিল অম্ল-মধুর। যে বিষয়টি বলার তা হলো, বিভিন্ন পদক্ষেপ, আইন, শাস্তি—কোনো কিছুই নারীর প্রতি সহিংসতা আর নির্যাতন বন্ধ করতে পারছে না।

প্রাকৃতিক উপাদানে চীনা নারীদের রূপ-রহস্য
পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ার রূপচর্চার কথা বিশ্বে জনপ্রিয়তা পেয়েছে কে-কালচার হিসেবে। দক্ষিণ কোরিয়ার মতো চীনও লাইফস্টাইল ও রূপচর্চার জন্য পৃথিবী বিখ্যাত। এই দুটি বিষয়ে চীনের রয়েছে হাজার বছরের বেশি সময়ের ইতিহাস। এগুলোর ওপর ভিত্তি করেই চীনের নারীরা অটুট সৌন্দর্য ধরে রেখেছেন।

রেসিং ট্র্যাকে ঝড় তুলতে চান কাশফিয়া
কৈশোরেই গাড়ির প্রতি আকর্ষণ ছিল তাঁর। ১৮০ বা ২০০ কিলোমিটার বেগে ছুটে চলা গাড়ি আকর্ষণ করত তাঁকে। হয়তো এই গতির আকর্ষণই একদিন তাঁকে টেনে এনেছিল রেসিং ট্র্যাকে। ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন দেশের প্রথম নারী রেসার। তাঁর নাম কাশফিয়া আরফা।

পথশিশুদের জন্য বিদ্যাসভা
২০১৬ সালে কয়েকজন বন্ধু মিলে শীতবস্ত্র বিতরণের কাজ করছিলেন। এমন সময় তাঁদের চোখ যায় কয়েকজন শিশুর দিকে। এই শিশুদের মধ্যে অনেকে তাঁদের বলছিল, ‘আমাদের শীতকাপড়ের দরকার নেই, আমরা পড়ালেখা করতে চাই।’

কেমন আছে লেবাননের নারীরা
যুদ্ধে জর্জরিত লেবানন। ইসরায়েলি বাহিনীর গোলাবারুদে ধ্বংস হচ্ছে শহর থেকে গ্রাম। মারা যাচ্ছে সামরিক-বেসামরিক মানুষ। এমন একটা সময়ে আমরা লিখছি লেবাননের নারীদের কথা। কেমন আছে তারা?

‘চোখ বন্ধ করলেই বাচ্চাটার মুখ ভেসে ওঠে’
মাসটা সেপ্টেম্বর। তবু জুলাইয়ের স্মৃতির রেশ যেন কাটছেই না। জুলাই-আগস্টে ঘটে যাওয়া হাজারো ঘটনা আজও আমাদের অগোচরে। ওই সময় কেউ গিয়েছিলেন রাজপথে, কেউ নিজের বাড়ি থেকে সহায়তা করেছেন সাধ্যমতো। এমবিবিএস পড়াকালীনই চিকিৎসকেরা শপথ নেন রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার।

খাদির জমিনে নকশিকাঁথার ফোঁড়
ভাদ্রের শেষ বৃষ্টি বেশ ঠান্ডাই বটে। সঙ্গে বাতাস কাঁপিয়ে দিয়ে যায় শরীর। এই বৃষ্টিভেজা দিনে আমরা দেখতে বসি এক উঠতি ডিজাইনারের নতুন নিরীক্ষার কাজ। নাম জান্নাতুন নাইমা।

অনলাইন উদ্যোক্তারা যেভাবে এআইতে দক্ষ হবেন
অনলাইন প্ল্যাটফর্মের ব্যবসা বাড়াতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যেকোনো উদ্যোক্তা সহজে এ বিষয়ে নিজেদের দক্ষতা বাড়িয়ে নিতে পারেন। এ জন্য সব সময় অর্থ ব্যয় করতে হবে, তা নয়।

কোন ত্বকে কেমন লোশন চাই
এখন সন্ধ্যা নামলে পাতাগুলো কেমন নিস্তেজ হয়ে যায়। রাতের প্রহরে প্রহরে তাপমাত্রা কমতে থাকে। আর ভোরে ঝকঝকে নীল আকাশে সূর্যের আভা এখন অনেকটাই সোনালি। সেপ্টেম্বর সব সময় পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আসে। এই বদলের ঢেউ লাগে ত্বকে।

অ্যামেচার রেডিও উদ্ধার তৎপরতায় এনেছিল গতি
গত ২৪ আগস্ট এমন এক বার্তা পোস্ট করা হয় ফেসবুকের একটি প্রাইভেট গ্রুপে। কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ দেশের পূর্বাঞ্চল তখন ভয়াবহ বন্যায় বিপর্যস্ত। প্রায় সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে দুর্গত জেলাগুলো। সেই সময় এই বার্তা অনেকের মনে কিছুটা স্বস্তি ছড়িয়ে দিয়েছিল। যারা বন্যাকবলিত এলাকায় সাধারণ

বন্যা তৈরি করেছে মানসিক ক্ষত
ধীরে ধীরে পানি বাড়ছে চারদিকে। ফেনীর ফুলগাজী উপজেলায় পারুল বেগমের ঘরের ভেতর তখন হাঁটুপানি। পাশের দোতলা বাড়িতে তাঁর দেবর থাকেন। সেখানেই রাতে থাকার ব্যবস্থা। পারুল ভাবলেন, ওষুধগুলো সঙ্গে নিয়ে যাবেন। অল্প অল্প করে পানি উঠছিল বাড়িতে। আলমারির ওপর ওষুধের বাক্স।

প্রতিবাদের সেই দিনগুলো
কারও কাছে ছিল অধিকার আদায়ের লড়াই, কারও কাছে অস্তিত্ব রক্ষার প্রশ্ন। কেউ মাঠে স্লোগান দিয়েছেন, কেউ আওয়াজ তুলেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। গত জুন থেকে শুরু হওয়া কোটাবিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন আশরেফা খাতুন।

প্রতিবাদী সেই মেয়েটি
৩১ জুলাই দুপুর ১২টা। ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আহ্বানে সাড়া দিয়ে অন্য সব শিক্ষার্থীর মতো নুসরাতও হাজির হয়েছিলেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির প্রাঙ্গণে। কর্মসূচি শুরু হওয়ার অপেক্ষায় সবাই। সেদিনের কর্মসূচি ছিল মার্চ ফর জাস্টিস। গন্তব্য হাইকোর্ট। সময় গড়াতে থাকে। কিছুক্ষণ অপেক্ষা করে নুর হাসান, ইফাজ, বিধ
